বিগ বসের সদস্যদের সমর্থন করতে বাড়ির ভেতর প্রবেশ করবেন নতুনরা

বিগ বসের সদস্যদের সমর্থন করতে বাড়ির ভেতর প্রবেশ করবেন নতুনরা

বিগ বসের বাড়িতে এবার বদল হতে চলেছে অনেক কিছু। কারণ সোমবারের পর্বে বাড়ির সদস্যদের সমর্থন করতে নতুন অনেকেই আসছেন। জ্যাসমিন ভাসিন আসছেন আলি গনির সমর্থনে এবং পরশ ছাবড়া আসছেন দেবলীনা ভট্টাচার্যকে সমর্থন করতে, দেবলীনা যদিও ইজাজের হয়ে এই বাড়িতে খেলছেন। রাখি সাওয়ান্ত তাঁর সমর্থনে পেয়ে গিয়েছেন বিন্দু দারা সিংকে এবং রুবিনা দিলায়েককে সমর্থন করতে বাড়িতে আসবেন জ্যোতিকা দিলায়েক।

বিগ বসের সদস্যদের সমর্থন করতে বাড়ির ভেতর প্রবেশ করবেন নতুনরা


অন্যদিকে, রাহুল মহাজন বাড়িতে ফের প্রবেশ করতে চলেছেন তবে অভিনব শুক্লাকে সমর্থন করতে, প্রতিযোগী হিসাবে নয়। আর অবশ্যই নিকি তাম্বোলিকে সমর্থন করতে বাড়িতে পুনরায় প্রবেশ করবেন তাঁর প্রিয় বন্ধু জান কুমার। মিউজিশিয়ান তোষি সাবরি রাহুল বৈদ্যকে সমর্থন করার জন্য বাড়িতে প্রবেশ করতে চলেছেন। সকলের মধ্যে একমাত্র জ্যাসমিন ভাসিন প্রথম বাড়িতে ঢুকবেন, যা প্রোমোশনাল ভিডিওতে দেখানো হয়েছে। বাড়িতে প্রবেশের আগে জ্যাসমিন বলেন, '‌আলি!‌ তোমার অভাব বোধ করছি, আই লাভ ইউ।’‌ আলিও জ্যাসমিনকে চোখে জল নিয়ে '‌আই লাভ ইউ’‌ বলেন। জ্যাসমিন এরপর বলেন, '‌রাহুল, টিভিতে এই শো দেখার পর আমি উপলব্ধি করেছি অন্যদের চেয়ে আমার তোমাকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।’‌ জ্যাসমিনের পরই একে–একে নতুন সদস্যরা বাড়িতে প্রবেশ করতে শুরু করেন।

বিগ বসের শোতে ঢোকার পর পরই জ্যাসমিনের সঙ্গে রাহুলের ঝামেলার সৃষ্টি হয়। বিগ বস সফরের শেষের দিকে রাহুলের সঙ্গে জ্যাসমিনের কিছু ভালো সম্পর্ক হতে শুরু করেছিল। এরপরই জ্যোতিকাকে দেখা যায় রাখিকে বলতে যে তাঁকে টিভির পর্দায় খুব নেগেটিভ লাগছে। জ্যোতিকা এরপর রুবিনাকে বলেন, '‌রুবিনাকে সবাই গুরুত্ব দিচ্ছে বলে রাখি পাগল হয়ে গিয়েছে। কিন্তু তোমায় আরও ধৈর্য্য রাখতে হবে।’‌ অন্যদিকে আলিকে রুবিনার থেকে দুরত্ব বজায় রাখার পরামর্শ দেয় জ্যাসমিন।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+