বিগ বস ১৪:‌ সবজি কাটা নিয়ে বাড়িতে হাঙ্গামা বাধল নিক্কি তাম্বোলি ও রুবিনা দিলায়েকের মধ্যে

বিগ বস ১৪:‌ সবজি কাটা নিয়ে বাড়িতে হাঙ্গামা বাধল নিক্কি তাম্বোলি ও রুবিনা দিলায়েকের মধ্যে

বিগ বস ১৪–তে বাড়ির সদস্যদের মধ্যে নিত্যদিনই ঝামেলা তুঙ্গে চলছে। ছোট থেকে বড় ইস্যু নিয়ে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ঝামেলা হচ্ছে। বিগ বসের বাড়িতে এবার রুবিনা দিলায়েক ও নিক্কি তাম্বোলির মধ্যে সংঘর্ষ হতে দেখা যাবে।

বিগ বস ১৪:‌ সবজি কাটা নিয়ে বাড়িতে হাঙ্গামা বাধল নিক্কি তাম্বোলি ও রুবিনা দিলায়েকের মধ্যে


এই পর্বটি শুরু হবে যেখানে নিক্কি তাম্বোলিকে নিশান্ত ও রাহুল বৈদ্যকে বলতে শোনা যাবে যে তাঁরা তিনজন বাড়ির মধ্যে সবচেয়ে বেশি মনোরঞ্জন দিচ্ছে দর্শকদের। ‌অন্যদিকে জান কুমার শানুকে শেহজাদ দেওল জানান যে নিক্কি তাঁকে বোকা বানাচ্ছেন। এরপরে নিক্কি জানকে জানান যে জ্যাসমিন সকলের সমবেদনা পাওয়ার চেষ্টা করছেন। বিগ বসের বাড়িতে অধিকাংশ সময়ে নিক্কিকে কেন্দ্র করেই বিভিন্ন ঘটনার সূত্রপাত হয়। এদিন রাতে নিক্কি স্পষ্ট করে জানিয়ে দেন যে তিনি রান্নাঘরে সবজি কাটার কাজ আর করবেন না। এই নিয়ে রাহুল বৈদ্য জানান যে এটা নিক্কির ডিউটি এবং তিনি তাঁর কর্তব্য থেকে পিছু হটতে পারবেন না। জ্যাসমিন ভাসিন এর মাঝেই রুবিনা ও অভিনবকে জানান যে পোশাক না পাওয়ার কারণে নিক্কি সবজি কাটতে চাইছেন না।

অন্যদিকে সিদ্ধার্থ শুক্লা তাঁর বা অশোক শুক্লার বিষয়ে গউহর খান ও হিনা খানের সঙ্গে আলোচনা করেন। সিদ্ধার্থ তাঁর বাবার অভাব বোধ করছেন বাবার জন্মদিনের দিন। তিনি জানান যে যাঁদের মা–বাবা দু’‌জনেই রয়েছেন তাঁরা খুবই ভাগ্যবান। তিনি তাঁর বাবার ইচ্ছাশক্তির প্রশংসা করেন। এরপর নৈশভোশের সময় তিন তুফানি সিনিয়রদের মধ্যে নিক্কিকে নিয়ে আলোচনা হয়। এর পরের দিন সকালে রুবিনা সবজি কাটার জন্য নিক্কিকে বলেন। নিক্কি এরপর জানান যে তিনি যেহেতু কনফার্ম সদস্য তাই তিনি সবজি কাটবেন না। পবিত্র পুনিয়া নিক্কির পক্ষে কথা বলেন। এই ডামাদোলের মধ্যে শেহজাদ জানান যে তিনি বাসন মাজবেন না। যা নিয়ে ঘরে অশান্তির সৃষ্টি হয়। হেনা খান এ বিষয়ে নিক্কিকে বোঝানোর চেষ্টা করলে তিনি তাতে রাজি হন না। এর আগেও সদস্যদের সঙ্গে রুবিনার বচসা বেধেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+