আসছে নতুন ওয়েব সিরিজ, জঙ্গলমহলের গল্প শোনাবে 'রক্তপলাশ'
একসময় একটি শব্দ ঘুম কেড়ে নিয়েছিল গোটা বাংলার। কতগুল নাম এবং সেইসঙ্গে সেই বিস্তীর্ণ এলাকার নাম, এই দুই জিনিস দীর্ঘ দশক ধরে ত্রাস তৈরি করেছিল বাংলায়। পশ্চিমবঙ্গের পশ্চিম ভাগ ৯০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত একটি সুন্দর দৃষ্টিনন্দন ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্যটনস্থল থাকলেও ধীরে ধীরে বদলেয় গোটা পরিস্থিতি। বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, কাঁকড়াঝোড় সহ পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের সেইসব সন্দর সবুজালী হয়ে ওঠে ভয়ঙ্কর। ছোট ছোট পাহাড়ি ঝর্ণার জল রক্তে লাল হয়ে ওঠে দিনদিন। আর সকলের প্রিয় বলাশবনী পুরুলিয়ার পশ্চিমপাড় নাম নেয় 'জঙ্গলমহল'। আর সেখানকার রাজাদের পরিচয় হয়ে ওঠে 'মাও' এবং গামছা। আর এবার সেই গল্প আসতে চলেছে ক্যামেরার সামনে।

বাংলার সেই বিখ্যাত জঙ্গলমহলে কলকাতা থেকে ঘুরতে গিয়েছেন ৭ জন উচ্চমধ্যবিত্ত মানুষ। সেখানে একটি রিসর্টে থাকেন তাঁরা। খেলার ছলে চলা আড্ডার মাঝখানে হঠাতই উঠে আসে নিজেদের অতীত জীবনের কথা। কিন্তু সেখানেই হয় ছন্দ পতন। গল্পেই লুকিয়ে থাকা সেইসব ব্যক্তির আসল রূপ, অন্যায়, পাপ সব বেড়িয়ে আসে এক এক করে। কিন্তু সেখানে আবার অন্যদিকে মোড় নেয় কাহিনী। দেশের আধাসামরিক বাহিনী ও একদল চরমপন্থী বা উগ্রপন্থীর লড়াইয়ের মাঝে পড়ে যায় এই ৭জন ব্যক্তির জীবন। তাঁরা কি আর বেঁচে ফিরতে পারবেন? নাকি তাঁদের সঙ্গে শুরু হবে অন্য এক হিংসার খেলা। সেসব নিয়েই তৈরি হচ্ছে ওয়েব সিরিজ।
প্রতিটি মানুষের মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে থাকে পাশবিক প্রবৃত্তি। আর সকলের অজান্তেই সেগুলি পুষে রাখা হয় মনের এককোণে। কিন্তু সময়ে অসময়ে সেগুলি যখন প্রকাশিত হয় তখনই খোলস ছেড়ে বেড়িয়ে আসে আসল চেহারা। আবার সমাজ সংস্কার, সমানাধিকার, বিভিন্ন দাবি নিয়ে নিরীহ মানুষের রক্ত দিয়ে হোলি খেলায় মত্ত হয়ে ওঠে একদল হিংস্র মানুষ। তারা কখনও 'মাওবাদী', 'জেহাদি', 'উগ্রপন্থী' বা 'চরমপন্থী' নাম নিয়ে উদয় হয় মাঝে মাঝে। এইদুই প্রকৃতির লোকেরা যখন সামনাসামনি হবে তখন কোনদিকে যাবে সেই ঘটনা। মূলত সেই কাহিনী নিয়েই আসছে ওয়েব সিরিজ 'রক্তপলাশ'।
বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে আসছে ওয়েব সিরিজ 'রক্তপলাশ'। এখানে মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে দেবদূত ঘোষ, অনন্যা সেনগুপ্ত, দীপঙ্কর দে, উৎসব মুখোপাধ্যায়, অসীম রায় চৌধুরী, শুভজিৎ কর, কোয়েল মিত্র, রোজা পারমিতা দে, মৌমিতা পণ্ডিত, মৌসুমী দালাল, বেবি তামান্না, সুব্রত দাশগুপ্তকে। এছাড়াও বহুদিন পর 'রক্তপলাশ'এর হাত ধরে পর্দায় ফিরছেন শিলাজিৎ। সেইসঙ্গে বিশেষ ভূমিকায় দেখা যেতে চলেছে খোদ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কেও।
পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় জানিয়েছেন সব ঠিক থাকলে মে বা জুন মাসেই আসতে চলেছে ওয়েব সিরিজ 'রক্তপলাশ'। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে এই সিরিজ খুব প্রয়োজন ছিল। নতুন প্রজন্মের এইরকম ওয়েব সিরিজ খুব পছন্দ হবে বলেও আশাবাদী তিনি।'ডার্ক এনার্জি'র প্রযোজনায় এই সিরিজের সঙ্গীত পরিচালনা করেছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। এখন এই সিরিজ কতটা পছন্দ হয় দর্শকের সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications