ফুলকিকে হারানো দায়! সঙ্গে কামাল করছে নতুনরাও, এ সপ্তাহের টিআরপিতে কে রইল কোন স্থানে?
দেখতে দেখতে চলে এসেছে বৃহস্পতিবার। আর এই দিনটি এলেই সিরিয়ালের নির্মাতা থেকে কলাকুশলী বা চ্যানেল কর্তৃপক্ষ সকলের বুক করে দুরুদুরু! কারণ এই দিন টিআরপি তালিকা প্রকাশিত হয়। বলাই বাহুল্য, বর্তমানে সিরিয়ালের জগতে সবই টিআরপির খেলা। টিআরপি অর্থাৎ টার্গেট রেটিং পয়েন্ট যে ধারাবাহিকের যত বেশি থাকে সেই ধারাবাহিকের ভাগ্য ততই ভালো হয়। অপরদিকে টিআরপি তালিকায় সেরা না হতে পারলে সেই সিরিয়াল বাতিলের খাতায় চলে যায় নিমেষেই।
এক কথায় বাংলা টেলিভিশনের পর্দায় এখন টিআরপি হচ্ছে শেষ কথা। তবে এখন দারুন দারুন ধারাবাহিকের রমরমা। লক্ষী বারে কোন ধারাবাহিকের লক্ষী লাভ হয়েছে সেটাই দেখার বিষয়। ধারাবাহিকটি শুরু হওয়া ইস্তক একবারের জন্যও প্রথম পাঁচের বাইরে বেরোয়নি। আর বর্তমানে টিআরপি টপ করছে, বোঝাই যাচ্ছে কথা হচ্ছে সিরিয়াল ফুলকিকে নিয়ে। ৭.৩ রেটিং নিয়ে চলতি সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে।

তবে দুর্দান্ত কামব্যাক করেছে আরও এক সিরিয়াল জগদ্ধাত্রী। লড়াই করে ফিরে আসা কাকে বলে তা করে দেখিয়েছে এই সিরিয়াল। মাত্র ১ পয়েন্ট পিছনে থেকে ৭.২ রেটিং নিয়ে চলতি সপ্তাহে স্থান অর্জন করছে এই সিরিয়াল। তবে খুব একটা পিছিয়ে নেই আরও এক জনপ্রিয় সিরিয়াল গীতা এলএলবি। এই মুহূর্তে দুর্দান্ত ট্রাক চলছে সিরিয়ালে। ৭.১ রেটিং নিয়ে তৃতীয় স্থান লাভ করেছে এই ধারাবাহিক। অন্যদিকে চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে, এবং পঞ্চম স্থানে রয়েছে কথা।
তবে একই সঙ্গে তুমি চর্চায় রয়েছে বেশ কিছু নতুন সিরিয়াল। আপাতত আলোচনার কেন্দ্রতে নতুন শুরু হওয়া সিরিয়াল পরিণীতা। নতুনদের মধ্যে ভালো ফল করছে রাঙামতি তীরন্দাজও।












Click it and Unblock the Notifications