TRP: গৌরী এলোকে হারিয়ে প্রথম স্থানে সেই অনুরাগের ছোঁয়া, কত নম্বরে পঞ্চমী-রাঙা বউ
গত সপ্তাহে টিআরপির তালিকা দেখে অবাক হয়ে গিয়েছিলেন সিরিয়ালপ্রেমীরা , কারণ প্রথম স্থান ধরে রেখেছিল 'গৌরী এলো’ ধারাবাহিকটি। তবে এবার কিন্তু নিজের জায়গা অটুট রাখতে পারল না গৌরী এলো। দ্বিতীয় স্থানে নেমে এল এই সিরিয়াল।
সেই সঙ্গে জগদ্ধাত্রীও কিন্তু টিআরপির তালিকায় পিছনের দিকে চলে এসেছে, প্রথম স্থান দখল করতে পারেনি সে। নিশ্চয়ই সবার জানতে ইচ্ছা হচ্ছে, চলতি সপ্তাহে সেরা দশের তালিকায় প্রথম স্থানে কে রয়েছে, চলতি সপ্তাহে টিআরপি তালিকা প্রথম স্থান দখল করেছে 'অনুরাগের ছোঁয়া’, যার প্রাপ্ত নম্বর ৮.১।

গৌরী এলো ধারাবাহিকটি কিন্তু অনুরাগের ছোঁয়ায় থেকে অনেক কম নম্বরই পেয়েছে এই ধারাবাহিকটি। ৭.৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছে এই মেগা। চলতি সপ্তাহে টিআরপির (trp) তালিকায় জগদ্ধাত্রী চলে এসেছে তৃতীয় নম্বরে, স্টার জলসার তুঁতের সঙ্গে তবে কি এতে উঠতে পারবে এই ধারাবাহিকটি। ফলে আগামী সপ্তাহ গুলিতে হয়তো আরও কমতে পারে জগদ্ধাত্রী ধারাবাহিকের।
তবে আগের সপ্তাহ থেকে চলতি সপ্তাহে কিন্তু ভালোই ফল লাভ করেছে পঞ্চমী রাঙা বউকে হারিয়ে ৫ নম্বরে নিজের জায়গা করে নিয়েছে পঞ্চমী। চতুর্থ নম্বরে রয়েছে নিম ফুলের মধু। যার নম্বর ৬.৩। দত্ত বাড়ির খুনসুটি কিন্তু সকলেই খুব পছন্দ করে থাকেন।
টিআরপির তালিকায় কিন্তু নিজের জায়গা করতে পেরেছে সোহাগ জল। সোহাগ জলের সঙ্গে বেশ টক্কর চলছে কমলা শ্রীমান পৃথ্বীরাজের। যারা দুজনেই কিন্তু চলতি সপ্তাহের দশম স্থানে রয়েছে, যাদের প্রাপ্ত নম্বর ৪.৬।
মেয়েবেলা ধারাবাহিক নিয়ে চলছেন নানান বিতর্ক। শোনা যাচ্ছে এবার নাকি বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিকটি, আবার শোনা যাচ্ছে স্লট পরিবর্তন হতে পারে। তা কিন্তু এখনো সঠিক জানা যায়নি। তবে টিআরপি তালিকা নিজের জায়গা ধরে রাখতে পেরেছে মেয়েবেলা ধারাবাহিকটি। অষ্টম স্থানে রয়েছে এই ধারাবাহিক। একনজরে দেখুন তালিকা

- প্রথম স্থানে অনুরাগের ছোঁয়া (৮.১)
- দ্বিতীয় স্থানে গৌরী এলো (৭.৭)
- তৃতীয় স্থানে জগদ্ধাত্রী (৭.৩)
- চতুর্থ স্থানে নিম ফুলের মধু (৬.৩)
- পঞ্চম স্থানে পঞ্চমী (৫.৯)
- ষষ্ঠ স্থানে এক্কা দোক্কাও হরগৌরী পাইস হোটেল (৫.৭)
- সপ্তম স্থানে রাঙা বউ (৫.৬)
- অষ্টম স্থানে মেয়েবেলা (৫.৩)
- নবম স্থানে বাংলা মিডিয়াম (৪.৯)
- দশম স্থানে সোহাগ জল ও কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৪.৬)












Click it and Unblock the Notifications