Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দুর্নীতি আর অপরাধ জগতের সঙ্গে নাম জড়াল অভিনেত্রী তৃণা সাহার! তারপর?

দুর্নীতি আর অপরাধ জগতের সঙ্গে নাম জড়াল অভিনেত্রী তৃণা সাহার! তারপর?

একি কাণ্ড! এত জনপ্রিয় অভিনেত্রী হয়েও এমন কী করলেন তৃণা সাহা যে শেষে অপরাধের দুনিয়ায় নামতে হল তাঁকে? সম্প্রতি এই খবর সামনে আসার পরেই জোরদার শোরগোল পড়ে গিয়েছে টেলিভিশন দুনিয়ায়। বিশ্বাস করতে পারছেন না তো? এই দুষ্টু মিষ্টি মেয়েটা কীকরে অন্ধকারের দুনিয়ায় পা রাখলেন। কিন্তু এটাই সত্যি। অবশ্য তিনি একা নন, তাঁর সঙ্গে দোসর হিসেবে নাম উঠে এসেছে আরও এক জনপ্রিয় অভিনেত্রী অরুণিমা ঘোষের। দুজনেই এবার দুর্নীতির ফাঁদে পড়লেন। এবার একটু খোলসা করা যাক, কাজ ছেড়ে খামকা কেন তাঁরা হঠাত এইসব 'অকাজ' বেছে নিলেন।

মুখ না মুখোশ দ্বন্দ্ব থাকুক

মুখ না মুখোশ দ্বন্দ্ব থাকুক

আসলে পৃথিবীর যে কোনও পেশা বা ক্ষেত্রেই কোনও না কোনও দুর্নীতি হয়ে থাকে। তা সে অভিনয়ের ক্ষেত্র হোক কিংবা অন্য কোনও স্থান। ঠিক তেমনই একটি ক্ষেত্র হল চিকিৎসা ক্ষেত্র। একাধিকবার একাধিক জায়গায় এই ক্ষেত্রে নানা রকম দুর্নীতির ঘটনা সামনে এসেছে। রুগীর মৃত্যুর পরেও হাসপাতালের বিল বাড়ানোর জন্য দেহ পরিজনের হাতে তুলে না দিয়ে আইসিইউ-তে রেখে দেওয়া, অযথা বেশি বিল করা, চিকিৎসার গাফিলতি করে প্রাইভেট চেম্বারে রুগী দেখার হিরিক, এমনকি মানব দেহের নানা অঙ্গ কেটে তা পাচার করার মত অপরাধও হয়ে থাকে। আর সেখানেই ভগবানের আসন পাওয়া চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের মুখোশের আড়ালে থাকা আসল মুখ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। আর সেই দ্বন্দ্বের শিকার হয়েছেন তৃণা এবং অরুণিমা।

ইস্কাবনের বিবি

ইস্কাবনের বিবি


পরিচালক তথা অভিনেতা অরিন্দম শীল এককথায় হ্যাট্রিকের মুডে আছেন। এই বছরে তাঁর দুটি বিগ প্রোজেক্ট রিলিজ করতে চলেছে, যার মধ্যে একটি হল সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে নিয়ে আগামী ছবি। যেখানে ফের ব্যোমকেশের ভূমিকায় ময়দানে নামছেন আবির। আর এবার অরিন্দম শীলের আগামী ছবি 'ইস্কাবনের বিবি'র কাজও শুরু হতে চলেছে। আর এখানেই 'কাহানী মে টুইস্ট'। অর্থাৎ এবার এই মিস্ট্রি-থ্রিলার ছবিতে অভিনয় করতে চলেছেন তৃণা সাহা এবং অরুণিমা ঘোষ।

 অপরাধের দুনিয়ায়

অপরাধের দুনিয়ায়

আসলে গল্পের প্লট অনুযায়ী, কলকাতার নামকরা একটি হাসপাতালে লাগাতার হচ্ছে নানা রকমের দুর্নীতি। আর সেই দুর্নীতি জালিয়াতির মাঝে পড়ে যান তৃণা এবং অরুণিমা। সেখানেই চলে তাঁদের লড়াই। কিন্তু এরই মাঝে সমাজকে এই কালো অন্ধকারের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজেরাই অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়লেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত কী তাঁদের এই চেষ্টা সফল হবে? নাকি উল্টে তাঁরাই ফের তলিয়ে যাবেন এই অপরাধের অন্ধকারে, তা জানা যাবে ছবি 'ইস্কাবনের বিবি'তে।

 মুখ্য ভূমিকায় তৃণা

মুখ্য ভূমিকায় তৃণা

এতদিন ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন তৃণা সাহা। বর্তমানে তাঁর 'গুণগুণ' চরিত্র সবথেকে চর্চিত বিষয়। কিন্তু সময়টা বেশ ভালোই যাচ্ছে তাঁর। ছোট পর্দায় সাফল্যের পর এবার বড় পর্দায় মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। তাও আবার অরিন্দম শীলের ছবিতে। আর তাতে যথেষ্ট উচ্ছ্বসিত অভিনেত্রী তৃণা সাহা।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+