বিয়ের পর প্রথম রাত কেমন কাটল রাহুল–দিশার? কী বলছেন বিগ বসের প্রতিযোগী শুনে নিন
বিয়ের পর প্রথম রাত কেমন কাটল রাহুল–দিশার?
গায়ক ও বিগ বসের ফাইনাল প্রতিযোগী রাহুল বৈদ্য ও টেলি অভিনেত্রী দিশা পারমার সম্প্রতি তাঁদের বন্ধু ও পরিবারের উপস্থিতিতে দারুণভাবে মুম্বইয়ের গ্র্যান্ড হায়াতে বিয়ে সারলেন। এই দম্পতির বিয়ে ও রিসেপশনের ছবি–ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল হয় নেট দুনিয়াতে। ১৭ জুলাই দিশা ও রাহুল খুবই ব্যক্তিগতভাবে তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে এই বিয়ে করেন। যেখানে তাঁরা তাঁদের এই গুরুত্বপূর্ণ দিনে সকলের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান।
প্রথম রাত রাহুল–দিশার
পরিবারের সঙ্গে কথা বলার সময় রাহুল দিশার সঙ্গে তাঁর প্রথম রাত কাটানোর এক মজার গল্প বলেন। রাহুল ফাঁস করেন যে তাঁর কাকা ও ভাই-বোনেরা তাঁর সঙ্গে মজা করার জন্য ভোররাত ৩টের সময় তাঁদের ঘরে ঢোকেন আবার পরের দিন সকাল আটটার সময়ও রাহুলের ঘরে ঢুকে পড়েন তাঁরা। এভাবেই রাহুল ও দিশার প্রথম রাত রীতিমতো মাটি করে দিয়েছেন রাহুলের পরিবারের সদস্যরা।
গ্র্যান্ড সঙ্গীত
বিয়ের পর এই দম্পতি নিজেদের বন্ধ ও ইন্ডাস্ট্রির সহকর্মীদের জন্য গ্র্যান্ড সঙ্গীতের আয়োজন করেন। যেখানে রাহুল ও দিশা 'জব হ্যারি মেট সেজল'-এর হাওয়ায়ে গানে রোম্যান্টিক নাচ করেন। বলিউডের পাপারাৎজি ভাইরাল ভায়ানি একটি ভিডিও শেয়ার করেন যেখানে দিশার জন্য গান গাইছেন রাহুল। রাহুল বলিউডের জনপ্রিয় গান, 'রুক যা ও দিল দিওয়ানে' গানটি গাইতে শোনা যায়। এরপর রাহুল বলেন, 'আমি এখন দিশাকে ছুঁতে পারব, এখন সে আমার স্ত্রী।' এটা শোনার পর রাহুল ও দিশার আত্মীয়রা হাসিতে ফেটে পড়েন। এদিনের অনুষ্ঠানে রাহুলের ঘনিষ্ঠ বন্ধু আলি গনি ও তাঁর প্রেমিকা জ্যাসমিনকে দেখা গিয়েছে।
সঙ্গীতের পোশাক
সঙ্গীতের পোশাকেও রাহুল ও দিশাকে দারুণ লাগছিল। দিশার পরনে ছিল রয়্যাল ব্লু রঙের লহেঙ্গা এবং রাহুল পরেছিলেন কালো রঙের ডিজাইনার কোট টাইপ শার্ট। বিয়ের দিন দিশা পরেছিলেন লাল রঙের লহেঙ্গা ও রাহুলের পরনে ছিল সাদা ডিজাইনার শেরওয়ানি।
দিশা–রাহুলের প্রেম
গত বছর বিগ বসে থাকার সময়ই রাহুল ন্যাশনাল টেলিভিশনে তাঁর দীর্ঘদিনের বান্ধবী দিশাকে বিয়ের জন্য প্রস্তাব দেন। এই শোতে এসে দিশা রাহুলের প্রস্তাবে সাড়া দেন এবং বিয়ের জন্য হ্যাঁ বলেন।












Click it and Unblock the Notifications