প্যানিক অ্যাটাকের কারণে বিগ বস ১৫–থেকে সরে দাঁড়ালেন পাঞ্জাবি গায়িকা আফসানা খান
বিগ বস ১৫–থেকে সরে দাঁড়ালেন পাঞ্জাবি গায়িকা আফসানা খান
বিগ বস ১৫–এর রিয়্যালিটি শো যেটা ৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল তা এখন ১৫ অক্টোবর থেকে শুরু হবে। বিগ বসের বাড়িতে প্রবেশের আগে মুম্বইয়ের হোটেলে সব সদস্যরা এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন। এখনও পর্যন্ত নিশ্চিত সদস্যদের তালিকায় আফসানা খান, করণ কুন্দ্রা, ডোনাল বিস্ত, উমর রিয়াজ, তেজস্বী প্রকাশের নাম রয়েছে, যাঁরা বিগ বসের বাড়িতে নিশ্চিত প্রবেশ করবেন।

প্যানিক অ্যাটাক আফসানা খানের
তবে সাম্প্রতিক পাওয়া রিপোর্ট অনুযায়ী, আফসানা খান এই শো থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন, তার কারণ তাঁর প্যানিক অ্যাটাক হয়েছে। গত সপ্তাহেই আফসানা তাঁর সঙ্গী সাজের সঙ্গে মুম্বইতে আসেন। পাঞ্জাবি গায়িকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'আমি ঠিক নেই। প্রার্থনা করুন আমি সুস্থ হয়ে উঠি দ্রুত।' পরবর্তী স্টোরিতে তিনি তাঁর প্রেসক্রিপশন ওষুধের এক ঝলক দেখিয়েছেন এবং নিজের অনুগামীদের কাছ থেকে ক্ষমাও চেয়েছেন। এরপর আফসানা আবার তাঁর স্টোরিতে তিনি জানান যে প্যানিক অ্যাটাকের কারণে বিগ বসের শো থেকে নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন।

আফসানা খান নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি
তবে আফসানার ম্যানেজার একটি বিনোদনমূলক পোর্টালকে জানিয়েছিলেন যে এই দাবি সত্য নয়। অন্যদিকে, আর একটি এন্টারটেইনমেন্ট পোর্টাল দাবি করেছে যে আফসানা পাঞ্জাবে ফিরে গিয়েছেন।

প্রিমিয়ার ২ অক্টোবর
বিগ বস সিজন ১৫ রিয়্যালিটি শোয়ের প্রিমিয়ার হবে আগামী ২ অক্টোবর এবং এই শোতে এখনও কোন কোন সেলিব্রিটি প্রবেশ করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে কিছু নিশ্চিত নাম পাওয়া গিয়েছে যার মধ্যে রয়েছে দিব্যা আগরওয়াল, শমিতা শেট্টি, ডোনাল বিস্ত ও প্রতীক সহেজপাল। এই বছরের বিবি ১৫ একটু আলাদা ধরনের হবে। সদস্যদের প্রথমে জঙ্গলে থাকতে হবে, সেখানে তাঁরা কোনও ধরনের সুযোগ-সুবিধা পাবেন না। বিগ বস ১৫-এর আগে এই প্রথমবার ভুটে ওটিটি প্ল্যাটফর্মে বিগ বস ওটিটি শোয়ের সম্প্রচার হল। যেখানে বিজয়ী হয়েছেন দিব্যা আগরওয়াল। এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর। বিগ বসের মতোই এই শোয়েও প্রচুর ড্রামা-আবেগ-রোম্যান্স দেখা গিয়েছে।

জল্পনা চলছে রিয়া চক্রবর্তীকে নিয়ে
ইতিমধ্যে আবার শোনা যাচ্ছে রিয়া চক্রবর্তীও এই শোতে প্রবেশ করতে পারেন। কারণ সোমবারই তাঁকে অন্ধেরি স্টুডিওতে দেখা গিয়েছে। তবে সেটা কাকতালীয় ঘটনা কিনা তা বলা যাচ্ছে না। রিয়া বিগ বসের প্রতিযোগী হিসাবে প্রবেশ করবেন নাকি ২ অক্টোবর পারফর্ম করবেন সে নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।












Click it and Unblock the Notifications