প্রেগন্যান্সি ক্রেভিং! কাকে দেখিয়ে মিষ্টি খেলেন 'মিশকা' অহনা?
তিনি যে মা হতে চলেছেন তা সম্প্রতি জানিয়েছেন ভক্তদের। নিজের সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছেন। মন্দারমণির সমুদ্র সৈকত থেকে বেবি বাম্প আগলে ছবি পোস্ট করে গুড নিউজ দিয়েছেন সকলের প্রিয় মিশকা ওরফে অহনা দত্ত। চার মাসের অন্তঃসন্ত্বা বাংলা বিনোদন জগতের এই জনপ্রিয় অভিনেত্রী। তবে এরই মধ্যে সামনে এলো অহনার নতুন ছবি।
গর্ভাবস্থার বিভিন্ন পর্যায়ে হবু মায়ের শরীর ও মনে অনেক রকম পরিবর্তন হয়। বিশেষ করে হবু মায়েদের খাদ্যাভ্যাস এবং স্বাদের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়। চিকিৎসকদের ভাষায় এই ঘটনাকেই বলা হয় প্রেগন্যান্সি ক্রেভিং। এই সময় বিশেষ করে মিষ্টি এবং টক জাতীয় খাবার খেতেই পছন্দ করেন হবু মায়েরা। অহনার ক্ষেত্রেও তার কোন ব্যতিক্রম নয়। অন্তঃসত্ত্বা অবস্থায় দেদার মিষ্টি খাচ্ছেন অহনা। আর সেই ছবি এবং ভিডিও এবার পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

ছবি সৌজন্য-ahona dutta/ইনস্টাগ্রাম
অহনা প্রেগন্যান্সি ক্রেভিং মেটাতে চেটেপুটে খেলেন একের পর এক জিলিপি! সম্প্রতি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অহনা, সেখানে তাঁকে বেশ মজা করে জিলিপি খেতে দেখা যায়। তাঁর সামনে বসেছিল তাঁর পোষ্য, আর তাদের সামনেই মিষ্টি খাচ্ছিলেন তিনি। এই মজার ভিডিওটি পোস্ট করতেই ভক্তরা প্রতিক্রিয়া দিয়েছেন। নেটি জেনে রাখ কেউ মজার কমেন্ট লিখেছেন আবার কেউ প্রাণভরে শুভেচ্ছা জানিয়েছেন পছন্দের অভিনেত্রীকে।
উল্লেখ্য, প্রায় এক বছর আগেই মেকআপ শিল্পী দীপঙ্কর কে বিয়ে করেছেন অহনা দত্ত। তবে বহুদিন জনসাধারণের সামনে এই কথা গোপন রেখেছিলেন অভিনেত্রী। অবশেষে নতুন বছরের শুরুতেই এই সুখবর প্রকাশ্যে আনেন অহনা। বিয়ের দেড় বছরের মাথাতেই প্রথম সন্তানকে জন্ম দিতে চলেছেন অহনা। সব ঠিক থাকলে আগামী অগাস্ট মাসে আসতে চলেছে সন্তান।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications