শুধু রাকেশ ও শমিতাই নন, বিগ বসের বাড়িতে ঘনিষ্ঠ হয়েছেন এই জুটিরাও
শুধু রাকেশ ও শমিতাই নন, বিগ বসের বাড়িতে ঘনিষ্ঠ হয়েছেন এই জুটিরাও
বিগ বস ওটিটিতে রাকেশ বাপট ও শমিতা শেট্টির মধ্যে রোম্যান্স ক্রমশঃ গভীর হচ্ছে। বিশেষ করে শমিতার হাতে চুম্বনের মাধ্যমে তাঁকে সকালে জাগিয়ে তোলার রাকেশের যে স্টাইল তা অনেকেই দৃষ্টি গোচর হয়েছে। বিগ বস ওটিটিতে এই কানেকশন বেশ ভালোই দর্শকদের মন জয় করতে পারছে এবং দর্শকদের তাঁদের থেকে প্রত্যাশা আরও বেড়ে যাচ্ছে। দর্শকরা অনুমান করছেন বিগ বস ওটিটিতে শমিতা ও রাকেশের মধ্যে প্রেম হয়ে যেতে পারে বা তাঁরা একে–অপরের সঙ্গে রোম্যান্টিকভাবে জুড়ে থাকতে পারেন। তবে এটাই প্রথমবার নয়, যেখানে বিগ বসের বাড়িতে রোম্যান্স মাথা চাড়া দিয়ে উঠেছে। এর আগের সিজনের বিগ বসেও দর্শকরা এ ধরনের বহু রোম্যান্সের সাক্ষী থেকেছেন। আসুন সেগুলি দেখে নেওয়া যাক।

রাকেশ বাপট ও শমিতা শেট্টি
বিগ বস ওটিটির ঘরে রাকেশ বাপট ও শমিতা শেট্টির মধ্যে রোম্যান্স জমে উঠেছে। রাকেশ এখন প্রতিদিন সকালে শমিতার হাতে চুম্বনের মাধ্যমে তাঁকে ঘুম থেকে তোলেন। সম্প্রতি রাকেশকে শমিতার সঙ্গে তাঁর বেডে আলিঙ্গন করে থাকতে দেখা গিয়েছে। উভয়কে প্রায়ই দেখা যায় হাত ধরে থাকতে, একে-অপরকে চুম্বন দিতে এবং ফ্লার্টিং করতে। আর এটাই ইঙ্গিত দেয় যে দর্শকরা বিগ বস ওটিটির শোতে শমিতা-রাকেশের রোম্যান্টিকতার সাক্ষী থাকতে চান।

ইজাজ খান ও পবিত্র পুনিয়া
বিগ বস ১৪-এর ঘরে রোম্যান্টিক জুটি তৈরি হয়েছিল ইজাজ খান ও পবিত্র পুনিয়ার মধ্যে। এই দুই প্রতিযোগী বিগ বসের বাড়িতে প্রচুর ঝগড়া করেন এবং অজস্র ভুল বোঝাবুঝি হয় তাঁদের মধ্যে, তবে তার শেষ পরিণতি প্রেমে গিয়েই সমাপ্ত হয়। বিগ বসের বাইরেও ইজাজ ও পবিত্র একে অপরের সঙ্গে ডেট চালিয়ে যাচ্ছেন। ইজাজের অন-স্ক্রিন প্রোপোজালেরও সাক্ষী থেকেছেন দর্শকরা। ইজাজের প্রোপোজের পর পবিত্র হ্যাঁ বলেন এবং একে-অপরকে তাঁরা কাঁচের দেওয়ালের মাধ্যমে চুম্বন দেন।

তানিশা মুখোপাধ্যায় ও অরমান কোহলি
বিগ বস হাউসে ঘনিষ্ঠ হয়েছেন এমন জুটিদের মধ্যে কাজলের বোন তানিশা মুখোপাধ্যায় ও অরমান কোহলির ঘনিষ্ঠতা বেশ চর্চিত। বিগ বসের ৭ সিজনের এই দুই প্রতিযোগীকে বাড়ির মধ্যে একান্তে সময় কাটাতে দেখা যায়। যদিও সেই সময় এই সম্পর্ক নিয়ে সঞ্চালক সলমন খানকে সতর্ক করতে দেখা যায়। তবে বিগ বসের বাইরে গিয়ে তানিশা ও অরমানের সম্পর্ক টেকেনি।

গউহর খান ও কুশল ট্যান্ডন
বিগ বস ৭-এই আরও এক জুটিকে প্রেমে পড়তে দেখা গিয়েছিল। তাঁরা হলেন গউহর খান ও কুশল ট্যান্ডন। তাঁদের ঘনিষ্ঠতা যে শুধু তাঁদের অনুগামীদের দৃষ্টি আকর্ষণ করেছিল তা নয় বরং এই শোযের টিআরপিও বাড়িয়ে ছিল। অনেকেই ভেবেছিলেন যে তাঁদের এই রোম্যান্স শুধুমাত্র এই শোয়ের জন্য। কিন্তু গউহর ও কুশল তা ভুল প্রমাণিত করে বিগ বসের বাইরেও তাঁদের ডেট চালিয়ে গিয়েছিলেন। যদিও তাঁদের সম্পর্ক বেশিদূর এগোতে পারেনি এবং কুশল ও গউহরের সম্পর্ক ভেঙে যায়। গউহর খান এখন সুখে বিবাহিত জীবন অতিবাহিত করছেন জাইদ দরবারের সঙ্গে।

করিশমা তন্না ও উপেন প্যাটেল
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী করিশমা তন্না ও অভিনেতা উপেন প্যাটেলের মধ্যে বিগ বসের বাড়িতেই হট রোম্যান্সের সৃষ্টি হয়। তাঁরা একে-অপরের প্রেমে পড়েন এবং শোয়ের বাইরেও ডেট করতে শুরু করে দেন। কিন্তু তাঁদের সম্পর্কও বেশদূর এগোতে পারেনি।

দিয়ান্দ্রা সোরেস ও গৌতম গুলেটি
বিগ বস ৮ সিজনে শুধুমাত্র শোয়ের খাতিরে রোম্যান্স করতে দেখা যায় গৌতম গুলাটি ও দিয়ান্দ্রা সোরেসের মধ্যে। বিগ বসের বাড়িতে ক্যামেরার সামনেই তাঁরা তাঁদের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করতে ভয় পেতেন না। সেই সময় তাঁদের সিজলিং রসায়ন দর্শকদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি খবরের শিরোনামেও উঠে এসেছিল।

রোচেল রাও ও কেইথ সিকুরিয়া
রোচেল ও কেইথ তাঁদের মধ্যেকার সত্যিকারের ভালোবাসাকে প্রসঞফুটিত করেছিল বিগ বসের বাড়িতে। এখন তাঁরা বিবাহিত। বিগ বসের বাড়িতে তাঁদের দুষ্টু-মিষ্টি প্রেম দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। বিগ বসের দর্শকের মনে রোচেল ও কেইথের সুইমিং পুলে ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য এখনও তাজা রয়েছে।

রাহুল মহাজন ও পায়েল রোহাতগি
বিগ বসের বাড়িতে একটি বেশি মাত্রায় ঘনিষ্ঠ হোয়ার কারণে সবসমযই শিরোনামে ছিলেন রাহুল মহাজন ও পায়েল রোহাতগি। বিগ বস ২ সিজনে তাঁরা প্রায়ই ঘনিষ্ঠ অবস্থায় থাকতেন এবং তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে বেশ চর্চাও হয়েছিল। পরে অবশ্য রাহুল মহাজনকে পুজা বেদির সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছিল।

বীণা মালিক ও অস্মিত প্যাটেল
অস্মিত প্যাটেল ও পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিকের রোম্যান্স সীমা অতিক্রম করে গিযেছিল এবং তা বিগ বসের বাড়ির উত্তাপ বাড়িয়ে দিয়েছিল। চারদিকে ক্যামেরার তোয়াক্কা না করেই তাঁরা একে-অপরের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে দিতেন।












Click it and Unblock the Notifications