Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন পর্ব নিয়ে নতুন সময়ে আসছে ‘তোমার খোলা হাওয়া’, কখন দেখবেন এই ধারাবাহিক

সন্ধ্যে হলেই সিরিয়াল প্রেমীদেরা হাতে রিমোট নিয়েই টিভির সামনে বসে পড়ে। রবিবার থেকে শনিবার পর্যন্ত জি বাংলা থেকে স্টার জলসায় অনেক রকমের সিরিয়াল সম্প্রচারিত হয়। বাড়ির মা থেকে ঠাকুমারা তাই নিয়েই ব্যস্ত থাকেন। তবে নতুন ধারাবাহিক শুরু হলে সকলেই খুব খুশি হন।

তবে আবার পছন্দের ধারাবাহিকের যদি স্লট পরিবর্তন হয় তাহলে মন খারাপ একটু, ঠিক তেমনি এবার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'তোমার খোলা হাওয়া’ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রোজ রাত সাড়ে নটায় সম্প্রচারিত হত।


নতুন সময়ে দেখানো হবে তোমার খোলা হাওয়া

নতুন সময়ে দেখানো হবে তোমার খোলা হাওয়া

তবে এবার রাত সাড়ে নটা স্লটে দেখানো হবে নতুন ধারাবাহিক মুকুট। ২৭ মার্চ থেকে তোমার খোলা হাওয়ার স্লটে আসছে নতুন ধারাবাহিক। আর ওই দিন থেকেই দুপুর তিনটে স্লটে দেখানো হবে তোমার খোলা হাওয়া ধারাবাহিকটি। ইতিমধ্যে চ্যানেলে তরফে মুকুট ও তোমার খোলা হওয়ার নতুন সময়ের কথা জানানো হয়েছে।

ক’দিন দেখতে পাবেন এই সিরিয়াল

তবে এও জানানো হয়েছে, তোমার খোলা হাওয়া ধারাবাহিকটি আগে সোম থেকে শুক্রবার পর্যন্ত সম্প্রচারিত হত তবে এবার সেটি সোম থেকে শনি পর্যন্ত দেখা যাবে টিভির পর্দায়। মুকুট ধারাবাবাহিকটি দেখা যাবে সোম থেকে শুক্র পর্যন্ত রাত সাড়ে নটায়

রাতের স্লটে দেখুন মুকুট

রাতের স্লটে দেখুন মুকুট

চ্যানেলের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে যে, ২৭ মার্চ থেকে রাত সাড়ে নটায় আসবে আসন্ন ধারাবাহিক মুকুট। তাহলে কোন সময় দেখানো হবে তোমার খোলা হাওয়া, শোনা যাচ্ছে রাত ৯ টার স্লটে আনা হবে স্বস্তিকা ও শুভঙ্করের ধারাবাহিক তোমার খোলা হাওয়ায়।

 কে কে এই মুকুটে অভিনয় করবেন

কে কে এই মুকুটে অভিনয় করবেন

এবার শ্রীপর্ণা ও আনন্দ ঘোষকে একসঙ্গে দেখা যাবে এক নতুন ধারাবাহিকে। ধারাবাহিকের নাম 'মুকুট'। তবে, এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন না শ্রীপর্ণা। তবে লিড রোলের দেখা মিলবে শ্রাবণী ভুঁইয়ার। হ্যাঁ ঠিকই ধরেছেন মাধবীলতা। চার মাসের মধ্যেই স্টার জলসায় মাধবীলতা ধারাবাহিকটি শুরু হয়েও শেষ হয়ে গিয়েছিল।

তবে এইবার মাধবীলতার দেখা মিলবে জি বাংলায়। ইতিমধ্যে চ্যানেলের তরফে মুকুট ধারাবাহিকের প্রোমো প্রকাশ করা হয়েছে। তবে এই ধারাবাহিকে দেখা মিলবে, অর্ঘ্য মিত্রের।


ছবি সৌ:ইনস্টাগ্রাম ও ইউটিউব

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+