জানেন কি প্রত্যেক পর্বে ‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেতারা কত বেতন পান
‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেতাদে বেতন
হিন্দি টেলিভিশন চ্যানেলগুলির মধ্যে সোনি সব টিভির অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল 'তারক মেহতা কা উল্টা চশমা।’ এই সিরিয়ালে মুম্বইয়ের গোকুলধাম নামে এক আবাসনে বসবাসকারী বাসিন্দাদের দৈনন্দিন জীবনের কাহিনী মজার ছলে বর্ণিত হয়েছে। মূলতঃ এটা কমেডি সিরিয়াল হলেও এখানে সব ধরনের অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন পরিচালক। তবে এই কমেডি সিরিয়ালের প্রধান দুই চরিত্র হল জেঠালাল চম্পকলাল ও তাঁর স্ত্রী দয়া, যিনি সোসাইটিতে দয়া ভাবি নামে পরিচিত। গুজরাতি এই পরিবারের নিত্য নতুন কাণ্ডের সঙ্গেই তাঁদের প্রতিবেশীদের কার্যকলাপও মিশে যায়। তবে জানেন কি এই সিরায়ালের প্রত্যেকটি পর্ব করার জন্য অভিনেতা–অভিনেত্রীদের কত টাকা করে দিতে হয়? তবে জেনে নিন কে কত টাকা পান প্রতিটি এপিসোডের জন্য।

দিলীপ জোশী (জেঠালাল)
জেঠালালের চরিত্রে অভিনয় করা দিলীপ যোশি প্রত্যেক দিন ৭০ হাজার করে নেন। যা সবার চেয়ে বেশি বলে জানা গিয়েছে।

মুনমুন দত্ত (ববিতা ভাবি)
এই সিরিয়ালে বাঙালি বৌদির চরিত্রে দেখা গিয়েছে এক বাঙালি অভিনেত্রী মুনমুন দত্তকে। যিনি এই সিরিয়ালে ববিতা আইয়ারের ভূমিকায় অভিনয় করছেন, যাঁকে সবাই ববিতা ভাবি বলে ডাকেন। তাঁকে প্রত্যেক পর্বের জন্য ৩৫ হাজার টাকা করে দিতে হয়।

শৈলেশ লোধা (তারক মেহতা)
তারক মেহতা নাম ভূমিকায় অভিনয় করছেন শৈলেশ লোধা। যিনি প্রত্যেক পর্বের জন্য ৫০ হাজার করে নেন।

রাজ আনদকাট (টপ্পু)
জেঠালালের ছেলে টপ্পুর ভূমিকায় অভিনয় করছেন রাজ আনদকাট। তিনি প্রতিটি পর্বের জন্য ২৫ হাজার টাকা করে পান।

পালক সিধওয়ানি (সোনু ভিড়ে)
জেঠালালের প্রতিবেশীর মেয়ে সোনুর ভূমিকায় অভিনয় করছেন পালক সিধওয়ানি। তিনি প্রতিটি পর্বের জন্য ২৫ হাজার করে পান।

অমিত ভাট (চম্পকলাল)
জেঠারামের বাবার ভূমিকায় দেখা গিয়েছে অমিত ভাটকে অভিনয় করতে। তিনি প্রত্যেক পর্বের জন্য ৪৫ হাজার টাকা করে নেন।

খুশ শাহ (গোলি)
জেঠালালের আর এক প্রতিবেশীর ছেলে গোলির ভূমিকায় খুশ শাহ প্রত্যেক পর্বের জন্য ২০ হাজার করে পান।

অম্বিকা রঞ্জনকার (কোমল ভাবি)
এই সিরায়ালে কোমল ভাবির চরিত্রে অভিনয় করা অম্বিকা রঞ্জনকার প্রতিটি পর্বের জন্য ২০ হাজার টাকা করে নেন।

শ্যাম পাঠক (বুলবুল)
এই সিরিয়ালে বুলবুলের চরিত্রে অভিনয় করা শ্যাম পাঠক প্রতিদিন ২০ হাজার করে নেন।

সোনালিকা যোশী (মাধবী ভাবি)
এই সিরিয়ালে মাধবী ভাবির ভূমিকায় অভিনয় করছেন সোনালিকা যোশী। তাঁকে প্রত্যেক পর্বের জন্য ৩৫ হাজার টাকা করে দিতে হয়।

তন্ময় ভেকারিয়া (বাঘা)
জেঠালালের ইলেকট্রিকাল দোকানে কর্মরত বাঘার চরিত্রে অভিনয় করছেন তন্ময় ভেকারিয়া। যিনি প্রত্যেক পর্বের জন্য ২৫ হাজার টাকা করে নেন।

মন্দর চাঁদওয়ারকার (আত্মারাম)
গোকুলধাম সোসাইটির সবচেয়ে জনপ্রিয় প্রতিবেশী আত্মারামের চরিত্রে অভিনয় করছেন মন্দর চাঁদওয়ারকার। তাঁকে প্রতি পর্বের জন্য ৩৫ হাজার টাকা করে দিতে হয়।

নির্মল সোনি (ডাঃ হংসরাজ হাথি)
এই সিরিয়ালে ডাঃ হংসরাজ হাথির চরিত্রে অভিনয় করা নির্মল সোনি প্রতিদিনের পর্বের জন্য ২৫ হাজার করে পান।












Click it and Unblock the Notifications