TRP list: টিআরপি তালিকায় এবার বড় চমক! ‘সেরার সেরা’ মুকুট পেল কোন ধারাবাহিক?
প্রকাশ্যে এল সপ্তাহ সেরার তালিকা। নতুন বছরের শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলা ধারাবাহিকগুলির মধ্যে। টিআরপি তালিকায় কে হবে সেরা সেরা তা নিয়ে সপ্তাহজুড়ে চলে জোর চর্চা। কারণ, এই টিআরপি তালিকায় ধারাবাহিকগুলির ভাগ্য নির্ধারণ করে।
কোন ধারাবাহিকের আয়ু কত? তা স্পষ্ট সয় এই টিআরপি রেটিং দেখেই। এবার প্রকাশ পেল সেই তালিকা। চলতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ পেতেই হইহই কাণ্ড স্টুডিওপাড়ায়। এই সপ্তাহে এই তালিকায় রয়েছে বড় চমক।

চলতি সপ্তাহে সকলকে পিছনে ফেলে টিআরপি তালিকার প্রথমে চলে এসেছে জি বাংলার 'পরিণীতা', প্রাপ্ত নম্বর ৭.৮। এই ধারাবাহিকের নায়ককে এতদিন সহ অভিনেতা হিসাবে অভিনয় দেখা গিয়েছে বিভিন্ন ধারাবাহিকে। নায়িকাও একেবারে নতুন। তাই এই ধারাবাহিক বেশিদিন চলবে না বলেই মনে করেছিলেন নেটিজেনরা। তবে, সকলকে মিথ্যে প্রমাণ করে দর্শকের ভালোবাসায় টিআরপি তালিকার প্রথম স্থান দখল করে নিল 'পরিণীতা'।
'পরিণীতা' ধারাবাহিকটির সঠিক উপস্থাপনা এবং চরিত্রগুলিই দর্শককে এই ধারাবাহিকের প্রতি আরও আকৃষ্ট করেছে। ধারাবাহিকে পারুল এবং রায়ানের কেমিস্ট্রি দর্শকের হৃদয় ছুঁয়েছে, বিশেষ করে তাদের জটিল সম্পর্ক এবং জীবনের নানা চ্যালেঞ্জ নজর কেড়েছে দর্শকের।
এই ধারাবাহিকটির গল্প প্রতিটি চরিত্রের জটিলতা, আত্মবিশ্বাস এবং ভালোবাসার নতুন নতুন দিক তুলে ধরে, যা দর্শকের ভালোবাসা অর্জন করেছে। অভিনয়, গল্প এবং পরিচালনা এই তিনটি উপাদানই মিশে ধারাবাহিকটিকে টিআরপি তালিকার প্রথম স্থানে পৌঁছে দিয়েছে।
এদিকে, গল্পের উত্তেজনা ধরে রেখে টিআরপি তালিকায় ৭.৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে 'ফুলকি'। এরপর তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার 'গীতা এলএলবি', প্রাপ্ত নম্বর ৭.৪। এরপর চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে 'কথা' এবং 'জগদ্ধাত্রী', পেয়েছে ৭.৩ এবং ৭.১। সবশেষে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে', প্রাপ্ত নম্বর ৭.০।












Click it and Unblock the Notifications