ফের বাংলা ধারাবাহিকে এগিয়ে ‘‌মিঠাই’‌, তৃতীয় নম্বরে ‘‌খড়কুটো’, রাসম‌নি জায়গা পেল সাতে

ফের বাংলা ধারাবাহিকে এগিয়ে ‘‌মিঠাই’‌

এই সপ্তাহেও জি বাংলার জনপ্রিয় সিরিয়াল '‌মিঠাই’‌–এর রেকর্ড ভাঙতে পারল না কেউ। আবার সেই বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় শীর্ষে থাকল জি বাংলার '‌মিঠাই’‌। ১১.‌৭ পেয়ে সব ধারাবাহিককে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে মিঠাই ও উচ্ছেবাবুর জমজমাট রসায়ন।

দ্বিতীয় স্থানে অপরাজিতা অপু

দ্বিতীয় স্থানে অপরাজিতা অপু


তবে একইভাবে '‌মিঠাই'‌-এর পরই দ্বিতীয় স্থান বজায় রেখেছে '‌অপরাজিতা অপু'‌, এই ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৮.‌৮। একই ধারা বজায় রেখে স্টার জলসার '‌খড়কুটো'‌ রয়েছে তৃতীয় স্থানে, তার রেটিং পয়েন্ট ৮.‌০। জি বাংলার আরও একটি ধারাবাহিক '‌জীবন সাথী'‌ চতুর্থ স্থানে অবস্থান করছে, তার রেটিং পয়েন্ট ৭.‌৩। এ সপ্তাহে পঞ্চম স্থানে '‌কৃষ্ণকলি'‌ থাকলেও‌, তার এবং জীবন সাথীর রেটিং পয়েন্ট সমান ৭.‌৩।

অন্যান্য ধারাবাহিক

অন্যান্য ধারাবাহিক

সেভাবে দর্শকদের মন জয় করতে পারছে না যমুনা ঢাকি। তাই পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার এই ধারাবাহিকটি। এ সপ্তাহে তার রেটিং পয়েন্ট ৭.‌২। টিআরপি তালিকার ছয় নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'শ্রীময়ী'। এর রেটিং পয়েন্ট এই সপ্তাহে ৬.৯। এই মুহূর্তে ধারাবাহিকটি মেতে উঠেছে 'শ্রীময়ী' ও রোহিত আঙ্কল-এর বিয়ে নিয়ে। এর পরে সাত নম্বরে রয়েছে 'রাসমনি' যার রেটিং পয়েন্ট ৬.৭। অনেকটাই নীচের দিকে চলে গিয়েছে রানী রাসমনি। আট নম্বরে রয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক 'ধূলোকণা' ও 'মহাপীঠ তারাপীঠ'। দুটিরই রেটিং পয়েন্ট ৬.৪। নয় নম্বরে রয়েছে জি বাংলার 'কড়িখেলা' যার রেটিং পয়েন্ট ৬.৩ এবং দশ নম্বরে রয়েছে স্টার জলসার 'দেশের মাটি' (৫.৮)। সম্প্রতি ধারাবাহিকে রাজা ও মাম্পির বিয়ে হয়েছে। অন্যদিকে রিয়্যালি‌‌টি শোয়ে এগিয়ে রয়েছে জি বাংলার 'ডান্স বাংলা ডান্স'।

মিঠাই

মিঠাই

টিআরপির শীর্ষে থাকা '‌মিঠাই'‌ ধারাবাহিক এখন জমে উঠেছে। মিঠাই ও উচ্ছেবাবুর সম্পর্ক ধীরে ধীরে ভালোর দিকে এগোচ্ছে। এমনিতেই দর্শকদের নজরে সেরা মিঠাই কিছুদিন আগে ২০০ পর্ব সাফল্যের সঙ্গে অতিক্রম করেছে।

অপরাজিতা অপু

অপরাজিতা অপু

দ্বিতীয় স্থানে থাকা অপরাজিতা অপু বেশ জমজমাট হয়ে উঠেছে। অপু ও দীপুবাবুর প্রেমের রসায়নের মাঝে আন্টি ওয়ান অবলারও মন জয় করে ফেলেছেন অপু। এখন আন্টি ২-এর পর্দাফাঁস করা বাকি রয়েছে। দেশের বাড়ির অপুর ও তাঁর পরিবার এখন কিছুদিন কাটাবেন।

খড়কুটো

খড়কুটো

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'খড়কুটো'। এই সপ্তাহে টিআরপি তালিকায় তৃতীয় স্থান দখল করেছিল এই ধারাবাহিক। আপাতত জ‍্যাঠাই-বড়মার ফের একবার বিয়ে দিয়েছে গুনগুন। যদিও সেটা বিবাহবার্ষিকী উপলক্ষে। আর এখন কিপ্টে জ্যাঠাইকে জব্দ করার নতুন ফন্দি বের করেছে। 'ডাকাত এল ঘরে' পর্ব চলছে 'খড়কুটো'য়।

