নমিনেশন টাস্কে রাখি বাঁচাতে চান অভিনব শুক্লাকে, ঝামেলা বাঁধল অন্য সদস্যদের সঙ্গে
নমিনেশন টাস্কে রাখি বাঁচাতে চান অভিনব শুক্লাকে, ঝামেলা বাঁধল অন্য সদস্যদের সঙ্গে
মঙ্গলবার বিগ বস ১৪–এর পর্বে দেখা গিয়েছে রাখি সাওয়ান্ত নমিনেশন টাস্কের সময় কান্নায় ভেঙে পড়েছেন। অভিনব শুক্লাকে বাঁচাতে গিয়ে রাখির সঙ্গে সংঘর্ষ বাঁধে বাড়ির বাকি সদস্যদের। যদিও এই শোয়ে বহুবার অভিনবের প্রতি রাখির ভালোবাসা দেখা গিয়েছে।

রাখিকে বলতে শোনা গিয়েছে, 'তুমি আমার সঙ্গে খুব খারাপ করলে।’ এরপরই তিনি কান্নায় ভেঙে পড়েন। যদিও বিগ বসের কাছে রাখি স্বীকার করেছেন যে তাঁর হাত কাঁপছিল এবং কষ্টের মধ্যে দিয়ে রাখি ইশ্বরের প্রতি বলেন, 'ভগবান আমি কি করব?’ উইকেন্ড কা ওয়ার পর্বে সলমন খান তিরস্কার করেন অভিনব শুক্লা ও রুবিনাকে, কারণ চ্যালেঞ্জার রাখি অভিনবের শর্টস ছিঁড়ে দেন। সলমন রাখিকে বাঁচাতে গিয়ে জানান যে রাখি কোনও ভুল কাজ করেননি এবং অভিনব রাখির বিনোদনমূলক কাজকর্মের মাধ্যমে সুযোগ নিচ্ছেন। সলমান খানের ভর্ৎসনার পর অভিনব কিছুটা হতাশ হয়ে পড়েন এবং তিনি জানান যে তিনি কোনোভাবেই রাখির এই বিনোদনকে মেনে নিতে পারছেন না। অবিনব বলেন, 'এটা যদি বিনোদনের জন্য হয়, তবে আমি এক্ষুণি বাড়ি ফিরে যেতে চাই।’
রাখি সাওয়ান্তের ভাই রাকেশ সাওয়ান্তও তাঁর বোনের পক্ষে গিয়ে জানান যে রাখি তাঁর বিয়ে সম্পর্কে অবগত এবং তিনি তাঁর সীমা অতিক্রম করবেন না। রাকেশ এও জানান যে রাখি সবসময়ই এরকম আচরণই করে থাকেন অভিনব ও তাঁর স্ত্রী রুবিনা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন। নমিনেশন টাস্কে সদস্যদের এক–এক করে ফাঁকা ঘরের মধ্যে যেতে হবে এবং তাঁরা কোন সদস্যদের বাঁচাতে চান তা লিখতে হবে।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications