দীর্ঘদিন পর ফের একসঙ্গে ছোটপর্দায় রাজা-মধুবনী, এখনও অম্লান ভালোবাসা ডট কম
দীর্ঘদিন পর ফের একসঙ্গে ছোটপর্দায় রাজা-মধুবনী, এখনও অম্লান ভালোবাসা ডট কম
টিনএজার লাভ স্টোরি নিয়ে ধারাবাহিক ভালোবাসা ডট কমের কথা মনে আছে? বাংলার প্রথম সারির একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এই সিরিয়াল খুব জনপ্রিয় হয়েছিল কম বয়সী দর্শকদের মধ্যে। আর সেখানেই প্রধান চরিত্র ওম আর তোরার ভূমিকায় অভিনয় করেছিলেন রাজা গোস্বামী এবং মধুবনী। বেশ জনপ্রিয়তা লাভ করেছিল তাঁদের এই জুটি। আর এবার দীর্ঘ বেশ কয়েক বছর পর ফের সেই একই চ্যানেলের একটি নতুন শোয়ের হাত ধরে আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন এই কাপল। তবে এবারের প্রেক্ষাপট একদম আলাদা।

ইস্মার্ট ভালোবাসা
ইতিমধ্যেই জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলে শুরু হয়েছে নতুন রিয়্যালিটি শো। 'ইস্মার্ট জোড়ি' নামের এই শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে বাংলা সুপারস্টার জিতকে। আর সেখানেই বিবাহিত জুটি হিসেবে খেলতে এসেছেন রাজা গোস্বামী এবং তাঁর রিয়েল লাইফেরও স্ত্রী মধুবনী গোস্বামী। আর সেখানেই একে অপরের সুখে দুঃখে কীকরে একসঙ্গে সবকিছুর মোকাবিলা করেন সেই কথা জানালেন। আর এই প্রেম দেখে মন মজেছে দর্শকদেরও। অনেকেই এই জুটির সম্পর্ককে বলেছেন ইস্মার্ট ভালোবাসা।

সুখ-দুঃখের সঙ্গী
স্বামী স্ত্রী একে অপরের সুখে দুঃখে সবসময় একসঙ্গে থাকেন। রাজা মধুবনীর ক্ষেত্রেও এই একই জিনিস প্রযোজ্য। শোয়ের মঞ্চে কীভাবে মধুবনীর শারীরীক অসুস্থতায় রাজা তাঁকে সেবা করেন সেই কথা বলেন সঞ্চালক জিতকে। তিনি জানান, মধুবনীর ১০৪ জ্বর, সারা রাত জেগে তাঁর মাথায় জলপট্টি দিয়েছেন রাজা। পাশাপাশি মধুবনীকে বলতে শোনা যায়, ছোটবেলায় জ্বর হলে মা যেমন করে দিত, ও তেমনই করে। আর তাঁদের এই দীর্ঘ ৬ বছরের বিবাহিত জীবনের এই গল্প শুনে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। তবে কিছু কিছু স্যোশাল মিডিয়া ইউজার এই নিয়ে কটাক্ষও করেছে। তবে সেই সব কথায় কান দিতে নারাজ এই হ্যাপিলি ম্যারেড কাপল।
টিআরপি বাড়ানোর কৌশল!
অবশ্য রাজা এবং মধুবনীর এই ঘটনাকে শোয়ের টিআরপি বাড়ানোর কৌশল বলে কটাক্ষ করেছেন দর্শকদের একাংশ। তাঁদের কথায়, কারও জ্বর হলে জলপট্টি তো দিতে হবেই, এ আর নতুন কী। পাশাপাশি বেশ কিছু ব্যক্তি কমেন্টে লেখেন, 'স্বামী স্ত্রী-এর সেবা করবে না তো কী বাইরে থেকে লোক এসে করবে?' আর এই ঘটনা নিয়ে এই মুহূর্তে চলছে জোর চর্চা। তবে বিয়ের পর কাজ থেকে অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছেন মধুবনী। এখন মন দিয়ে সন্তানের দেখা শোনা ও সংসার সামলাচ্ছেন তিনি। এটাও যে তাঁর ভালোবাসারই প্রকাশ, তা উল্লেখ করেছেন বহু দর্শক।

ভালোবাসা ডট কম '
প্রসঙ্গত, সিরিয়াল ভালোবাসা ডট কমের শুটিং সেটে সহকর্মী হিসেবেই আলাপ হয়েছিল রাজা ও মধুবনীর। সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। প্রথম মধুবনী রাজাকে একটি রোড সাইট ধাবাতে প্রপোজ করেন। আর সেই থেকে এতদিন একে অপরের হাতে হাত রেখেই চলেছেন দুজন। সেই সঙ্গে এখন ছেলে কেশবকে নিয়ে নানা রকমের সুন্দর মুহূর্ত স্যোশাল মিডিয়ায় শেয়ার করেন দুজনে।












Click it and Unblock the Notifications