রিয়েল লাইফ পার্বতীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মহাদেব মোহিত রায়না
গাঁটছড়া বাঁধলেন মোহিত রায়না
মাথায় জটা, হাতে ডমরু আর ত্রিশূল, কপালে ত্রিপূণ আর গলায় রুদ্রাক্ষের মালা, মহাদেবের এই অভূতপূর্ব রূপ মনে এলেই চোখের সামনে ভেসে ওঠে একটাই চেহারা, দেবো কে দেব 'মহাদেব' অর্থাৎ মোহিত রায়নার মুখ। সুঠাম দেহের গঠন, টানটান পেশির ভাঁজে মন অনায়াসে লাখ লাখ দর্শকের মন আকর্ষণ করতে পারেন তিনি। তাঁকে স্বপ্ন পুরুষ হিসেবে পাওয়ার জন্য উতলা হয়েছেন কত রমণী। আর এবার মোহিত নিজেই বসলেন বিয়ের পিঁড়িতে।

ছাদনাতলায় মোহিত
এই সুদর্শন পুরুষের সাথে খোদ প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন এক আত্মীয়। কিন্তু কোনোও বলিউড সুন্দরী না, মহাদেব নিজেই খুঁজে নিলেন তার আসল পার্বতীকে। বছরের শুরুতেই সুখবর দিলেন অভিনেতা মোহিত রায়না। সকলকে চমকে দীর্ঘদিনের প্রেমিকা অদিতির সাথে গাঁটছড়া বেঁধেছেন অনস্ক্রিন মহাদেব।

মোহিতের বিশেষ বার্তা
কাকপক্ষীতেও টের পায়নি মোহিতের বিয়ের ব্যাপারে। বিয়ে সেরেই ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেছেন রিয়েল লাইফ শিব পার্বতী। নিজের স্যোশাল মিডিয়া সাইটে মোহিত লিখেছেন, "ভালোবাসার কোনোও সীমা থাকেনা, ভালোবাসা সব বাধা ভাঙতে পারে, সব দেওয়াল টপকাতেও পারে নিজেদের গন্তব্যে পৌঁছাতে। একরাশ আশা নিয়ে, মা বাবার আর্শীবাদ নিয়ে নতুন যাত্রা শুরু করলাম। ইতি- অদিতি ও মোহিত।"

মোহিতের রূপে 'মোহিত' ভক্তরা
বিয়ের দিন দুধ সাদা শেরওয়ানি আর মানানসই পাগড়িতে মোহিতকে দেখে মন ভেঙেছেন তাঁর অসংখ্য মহিলা ভক্ত। মোহিতের স্ত্রী অদিতি হলুদ গোলাপি কম্বিনেশনের লেহেঙ্গায় ছড়ালেন রূপের ছটা। আর দুজনের গলাতেই ছিল গোলাপি সাদা গোলাপের বরমালা।

মোহিতের প্রেম না বন্ধুত্ব
এক সময় মোহিতের সাথে নাম জড়িয়েছিল মৌনী রায়ের। দুজনেই 'মহাদেব' ধারাবাহিকে কাজ করেছেন একসঙ্গে। শিব আর সতির ভূমিকায় দেখা গিয়েছিল মোহিত আর মৌনীকে। এমনকি দুজনকে কখনও এয়ারপোর্টে আবার কখনও পার্টিতে, গাড়িতে একাধিকবার একসঙ্গে হাতে হাত রেখে দেখা গিয়েছে। কিন্তু দুজনেই সেসব গুজবকে খারিজ করেছেন। তাঁরা দুজনে একে অপরের বেস্ট ফ্রেন্ড বলে পরিচয় দিয়েছেন বহুবার। শোনা যাচ্ছে খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মৌনি রায়ও।
প্রসঙ্গত, ছোট পর্দার সঙ্গে বড় পর্দাতেও দেখা গিয়েছে মোহিত রায়নাকে। 'উরি দ্যা সার্জিক্যাল স্ট্রাইক' ছবি দিয়ে সেলুলয়েডে পা রেখেছেন তিনি। তাঁর অভিনয়ও প্রশংসা পেয়েছে অনেক। এর পাশাপাশি সিদ্দত, মুম্বই ডায়রিজ ২৬/১১ ছবিতে ডক্টর কৌশিক ওবেরয়ের চরিত্রে অভিনয় করেও যথেষ্ট জনপ্রিয় হয়েছেন মোহিত রায়না।
ছবি সৌজন্য:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications