সত্যি-মিথ্যার ধাঁধার মাঝে সম্পর্কের টানাপোড়েন! কতটা নজর কাড়ল ঋত্বিক-রাইমার নতুন ওয়েব সিরিজ ‘কলঙ্ক’?
ওয়েব সিরিজ - কলঙ্ক
পরিচালক - অভিমন্যু মুখোপাধ্যায়
অভিনয়ে- ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, অম্বরিশ ভট্টাচার্য, সৃজলা গুহ, গৌরব চক্রবর্তী সহ অন্যান্যরা।
রেটিং- ৩/৫
কলেজের বেস্ট ফ্রেন্ডস চৈতি ও রঙ্গন। ২০ বছরের দাম্পত্য জীবন এই দুই বন্ধুর। এখন তারা বিবাহিত ও দুই সন্তানের বাবা-মাও বটে। আর তাঁদের মজবুত সম্পর্কের মাঝে রয়েছে সত্যির একটা সেতু। যা চৈতি ও রঙ্গনকে একসুতোয় বেঁধে রেখেছে। তাঁদের সুখী ও সফল দাম্পত্য জীবনের চাবিকাঠি চিরকালই থেকেছে একে অপরের প্রতি সৎ ও স্বচ্ছ্বতা বজায় রেখে। এবার কি এই সততাই কাল হয়ে দাঁড়াল চৈতি-রঙ্গনের সম্পর্কে? ১৯ জানুয়ারি হইচইয়ের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ঋত্বিক-রাইমা অভিনীত 'কলঙ্ক’। আর সেখানেই রয়েছে এমন কিছু সম্পর্কের সমীকরণের গল্প। কেমন হল অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত নতুন ওয়েব সিরিজ?

দীর্ঘদিনের বন্ধুত্ব ও বিবাহিত জীবন চৈতি ও রঙ্গনের। পিয়া এবং লিও তাঁদের সন্তান। পিয়া টিনেজার হলেও লিও এখনও জুনিয়র সেকশনেই পড়াশোনা করে। প্রাত্যহিক জীবনের রোজনামচার মাঝেই এল চৈতি-রঙ্গনের ২০ তম বিবাহ বার্ষিকী। তবে এর আগে তাঁদের সম্পর্কে বয়ে গিয়েছে বিরাট ঝড়। পরকীয়ায় আটকে পড়ে রঙ্গন। আর চৈতিকে সব সত্যি বলার যে ডিল ছিল তাও বজায় রাখে সে। চৈতি সবটা হাসিমুখে শুনলেও মনে সে কখনওই এটা মানতে পারে না। রঙ্গন কীভাবে তাঁকে ঠকাচ্ছে তা চৈতিকে বোঝায় তাঁদের মেয়ে পিয়া। এরপরও কোনও লাভ না হওয়ায় পিয়া নিজেই নামে বাবাকে এই পরকীয়া থেকে বের করে আনতে তৎপর হয়। তারপরই ঘটে যায় এক অঘটন। শহরে হয়ে যায় একটা খুন। এদিকে, সত্যি মিথ্যের জালে নিজেরাই জড়িয়ে পড়ে রঙ্গন ও চৈতি। কী হবে এবার? শুধু কি পরকীয়াতেই লুকিয়ে রয়েছে 'কলঙ্ক’? ব্যক্তিগত জীবনে কিছু গোপনীয়তা না রাখলে সম্পর্কের সমীকরণ যে কোনওদিনই সহজ হয় না তা স্পষ্ট হয়েছে এই সিরিজে।
হইচইয়ের নতুন এই সিরিজে জুটি বেঁধেছেন ঋত্বিক চক্রবর্তী ও রাইমা সেন। চৈতির চরিত্রে রাইমা ও রঙ্গনের চরিত্রে ঋত্বিকের সাবলীল অভিনয় নজর কেড়েছে। এই জুটিও যে দর্শকের মনে ধরবে তা নিঃসন্দেহে বলা যেতে পারে। তবে এই সিরিজে বিশেষভাবে নজর কেড়েছে পিয়া চরিত্রটি। সৃজলা গুহ ও অম্বরিশ ভট্টাচার্যও সমহিমায় ধরা দিয়েছেন এই সিরিজে। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী।
সত্যি মিথ্যার বেড়াজালে জড়িয়ে পড়া সম্পর্কের গল্প বলে এই সিরিজ। চিরাচরিত সম্পর্কগুলির বাইরে এক অন্য সম্পর্কের দিকও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই সিরিজে। বেশ কয়েকটি দৃশ্যে দেখানো হয়েছে নিজের সঙ্গে নিজের কথোপকথন। যা হামেশাই আমরা নিজেদের জীবনে করে থাকি। অর্থাৎ, বাস্তববাদকে বজায় রেখে এই সিরিজের গল্প বুনেছেন পরিচালক। এই সিরিজের যে আরও অংশ দেখার সুযোগ মিলবে দর্শকদের তা 'কলঙ্ক’-এর শেষ দৃশ্যে স্পষ্ট হয়েছে।
কয়েকটা বিষয় বাদ দিলে এই সিরিজ একটানা দেখে ফেলতে মন চাইবে দর্শকের। আপাতত 'কলঙ্ক’-এর পরের পার্টটার অপেক্ষায় থাকতে হবে দর্শককূলকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications