মেয়েবেলা ধারাবাহিক থেকে সরলেন রূপা গঙ্গোপাধ্যায়, বীথিকার চরিত্রে দেখা মিলবে এই অভিনেত্রীর
জিবাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক 'মেয়েবেলা’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় দেখা গেছে রূপা গঙ্গোপাধ্যায়কে। দীর্ঘদিন পর বাড়ির মহিলাদের মনের মতন ধারাবাহিক হয়ে উঠেছে এই ধারাবাহিকটি। তবে এবার সিরিয়াল প্রেমীদের জন্য বেশ খারাপ খবর। বীথি মাসির চরিত্রে অভিনয় আর দেখা যাবে না অভিনেত্রীকে।
বিথীকা মিত্রের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল রুপা গঙ্গোপাধ্যায়কে। তবে শোনা যাচ্ছে ,এবার নাকি আর দেখা মিলবে না রূপা গঙ্গোপাধ্যায়ের। তার জায়গায় দেখা মিলবে অনুশ্রী দাসের।

বেশ কয়েকদিন ধরে কয়েকটি এপিসোডে কিন্তু দেখা যাচ্ছিল না রূপাকে। মেয়েবেলা ধারাবাহিকের নতুন কভার ফটো থেকে সরিয়ে নেওয়া হয় অভিনেত্রীর মুখও। তখনই কিন্তু অবাক হয়ে যান ভক্তরা। তবে কি আর দেখা মিলবে না অভিনেত্রীর, যেমন আশঙ্কা তারা করেছিলেন ঠিক সেই তেমনই হল। নতুন বৃহস্পতিবারের এপিসোড নতুন বিথীকা মিত্র সামনে এলো।
ডোডোর মায়ের চরিত্রে রূপা গঙ্গোপাধ্যায়ের আর কিন্তু দেখা মিলবে না, দেখা মিলবে অনুশ্রী দাসের। এই অভিনেত্রীকে কিন্তু সকলেই প্রায় চেনেন। তিনি খুব জনপ্রিয় একজন অভিনেত্রী। একাধিক সিরিয়ালে তাকে দেখা মেলেছে তার। তাছাড়া মোহর, খড়কুটো, বালিঝড়ের মতন সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় অনুশ্রীকে। এবার তাকে দেখা যাবে মেয়েবেলা ধারাবাহিকে।
তবে শোনা যাচ্ছে, চ্যানেল বা প্রোডাকশন হাউজের তরফ থেকে কিন্তু রূপা গঙ্গোপাধ্যায় থেকে বাদ দেওয়া হয়নি। এই ধারাবাহিক থেকে সরার সিদ্ধান্ত রূপা গঙ্গোপাধ্যায়ের নিজেই নিয়েছেন।
বলা বাহুল্য, 'মেয়েবেলা’ এই ধারাবাহিকে কিন্তু অনেক দীর্ঘদিন পর দেখা মিলেছিল রূপা গঙ্গোপাধ্যায়ের। যা শুনে খুবই খুশি হয়েছেন ভক্তরা। সিরিয়ালের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই অবাক হয়েছিলেন অনুগামীরা। শাশুড়ি ও বৌমার সম্পর্ক কেমন থাকবে। যে প্রোমোটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে তাতে দেখা যাবে শাশুড়ির ভূমিকায় অভিনয় করতে রূপা গঙ্গোপাধ্যায়কে, তাঁর বউমার ভূমিকায় দেখা মিলেছে স্বীকৃতি মজুমদারের। পাঁচ বছর ধরে রাজনীতিতে খুব ব্যস্ত ছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তবে এবার বিজেপি নেত্রীর দেখা মিলেছে। এবার এই ধারাবাহিকের মাধ্যমে টিভির পর্দায় রোজ নেত্রীকে দেখতে পেরেছেন অনুগামীরা। মেয়েবেলা ধারাবাহিকের প্রোমো দেখে মুগ্ধ হচ্ছেন অনুগামীরা। উচ্চ কলকাতার এক মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের গল্প নিয়েই শুরু হয়েছে এই সিরিয়াল। বিথীকা মিত্রের চরিত্রে অভিনয় করেছেন রূপা গঙ্গোপাধ্যায়।












Click it and Unblock the Notifications