উজানের স্মৃতি বেয়ে দর্শক মনে শুরু হতে চলেছে অনুভবের সফর
উজানের স্মৃতি বেয়ে দর্শক মনে শুরু হতে চলেছে অনুভবের সফর
ডক্টর উজান চ্যাটার্জিকে মনে আছে? 'এখানে আকাশ নীল'-এ উজান চ্যাটার্জি, যার প্রেমে পাগল ছিলেন গোটা বাংলার মহিলা মহল। যাকে নিয়ে হাজার কবিতায় ভরেছে বহু সাদা পাতা, তাঁর কথা এখনও বলেন বহু রমণী। সেই উজান এবার ফিরে আসছেন দীর্ঘ ১১ বছর পর। তবে নয়া রূপে নতুন নামে। সেই সঙ্গে বদলে গিয়েছেন উজানের 'হিয়া'ও। ভাবতে একটু অবাক লাগছে তো? কনফিউশন দূর করলেই আনন্দে ফের নেচে উঠবে মন

নতুন রূপে ঋষি কৌশিক
পর্দার ডক্টর উজান অর্থাৎ রিয়েল লাইফের ঋষি কৌশিক বরাবরই ফ্যান মহলে খুব বিখ্যাত। এছাড়া পর্দায় তাঁর অভিনয়ের দাপট মুগ্ধ করে দর্শকদের। ডক্টর উজান হোক কিংবা আই পি এস অফিসার রণজিত, প্রতি ক্ষেত্রেই তাঁর অভিনয় একটা নতুন মাইল স্টোন তৈরি করে। আর এবার নতুন রূপে পর্দায় ফিরতে চলেছেন ঋষি কৌশিক। সেই চেনা সাদা এপ্রোন, গলায় স্টেথো আর সঙ্গে দৃঢ়তা, ঠিক যেন উজানের মতই। কিন্তু এক্ষেত্রে একটু আলাদা। কারণ 'এখানে আকাশ নীল'এর কোনও পরবর্তী পর্ব নয়, বরং নয়া ধারাবাহিকে ঋষি কৌশিকের এই অবতার দেখা যেতে চলেছে।
আসছে নতুন ধারাবাহিক
এবার টেলিভিশনে ধামাকা করতে আসছে আরও একটি নতুন বাংলা সিরিয়াল। আর সেখানেই দেখা যাবে বাংলার হার্টথ্রব ঋষি কৌশিককে। মূলত সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এই ধারাবাহিক পণপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্পকে কেন্দ্র করে চলবে। প্রধান চরিত্র আনন্দী হিসেবে অভিনয় করছেন অভিনেত্রী পায়েল দে। এর আগে 'বেহুলা' 'মা দুর্গা' তে মুখ্য ভূমিকায় অভিনয় করে দর্শকদের কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছেন পায়েল। আর এবার নতুন ধারাবাহিকে ঋষি কৌশিকের বিপরীতে দেখা যেতে চলেছে তাঁকে।
ফের ডাক্তার রূপে হৃদয় চুরি করবেন ঋষি
সিরিয়াল 'এখানে আকাশ নীল' খ্যাতির চরম শিখরে তুলেছিল ঋষি কৌশিককে। ডক্টর উজান চ্যাটার্জির ভূমিকায় এক কথায় ট্রেন্ড সেট করেছেন তিনি। ফের ছোট পর্দায় ফিরছেন সেই ডাক্তারের বেশেই। 'সোনা রোদের গান' নামে এই নতুন ধারাবাহিকে তাঁকে দেখা যাবে ডক্টর অনুভব চরিত্রে। ১১ বছর পার করে ফের একবার চিকিৎসক হিসেবে দর্শকের সামনে ধরা দিতে চলেছেন তিনি।
এই নতুন ধারাবাহিকের কাহিনী লিখেছেন বিখ্যাত স্ক্রিনপ্লে রাইটার লীনা গঙ্গোপাধ্যায়। এই ধারাবাহিক দর্শকদের মনে কতটা ছাপ ফেলে, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications