‘ফুলকি’, ‘কথা’কে মাত দিল ‘গীতা’! টেলিভিশন রেটিং যুদ্ধে এগিয়ে জলসা
নতুন বছরে প্রথম প্রকাশ পেল টিআরপি তালিকা। আর তাতেই লক্ষ্য করা গেল বড় চমক। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় হাড্ডাহাড্ডি লড়াই চলে দুই জনপ্রিয় বাংলা চ্যানেলের মধ্যে। ধারাবাহিকগুলি একে অপরকে টেক্কা দিতে কোনও ত্রুটি রাখে না। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও প্রকাশ্যে এল টিআরপি তালিকা। এই তালিকার আমূল পরিবর্তন দেখে তাজ্জব ধারাবাহিকের কলাকুশলী থেকে শুরু করে পরিচালক সকলেই।
টিআরপি তালিকার এই পরিবর্তন দেখে এটা স্পষ্ট হয়েছে যে বাংলা টেলিভিশনের দৃশ্যপট দিন দিন দর্শকের কাছে আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। যতদিন যাচ্ছে দর্শকরা ক্রমশ তাঁদের প্রিয় ধারাবাহিকের প্রতি আগ্রহী হয়ে উঠছে। আর দর্শকের এই আগ্রহই ধারাবাহিকগুলির প্রতিযোগিতাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে।

চলতি সপ্তাহে সকলকে পিছনে ফেলে টিআরপি তালিকার শীর্ষে উঠে এসেছে স্টার জলসার জনপ্রিয় ধারবাহিক 'গীতা এলএলবি'। এদিকে, বেশ কয়েক সপ্তাহ প্রথম স্থানে থাকার পর এই সপ্তাহে সামান্য পিছিয়ে গিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে জি বাংলার ধারাবাহিক 'ফুলকি'। অন্যদিকে, টিআরপি তালিকায় বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে 'কথা' ও 'পরিণীতা'। তবে, এই দুই ধারাবাহিকের জনপ্রিয়তা কোনও অংশে কম নয়।
চলতি সপ্তাহে টিআরপি তালিকায় অনেকটাই পিছনে রয়েছে একসময়ের টিআরপি টপার সিরিয়াল 'জগদ্ধাত্রী'। অনেক কম রেটিং পেয়েছে এই ধারাবাহিক। তবুও দর্শকের কাছে এখনও প্রিয় জ্যাস সান্যাল। দর্শকরা বর্তমানে 'গীতা' ধারাবাহিকের গল্প এবং চরিত্রের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়েছে। ধারাবাহিকের চমৎকার নাটকীয়তা এবং শক্তিশালী অভিনয়ের কারণে এটি শীর্ষ রেটিংয়ে অবস্থান করছে। এদিকে, 'ফুলকি' ও 'জগদ্ধাত্রী' সমানভাবে দর্শকের ভালোবাসায় তাদের গল্প এগিয়ে নিয়ে চলেছে।
টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে 'গৃহপ্রবেশ' ও 'রাঙামতী'ও। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে এই দুই ধারাবাহিক। ফলে এই দুই ধারাবাহিকের মধ্যেও যে চুপিসারে জোরদার লড়াই চলছে তা স্পষ্ট। এবার লড়াই জারি রেখে এই দুই ধারাবাহিক কতটা এগিয়ে যেতে পারে এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications