এবার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী
টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন সম্পূর্ণা মন্ডল। তার সুদক্ষ অভিনয়ের জোরেই তিনি অনুগামীদের হৃদয় স্পর্শ করেছেন। 'করুণাময়ী রানি রাসমনি’র মতন ধারাবাহিকে অভিনয় করে সকলের বিশেষ নজর আকর্ষণ করেছেন তিনি। তাছাড়াও অনেক ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন তিনি।
কেরিয়ার ছাড়া অভিনেত্রী কিন্তু মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে অনুগামীদের হৃদয়ের ঝড় তুলে দেন। বর্তমানে অভিনেত্রী সিরিয়াল ছাড়াও কাজ করতে চলেছেন ওয়েবসিরিজে। যে কারণেই এখন খুব ব্যস্ত থাকেন তিনি।

জানা গিয়েছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চিড়িয়াখানার অবলম্বনে তৈরি হচ্ছে পিঞ্জরাপোল। আর এই সিরিজেই অনির্বাণ ভট্টাচার্য অভিনয় করবেন। এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে সম্পূর্ণাকে, তার চরিত্রের নাম মুকুল।
'ব্যোমকেশ’ নামক ওয়েব সিরিজের অভিনয় করতে দেখা যাবে ভাস্কর্য চট্টোপাধ্যায়কে। ব্যোমকেশের বিশেষ বন্ধু অজিতের চরিত্রে অভিনয় করবেন টেলিভিশন অভিনেত্রী।
রানি রাসমনি, ধূলোকনার মতন ধারাবাহিক ছাড়াও অভিনেত্রী সম্পূর্ণা জয় কালী কলকাতা ওয়ালী, দুর্গা দুর্গেশ্বরী, হয়তো তোমারি জন্য ধারাবাহিক অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন। খুব কম বয়স থেকেই অভিনয় জগতে কাজ করছেন তিনি। তবে কেরিয়ারে নিজের একটা পাকাপাকি জায়গা করে নিয়েছেন সম্পূর্ণা। তার অভিনয়ে সর্বদাই বুঁদ হয়ে থাকেন ভক্তরা।
তিনি মূলত ধারাবাহিকেই অভিনয় করে থাকেন। টেলিভিশন অভিনেত্রী সম্পূর্ণা করুণাময়ী রানি রাসমনি ধারাবাহিকে টেলিভিশন অভিনেত্রী গৌরব চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করে বিশেষ নজর কেড়েছিলেন সকলের। তবে তারপরেই তিনি ধূলোকনা ধারাবাহিকে তিতিরের চরিত্রে কাজ করে বেশ জনপ্রিয় হয়েছেন তিনি।
তবে এখানেই শেষ না, বর্তমানে তিনি কিন্তু জি বাংলা শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকের অভিনয় করে সম্পূর্ণ নজর কেড়েছেন ভক্তদের। তার অভিনয়ে দেখে অবাক হন অনেক অনুগামীরাই।
অপরদিকে, টেলিভিশনের অত্যন্ত পরিচিত জনপ্রিয় অভিনেত্রী হলেন অন্বেষা হাজরা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়’- তে উর্মির চরিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও এর আগে অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তবে, অভিনেত্রীকে উর্মি চরিত্র দারুণ মানিয়েছিল। উর্মি চরিত্রই কিন্তু অন্বেষাকে বেশ পরিচিত করে তুলেছে। যদিও বর্তমানে এখন আর কোনও ধারাবাহিকে দেখা যাচ্ছেন না অভিনেত্রী, তবে জানা গিয়েছে এবার টলিউডে পা রাখতে চলেছেন তিনি। এই খবরে খুব খুশি হয়েছেন উর্মির ভক্তরা।












Click it and Unblock the Notifications