রাহুল বৈদ্য ভয়েস নোট পাঠাতেন, দাবি বিগ বস প্রতিযোগী নিক্কি তাম্বোলির
রাহুল বৈদ্য ভয়েস নোট পাঠাতেন, দাবি বিগ বস প্রতিযোগী নিক্কি তাম্বোলির
শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে কালার্সের জনপ্রিয় ও বিতর্কিত রিয়্যালিটি শো বিগ বস ১৪। ইতিমধ্যেই বিগ বসের বাড়িতে প্রবেশ করে ফেলেছেন প্রতিযোগীরা। যাঁদের মধ্যে দক্ষিণী তারকা নিক্কি তাম্বোলি প্রথম দিন থেকেই বিগ বসের বাড়ির স্পটলাইট কাড়ার চেষ্টায় রয়েছেন। রবিবার তিনি নিজে স্বীকার করেছেন যে তার সহ–প্রতিযোগী ও গায়ক রাহুল বৈদ্য তাঁকে সোশ্যাল মিডিয়ায় ভয়েস নোট পাঠাতেন।

এদিন রাহুল ও নিক্কিকে কিছুক্ষণের জনষ কথা বলতে দেখা যায় এবং এরপর রাহুলকে সিদ্ধার্থ শুক্লা, গউহর খান ও হিনা খান এই তিন 'তুফানি সিনিয়ার্স’ টাস্ক দেন। রাহুলের টাস্ক অনুযায়ী তাঁকে কোনও মহিলা প্রতিযোগীর কাছ থেকে গালে চুম্বন নিয়ে আসতে হবে। রাহুল প্রথমেই নিক্কিকে চুম্বন দেওয়ার জন্য বলেন কিন্তু নিক্কি দিতে অস্বীকার করেন। পরে পবিত্র পুনিয়া এই টাস্ক জিততে সহায়তা করেন রাহুলকে। এরপর নিক্কি যখন গায়ক জান কুমার শানু এবং অভিনেতা নিশান্ত সিং মালখানির কাছে বসে গল্প করছিলেন সেই সময় অভিনেত্রী তথা মডেল ফাঁস করেন যে তিনি এবং রাহুল একে–অপরকে চেনেন আগে থেকেই এবং রাহুলের বাগদান ভেঙে যাওয়া নিয়ে আলোচনা হয় সেখানে। এই খবরটি নিশ্চিত করেন জান কুমার।
নিক্কি ওই সময় বলেন, 'রাহুল আমায় ভয়েস মেসেজ ও গান রেকর্ড করে পাঠাতেন। আমায় মেসেজের উত্তরে হার্ট শেপের ইমোজিও পাঠাতেন।’ যদিও নিক্কি রাহুলকে জিজ্ঞাসা করেছিলেন যে তাঁদের দু’জনের পরিচিত কোনও বন্ধু রয়েছে কিনা এং রাহুল জানান যে তিনি নিক্কির ছবি তাঁর এক বন্ধুর পোস্টে দেখেছিলেন।












Click it and Unblock the Notifications