প্রযোজক অশোক সুরানার জীবনাবসান, টলিউডে শোকের ছায়া
প্রযোজক অশোক সুরানার জীবনাবসান
বাংলা টেলিজগতে শোকের ছায়া। বাংলা টেলিভিশনের অন্যতম প্রথম সারির প্রযোজক অশোক সুরানা এদিন প্রয়াত হন। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে এক অস্ত্রোপচারের জন্য তিনি ভর্তি ছিলেন। অস্ত্রোপচার সফল হলেও, জীবনাবসান হয় প্রযোজকের।

দূরদর্শন থেকে শুরু করে পরবর্তীকালে বিভিন্ন চ্যানেলে প্রযোজনার সঙ্গে যুক্ত ছিল অশোক সুরানার নাম। অরপর ২০০১ সালে আকাশ আট চ্যানেলের প্রতিষ্ঠা করেন তিনি। আজ তাঁর প্রয়াণে রীতিমতো শোকের ছায়া টলিউডের বিভিন্ন মহলে।












Click it and Unblock the Notifications