করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিগ বস ১৪–এর এই ফাইনালিস্ট
করোনা ভাইরাসে আক্রান্ত নিকি তাম্বোলি
বিগ বস ১৪–এর ফাইনালিস্ট নিকি তাম্বোলি এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। তিনি তাঁর করোনা পজিটিভ হোয়ার খবর সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন এবং সঙ্গে এও জানান যে তিনি তাঁর বাড়িতেই আইসোলেট হয়ে রয়েছেন।

নিকি তাঁর ইনস্টাগ্রামে একটি নোট পোস্ট করে জানিয়েছেন যে তিনি জানতে পেরেছেন তিনি কোভিড–১৯ পজিটিভ। তিনি লিখেছেন, 'শুক্রবার সকালে আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে। আমি এখন সেলফ কোয়ারেন্টাইনে রয়েছি এবং সব ধরনের সচেতনতামূলক সতর্কতা মেনে চলছি এবং চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছি।’ তিনি আরও বলেন, 'আমি অনুরোধ করছি আমার সংস্পর্শে যারা এসেছেন তারা যেন টেস্ট করিয়ে নেন। আমি আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। সুরক্ষিত থাকবেন এবং মাস্ক পরুন, নিয়মিত হাত ধুন এবং সামাজিক দুরত্ব বজায় রাখুন।’
নিকির এই পোস্টে বিগ বসের আর এক প্রতিযোগী অভিনব শুক্লা ও রিজওয়ান বচাভ প্রতিক্রিয়া জানান। অভিনব এই খবর শোনার পর লেখেন, 'ওহ ম্যান’। রিজওয়ান নিকিকে দ্রুত সেরে ওঠার জন্য বলেন। নিকি সম্প্রতি চণ্ডীগড়ে এক মিউজিক ভিডিওর শুটিং সেরে ফিরেছেন। তেলেগু ছবিতে অভিনয় করে খ্যাতি পাওয়ার পর অভিনেত্রী নিকি বিগ বস ১৪–এ যান।
বিগ বস ১৪–এ নিকি তাঁর ঠোঁট কাটা স্বভাবের জন্য প্রায়ই সমালোচিত হয়েছেন। তাঁকে সলমন খান নিয়মিত ভর্ৎসনা করতেন বাড়ির সদস্যদের সঙ্গে বাজে আচরণ করার জন্য। বিগ বস ১৪–এ শীর্ষ তিন ফাইনালিস্টদের মধ্যে একজন ছিলেন নিকি তাম্বোলি। যদিও এই শোতে বিজয়ী হন রুবিনা দিলায়েক।












Click it and Unblock the Notifications