জাকার্তায় ‘প্যায়ার কা মৌসম’! প্রেমের গানে কোমর দোলাবেন বিশ্ববাসী
সম্প্রতি শেষ হয়েছে ভালোবাসার সপ্তাহ। কিন্তু এখনও রয়ে গিয়েছে ভালোবাসার রেশ। এবছর সরস্বতী পুজো অর্থাৎ বাঙালির প্রেম দিবস আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়ে যাওয়ায় ভালোবাসাময় হয়ে উঠেছিল ১৪ ফেব্রুয়ারি দিনটি। তাই ভালোবাসার রেশ এখনই কাটছে না। আর সেইজন্যই ঘরে ঘরে এখন 'প্যায়ার কা মৌসম'। টিভির পর্দাতেও 'প্যায়ার কা মৌসম' দেখার সুযোগ মিলবে দর্শকদের। কিন্তু কী এই 'প্যায়ার কা মৌসম'?
রবিবার দুপুর ২ টোয় টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে 'প্যায়ার কা মৌসম'। এই অনুষ্ঠানটি মূলত গানের কনসার্ট। এই কনসার্টে থাকছে দারুণ চমক। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এই মন্ত্রমুগ্ধ গানের কনসার্ট 'প্যায়ার কা মৌসম'-এ কে নেই? এই গানের আসরে থাকবেন সঙ্গীত শিল্পী অভিজিৎ ভট্টাচার্য, সুদেশ ভোঁসলে, অনীক ধর সহ আরও অনেকে।

দুপুর থেকে সন্ধ্যা, বিনোদনের এমন এক সময়, যাতে হুহু করে ঘড়ির কাঁটা পার হয়ে যাবে কিন্তু খেয়ালই থাকবে না। 'প্যায়ার কা মৌসম' আসলে কোনও কনসার্ট নয়, বরং এটি এমন একটি হৃদয়ের কাছের অনুষ্ঠান যাতে ভালোবাসা এবং সঙ্গীতের জাদু ছড়িয়ে পড়বে কোনায় কোনায়।
মনের যে কোনও অনুভূতি খুব সহজে প্রকাশ পায় গানের মাধ্যমে। ভালবাসার অনেক না বলা কথাও জুড়ে থাকে সেখানে। এদিন তেমনই কিছু গান শোনার প্রত্যাশায় অধীর বিদেশের প্রবাসী বাঙালি এবং ভারতীয়রা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications