প্রতীক সহেজপাল–করণ কুন্দ্রা সংঘর্ষ, বিগ বসের ওপর চটলেন নেটিজেনরা

প্রতীক সহেজপাল–করণ কুন্দ্রা সংঘর্ষ, বিগ বসের ওপর চটলেন নেটিজেনরা

বিগ বস ১৫ নিয়ে রোজই কোনও না কোনও উদ্দীপক খবর সামনে চলে আসে। যা জানার জন্য দর্শকরা অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকেন। প্রত্যেক রিয়্যালিটি শোতেই একজন করে বিগ ড্যাডি থাকে, ব্যতিক্রম নয় বিগ বসও। বিগ বসের বাড়িতে একদিকে যেমন প্রেমের বিকাশ ঘটছে তেমনি লড়াইগুলি রূপ নিচ্ছে হাতাহাতিতে, যা নিয়ে প্রায়ই উত্তাল হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া। বুধবার এই শো–এর পর্বে দেখা গিয়েছে যে টেলিভিশন অভিনেতা তথা সঞ্চালক করণ কুন্দ্রা টাস্কের সময় হিংসাত্মক আচরণ করেন প্রতীক সহেজপালের সঙ্গে।

করণ কুন্দ্রা–প্রতীক সহেজপাল হাতাহাতি

টাস্কের সময়, প্রতীক সহেজপাল যখন নীল রঙের কাগজগুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন সেই সময় করণ কুন্দ্রা তাঁকে শুধু মাটিতেই আছড়ে ফেলেননি, হাত দিয়ে গলা ধরে তাঁকে মাটিতে ফেলে দেন। এই দৃশ্য দেখার পর নেটিজেনরা করণ কুন্দ্রার ওপর রীতিমতো ক্ষেপে যান। বিগ বস ওটিটি খ্যাত প্রতীক সহেজপালের ভক্তরা বিগ বসের নির্মাতাদের ওপর রেগে যান কারণ প্রতীক ও করণকে একে-অপরের থেকে দূরে থাকতে বলা ছাড়া আর কোনও পদক্ষেপই করেনি বিগ বস।

 করণ কুন্দ্রাকে বিগ বস থেকে বের করে দেওয়ার দাবি

করণ কুন্দ্রাকে বিগ বস থেকে বের করে দেওয়ার দাবি

টাস্কে হিংসাত্মক আচরণ করার জন্য করণ কুন্দ্রাকে এই শো থেকে বের করে দেওয়ার দাবিতে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। সব প্রতিযোগীদের মধ্যে শুধুমাত্র করণ কুন্দ্রার আচরণের বিরুদ্ধে সোচ্চার হন জয় ভানুশালী এবং জয় খুব স্পষ্ট করে জানান যে এটা ভুল তবে জয়কে থামানোর চেষ্টা করেন টাস্কে করণ কুন্দ্রার পার্টনার তেজস্বী প্রকাশ।

বিগ বস ওটিটিতে প্রতীকের সঙ্গে ঝামেলা

বিগ বস ওটিটিতে প্রতীকের সঙ্গে ঝামেলা

প্রসঙ্গত, এর আগেও বিগ বস ওটিটিতে প্রতীক সহেজপালের সঙ্গে জিশান খানের হাতাহাতি হওয়ায় বিগ বস সেই সময় জিশানকে শো থেকে বের করে দিয়েছিল। যদিও করণ কুন্দ্রার হিংসাত্মক আচরণের চেয়ে জিশানের আগ্রাসন অনেক কম ছিল। বিগ বসের শোতে জয় ভানুশালীকেও মারমুখী দেখা গিয়েছে অনেক সময়ই। তবে তিনি কোনওদিনই কারোর গায়ে হাত তোলেননি। অপরদিকে প্রতীক সহেজপালেরও আচরণ বা বিগ বসের বাড়িতে তাঁর ছোটখাটো দুষ্টুমি অন্যান্য সদস্যদের বিরক্ত করে তোলে মাঝে মাঝেই। নেটিজেনদের দাবি করণ কুন্দ্রার ওভাবে আচরণ করা মোটেও ঠিক হয়নি। সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা অপেক্ষা করে রয়েছেন কবে করণ কুন্দ্রার প্রতি বিগ বসের নির্মাতারা পদক্ষেপ নেয়।

 বিধি পাণ্ডিয়া ও ডোনাল বিস্ত এভিকটেড

বিধি পাণ্ডিয়া ও ডোনাল বিস্ত এভিকটেড

মঙ্গলবার দিনই বিগ বসে সপ্তাহের মাঝখান থেকে এভিকটেড হয়ে গিয়েছেন ডোনাল বিস্ত ও বিধি পাণ্ডিয়া। অন্যান্য সদস্যদের সহমতেই বিধি ও ডোনাল বিগ বসের বাড়ি ছাড়েন। তবে এই এভিকশনের পর ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে কেউ ঢুকবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ছবি সৌজন্য টুইটার

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+