Kalki 2898 AD: সিক্যুয়েলে কী হবে ভৈরবের, প্রভাসের চরিত্র নিয়ে বড় কথা বললেন পর্দার শ্রীকৃষ্ণ
Kalki 2898 AD: বলিউডে এক প্রকার আচ্ছন্ন করে রেখেছে কল্কি। প্রভাসের এই ছবিতে মুগ্ধ দর্শকরা। বাহুলবলীর রেকর্ড নিজেই ভেঙেছেন প্রভাস। ইতিমধ্যেই ভারতে ৫০০ কোটি কালেক্ট করে ফেলেছে কল্কি। তার সিক্যুয়েল নিয়েও কথা বলে ফেলেছেন পরিচালক নাগা অশ্বিন।
কল্কির সিক্যুয়েল নিয়েও বেশ আগ্রহী দর্শক মহল। এদিকে সিক্যুয়েলে প্রভাসের কতটা ভূমিকা থাকবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। পরিচালক নাগা অশ্বিন জানিয়ে দিয়েছেন কল্কি পার্ট ২ পুরোটাই কমল হাসানের চরিত্র কেন্দ্রীক হবে। অর্থাৎ সেখানে কমল হাসানের কল্কি চরিত্র নিয়েই কাহিনী গড়াবে।

তাহলে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রভাসের চরিত্রের কী হবে। এদিকে বলিউড অভিনেতা জানিয়েছেন কল্কি পার্ট -টুয়ে প্রভাসের চরিত্র মারা যাবে। অর্থাৎ ভৈরবের মৃত্যু হবে বলে দাবি করেছেন মহাভারত অভিনেতা নীতীশ ভরদ্বাজ। মহাভারত সিরিয়ালে শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
কল্কিকে প্রভাসের চরিত্রের নাম ভৈরব। বিষ্ণুর দশম অবতার কল্কিকে হত্যা করতে যাকে পাঠানো হয়েছিল। প্রভাসের এমন একটি চরিত্র এখানে দেখানো হয়েছে যেখানে টাকার বিনিময়ে সে সব কিছু করতে পারে। দীপিকা অর্থাৎ ছবিতে সুমতির গর্ভে বেড়ে ওঠা কল্কি অবতারকে মারতে ভৈরবকে পাঠানো হয়।
কল্কিতে অমিতাভ বচ্চনের সঙ্গে প্রভাসের অ্যাকশনের দৃশ্য দর্শকদের নজর কেড়েছে। অশ্বথামার চরিদ্রে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। ৮০ বছর বয়সে যে অ্যাকশন সিক্যুয়েন্সে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে তাতে মুগ্ধ দর্শকরা। অনেকেই কল্কিকে অমিতাভ বচ্চনের সিনেমা বলে দাবি করেছেন। যদিও সবচেয়ে বেশি ফি নিয়েছেন প্রভাসই।
৬০০ কোটির বাজেটের সিনেমায় প্রভাস কাই ৮০ কোটি টাকা নিয়েছে বলে জানা গিয়েছে। আর অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন নিয়েছেন ৫০ কোটি টাকা। অন্যদিকে কমল হাসান নিয়েছেন ৪০ কোটি টাকা। ছবিতে কল্কির ভূমিকায় অভিনয় করেছেন কমল হাসান। তাঁর মেকআপ দেখে মুগ্ধ দর্শক মহল। হলিউডের যেকোনও অ্যাকশন মুভির সঙ্গে টক্কর দিতে পারে এই ছবিটি।












Click it and Unblock the Notifications