 কৃষ্ণকলি

কৃষ্ণকলি

কৃষ্ণকলি-তে শ্যামার ছেলে শিবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে শ্যামা ২দিনের জন্য তাঁর বাপের বাড়ি যাবেন। যা নিয়ে বাড়িতে তুলকালাম হয়। অন্যদিকে নিখিলের মায়ের শরীরও ভালো নয়।

জীবন সাথী

জীবন সাথী

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল জীবন সাথী-তে প্রিয়ম ও সংকল্পের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তাঁদের সাংসারিক জীবনে আবার কোন ঝড় আসে সেটা দেখার জন্য এই ধারাবাহিকটি দেখতেই হবে আপনাদের।

 যমুনা ঢাকি

যমুনা ঢাকি

রাগ করে স্বামী সঙ্গীত ও কেদার রায়ের পরিবার ছেড়ে চলে গিয়েছেন যমুনা। কবে আবার যমুনা ও সঙ্গীত এক হবেন সেটা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন দর্শকরা। অন্যদিকে সঙ্গীতকে পাওয়ার জন্য মরিয়া চেষ্টা করে যাচ্ছেন আর্যা।

 শ্রীময়ী

শ্রীময়ী

স্টার জলসার জন্রিয় সিরিয়াল শ্রীময়ী-তে এখন শ্রীময়ী ও রোহিত আঙ্কলের বিয়ের সানাই বেজে গিয়েছে। সিরিয়ালে চলছে তারই তোড়জোড়।

 রানী রাসমনি

রানী রাসমনি

রানী রাসমনি সিরিয়ালে বেশ কিছুদিন হল আগমন হয়েছে সারদামণির। এখন তিনি ডাকাতদের সৎপথে নিয়ে আসার জন্য তোড়জোড় করছেন। তিনি এই কাজে সফল হন কিনা তা জানতে দেখতে হবে এই সিরিয়াল।

ধূলোকণা

ধূলোকণা

মানালির নতুন সিরিয়াল ধূলোকণাতে লালন আর ফুলঝুরির বন্ধুত্ব আদৌও হবে কিনা তা নিয়ে চলছে চাপান উতোর।

 মহাপীঠ তারাপীঠ

মহাপীঠ তারাপীঠ

পঞ্চ ইন্দ্রিয়ের শক্তি হারিয়েছেন বামাক্ষ্যাপা। তিনি কি তাঁর এই শক্তি আবার ফিরে পাবেন?‌ তারা মা কি তাঁকে তাঁর শক্তি ফিরিয়ে দেবেন?‌ এই নিয়েই দর্শকদের কৌতুহল বজায় রয়েছে।

 কড়িখেলা

কড়িখেলা

সৃজাকে বাঁচাতে গিয়ে পারমিতার ডান কাঁধে গুলি লাগে। হাসপাতালে চিকিৎসাধীন পারমিতাকে রক্ত দিয়ে নিজের সৃজা সকলকে অবাক করে দেয়। অন্যদিকে পারমিতার বয়ান রেকর্ড করতে আসে পুলিশ।

 দেশের মাটি

দেশের মাটি

শিবুর চক্রান্তে সংকটে কিয়ানের জীবন! কার্যত দিশেহারা মুখোপাধ্যায় পরিবার। রাজা-মাম্পির বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই বিপদের কালো মেঘ ঘিরে ধরেছে সকলকে। মৃত্যুর সঙ্গে কিয়ানের সংগ্রাম দেখে জ্ঞান হারিয়েছে নোয়া। পরিবারের অগোচরেই শিবুর থেকে প্রতিশোধ নিতে সটান তাঁর বাড়িতে হাজির হয় নোয়া। সেখানে সোজা তাঁর বেডরুমে ঢুকে একের পর এক খাঁড়ার ঘা দিয়ে শিবুকে রক্তাক্ত করে নোয়া এবং গ্রেফতার হয়।

টিআরপি অনুযায়ী সিরিয়ালের তালিকা

টিআরপি অনুযায়ী সিরিয়ালের তালিকা

১) মিঠাই- ১১.৭

২) অপরাজিতা অপু- ৮.৮

৩) খড়কুটো- ৮

৪) কৃষ্ণকলি, জীবন সাথী- ৭.৩

৫) যমুনা ঢাকি- ৭.২

৬) শ্রীময়ী- ৬.৯

৭) রাসমণী- ৬.৭

৮) ধূলোকণা, মহাপীঠ তারাপীঠ- ৬.৪

৯)কড়িখেলা- ৬.৩

১০) দেশের মাটি- ৫.৮

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+