Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিগ বসের বাড়িতে ধুন্ধুমার লড়াই, রাহুল ও আলির বন্ধুত্ব মিথ্যা বললেন রাখি সাওয়ান্ত

বিগ বসের বাড়িতে ধুন্ধুমার লড়াই

আর মাত্র ২ সপ্তাহ বাকি রয়েছে বিগ বসের চূড়ান্ত পর্বের। এরই মধ্যে বাড়ির সদস্যদের মধ্যে ঝগড়া–ঝামেলা তুঙ্গে চলার পাশাপাশি জোরদার নাটকও চলছে বাড়িতে। সাম্প্রতিকতম পর্বে দেখা গিয়েছে অতীতের বহু ঘটনা ও শো সংক্রান্ত বিষয় নিয়ে উত্তপ্ত কথোপকথন শুরু হয় আলি গনি ও রাখি সাওয়ান্তের বিরুদ্ধে।

বিগ বসের বাড়িতে ধুন্ধুমার লড়াই, রাহুল ও আলির বন্ধুত্ব মিথ্যা বললেন রাখি সাওয়ান্ত


বিগ বসের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, ট্রেডমিলে আলি গনি হাঁটছেন, তাঁর সঙ্গে ছিলেন নিকি তাম্বোলি, রাহুল বৈদ্য ও রুবিনা দিলায়েক, তাঁরাও শরীরচর্চা করছিলেন। রাখি সাওয়ান্ত বিন ব্যাগে বসে ছিলেন এবং আলি গনিকে জানান যে আলির রুবিনাকে তাঁর বোন বলতে কোনও আপত্তি নেই অথচ তিনি অভিনবকে জামাইবাবু বলে ডাকেন না। যার উত্তরে আলি জানিয়েছেন যে এটা তাঁর ইচ্ছা এবং রাখি যেন এই সম্পর্কের মধ্যে নাক না গলান। রাখি এরপর সরাসরি আলিকে কটাক্ষ করে জানিয়েছেন যে তিনি নমিনেট হন না কারণ তিনি সব সদস্যদের গুড বুকে রয়েছেন। এখানেই শেষ নয়, আলি ও রাহুল বৈদ্যর বন্ধুত্বকে মিথ্যা বলে অ্যাখা দিয়েছেন রাখি এবং নিকিকে চামচি বলেন। আলিও চুপ করে থাকার ছেলে নন, তিনিও প্রতিদিনের রাখির কর্মকাণ্ডের ফেরেস্তা বলতে শুরু করে দেন। আলি এও প্রকাশ করেন যে রাখি প্রথমে চেয়েছিলেন রাখি–রাহুল ও আলির মধ্যে ত্রিকোণ প্রেম গড়ে তুলতে এই বিগ বসের শোয়ের জন্য। কিন্তু সেটা কাজ না করায় রাখি অভিনবের পেছনে পড়ে যান।

এরই মধ্যে বিগ বসের ঘরে রাখি সাওয়ান্ত তাঁর বিয়ে বড় ধরনের দাবি করে বসলেন। রাখি সম্প্রতি দাবি করেছেন যে তার প্রবাসী স্বামী রিতেশ বিবাহিত এবং তাঁর সন্তানও রয়েছে।

বুধবারের পর্বে দেখা যায় যে রাখি মানসিকভাবে ভেঙে পড়েন রাহুল বৈদ্যর কাছে এবং রাহুলকে জানান যে তাঁর স্বামীর প্রথম বিয়ের কথা তিনি বিয়ের পর জানতে পেরেছিলেন, রাখি বলেন, '‌‌রিতেশ বিবাহিত এবং এ বিষয়ে তিনি কখনই কিছু জানায়নি আমাকে।’‌ রাখি এও জানিয়েছেন যে এই পুরো পরিস্থিতি দেখে তিনি বিভ্রান্ত এবং তিনি জানেন না এরপর কি করবেন। রাখি জানিয়েছেন তাঁর মা যদি জানতে পারেন তবে তিনি অসুস্থ হয়ে পড়বেন। মানসিকভাবে বিধ্বস্ত রাখি জানান যে তাঁর স্বামী রিতেশ তাঁকে ইতিমধ্যে পাঁচবার বিবাহ বিচ্ছেদের হুমকি দিয়ে রেখেছে, কিন্তু রাখি যে কোনও মূল্যে তাঁর বিয়ে বাঁচাতে মরিয়া। রাখি বলেন, '‌আমার জন্য সমস্যা যেন শেষই হয় না। আমি আবার এইসব করতে চাই না। আমি শুধু রিতেশের সঙ্গে জীবনে একবার হলেও খুশিতে থাকতে চাই এবং আমার সন্তানদের নাম দিতে চাই।’‌

এরপর বিগ বস রাখি সাওয়ান্ত ও রাহুল বৈদ্যকে কনফেশান রুমে ডাকেন এবং তাঁদের জানান যে ন্যাশনাল টেলিভিশনে যেন ব্যক্তিগত জীবনের বিষয়ে কিছু আলোচনা না করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+