এবার ডাক টিকিটে থাকবে শ্রীময়ীর ছবি, বাংলার মুখ উজ্জ্বল করলেন ইন্দ্রানী হালদার
এবার ডাক টিকিটে থাকবে শ্রীময়ীর ছবি, বাংলার মুখ উজ্জ্বল করলেন ইন্দ্রানী হালদার
সব সময় সবকিছুকে হারিয়ে এগিয়ে যায় শ্রীময়ী। কোনও দিন কঠিন পরিস্থিতিতেও হারতে সেখেননি তিনি। এমনকি খুব সাধারণ সাদামাটা গৃহবধূ হয়েও কীকরে ধীরে ধীরে অসাধারণ হয়ে উঠলেন তিনি, স্বামীর বিবাহ বহির্ভূত প্রেম, প্রায় ৩০ বছরের বিবাহিত জীবনে নিমেষে ইতি টেনে দ্বিতীয় বিয়ে, ঘরে সতীন নিয়ে আসা, সবকিছুই দাঁতে দাঁত চেপে সহ্য করেছেন। আর তারপর ঘুরে দাঁড়িয়েছেন জীবনের প্রতিটি সংগ্রামে। এই গল্প দেখে সকল বাঙালি দর্শক বাহবা দিয়েছেন শ্রীময়ীকে। আর বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন শ্রীময়ী চরিত্রকে অত্যন্ত বাস্তব ভাবে ছোট পর্দায় তুলে ধরা জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার। কিন্তু এবার তিনি পেলেন এক অনন্য সম্মান।

নববর্ষের উপহার
নববর্ষের প্রাক্কালে অসাধারণ উপহার পেল গোটা বাংলা। দেশ জুড়ে অনন্য মিশাল কায়েম করলেন বাঙালিরা। যে বাংলা ভাষাকে প্রকাশ্যে 'বেকারত্বের' আক্ষা দিয়ে সকলের সামনে ইংরাজির মহত্ব বিশ্লেষণে আগ্রহী হয়েছেন বাংলা বিনোদন মাধ্যমেই কাজ করা এক ব্যক্তিত্ব, আর যা নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় চলছে বঙ্গজুড়ে, সেই পুরোদস্তুর বাংলা বলা বাঙালিই এদিন স্বীকৃতি লাভ করলেন জাতীয় স্তরে।

শ্রীময়ীর স্বীকৃতি
ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে জিপিওতে এদিন বসেছিল 'সপ্তপর্ণী' অনুষ্ঠানের আসর। আর সে উপলক্ষে তারকাদের নিয়ে রীতিমতো চাঁদের হাট বসে অনুষ্ঠান স্থলে। আমন্ত্রিত তারকাদের সামনেই উদ্বোধন করা হয় বিশিষ্ট ব্যক্তিদের নামাঙ্কিত ডাকটিকিট। আর সেই তালিকায় সামিল ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদারও। আর এই অনন্য সম্মান পেয়ে স্বভাবতই আবেগাপ্লুত হয়ে পড়েন ইন্দ্রানী।

ইন্দ্রানীর কীর্তি
'মন্দিরা' ছবির হাত ধরে প্রথমবার বড়পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন প্রসেনজিত। তারপর যোছন দস্তিদারের 'তেরো পার্বণ' থেকে পেয়েছেন পরিচিতি। একের পর এক ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান। বাংলা ছেড়ে হিন্দি সিরিয়ালেও ব্যাপক জনপ্রিয় হন। যার মধ্যে আছে 'মা শক্তি', 'অস্তিত্ব', 'সুজাতা'র মত জনপ্রিয় সিরিয়াল। বাংলা সিরিয়ালের মধ্যে, 'সীমারেখা' 'গোয়েন্দা গিন্নি' 'শ্রীময়ী' দিয়ে আলাদা মাইলস্টোন সেট করেছেন তিনি। আর এবার পেলেন ভারত সরকারের পক্ষ থেকে এই অনন্য সম্মান।

ডাকটিকিটে
ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে দেওয়া এই অনন্য সম্মানে শুধুমাত্র ইন্দ্রানী হালদারের নামই সামিল ছিল না। সেই সঙ্গে কৃতি বাঙালিদের নামও ছিল। এইদিন 'সপ্তপর্ণী' অনুষ্ঠানের মাধ্যমে সম্মান জানানো হয় নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, জাদুকর পিসি সরকার, শোভন দেব চট্টোপাধ্যায়, সম্বরণ বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত তবলা বাদক পন্ডিত তন্ময় বসু, বিজনেস টাইকুন সত্যম রায়চৌধুরীকে।












Click it and Unblock the Notifications