ফাইনালের আগে সপ্তাহের মাঝেই এভিকশন, বাড়ি ছাড়ার সম্ভাবনা নিকি তাম্বোলির

ফাইনালের আগে সপ্তাহের মাঝেই এভিকশন, বাড়ি ছাড়ার সম্ভাবনা নিকি তাম্বোলির

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আর তারপরই বিগ বস ১৪–এর গ্র‌্যান্ড ফাইনাল পর্ব। ইতিমধ্যেই দর্শকরা তাঁদের প্রিয় সদস্যকে জেতানোর জন্য ভোট দিতে শুরু করে দিয়েছেন। প্রায় প্রতিদিনই টুইটারে এক–এক বিজয়ীর নাম উল্লেখ করে তা ট্রেন্ড হচ্ছে। বর্তমানে বাড়ির ভেতরে রয়েছেন রাহুল বৈদ্য, রুবিনা দিলায়েক, আলি গনি, রাখি সাওয়ান্ত ও নিকি তাম্বোলি। ২১ ফেব্রুয়ারি জানা যাবে আসল বিজয়ী কে হচ্ছেন।

ফাইনালের আগে সপ্তাহের মাঝেই এভিকশন, বাড়ি ছাড়ার সম্ভাবনা নিকি তাম্বোলির


তবে বাড়ির পাঁচজন সদস্যদের মধ্যে একমাত্র চারজনই ফাইনাল রাউন্ডে যাওয়ার সুযোগ পাবেন। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, সপ্তাহের মাঝখানেই বাড়ি ছাড়া হতে পারেন নিকি। উইকেন্ড কা ওয়ারে শোয়ের সঞ্চালক সলমন খান ঘোষণা করেছেন যে সপ্তাহের মাঝেই আর একটি এভিকশন হবে এবং নিকি তাম্বোলির নামই ইন্টারনেটে তারপর থেকে ঘুরে বেড়াচ্ছে। কারণ বিগ বসের লাইভ শোতে দর্শকরা নিকিকে কোথাও দেখতে পাচ্ছেন না টাস্কের পর থেকে। তাই নেটিজেনরা মনে করছেন নিকি হয়ত বেরিয়ে গিয়েছেন।

নিকির বাড়ি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে এখনও কিছুই নিশ্চিত করে জানানো হয়নি। নেটিজেনদের একাংশের অবশ্য দাবি নিকি এখনও বাড়ির ভেতরেই রয়েছেন। নিকির ভক্তরা জানিয়েছেন যে তাঁকে ঘরের ভেতর দেখা যাচ্ছিল না কারণ তিনি সেই সময় তাঁর বিগ বসের সফর দেখার জন্য থিয়েটার রুমে গিয়েছিলেন। অন্য এক টুইটার ব্যবহারকারী লাইভ ভিডিওর একটি ক্লিপিং শেয়ার করে দেখিয়েছেন যে নিকি তাঁর বেডে শুয়ে রয়েছেন। যদিও টুইটারে নিকি ঘরেই আছেন এবং এভিকটেড হয়ে গিয়েছে এই নিয়ে বিতর্ক চলছে। বিগ বসে প্রবেশের আগে নিকি তেলেগু ও তামিল ২টি সিনেমা করেছিলেন। খুব বেশি হিন্দি ইন্ডাস্ট্রির মানুষ তাঁর সঙ্গে পরিচিত নন। নিকি সবসময়ই খুব জোরে কথা বলেন এবং তাঁর সঙ্গে থাকা যে কোনও কাউকে দমিয়ে রাখতে পছন্দ করেন। তাঁর এই আচরণই তাঁকে সবসময় শিরোনামে রেখেছে। নিকির ফ্যাশন সেন্সও যথেষ্ট ভালো।

তবে বাড়ির সদস্যদের কাছে নিকি অত্যন্ত অসভ্য প্রকৃতির মানুষ হিসাবেই পরিচিত। যদিও তাতে নিকি তাঁর আচরণে কোনও বদল আনেননি। বিগ বস থেকে একবার বেরিয়ে যাওয়ার পরও নিকি দ্বিতায়বাব বাড়ির ভেতর প্রবেশ করেন। বিগ বসের প্রথম দিন থেকে চিরশত্রু রুবিনা এখন তাঁর ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+