অনুরাগের ছোঁয়ায় সোনা ও রূপার জীবনে নতুন মোড়! তবে কি শেষ সূর্য-দীপার গল্প?
টিআরপির খেলায় নির্ভর থাকে প্রতিটি সিরিয়ালের ভাগ্য। আশানুরূপ জনপ্রিয়তা না পেলে কিংবা টিআরপি তালিকায় ঠিকমতো পয়েন্ট না পেলে একের পর এক বন্ধ করে দেওয়া হয় সিরিয়ালগুলি। বিশেষত এখনকার সময় খুব কম এমন সিরিয়াল রয়েছে যেগুলি দীর্ঘদিন ধরে টেলিভিশনের পর্দায় চলছে। তবে তারই মধ্যে একটি সিরিয়াল হল অনুরাগের ছোঁয়া।
বর্তমান যুগে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে মেগা সিরিয়াল কনসেপ্ট। আগে যেখানে এক একটি ধারাবাহিক দু তিন বছর এমনকি পাঁচ বছর পর্যন্ত চলত, কিন্তু এখন সেখানে মাত্র কয়েক মাস কিংবা বছর ঘুরতেই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সিরিয়াল। তবে গত প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে প্রতিটি বাড়ির ড্রইংরুমে রাজ করে আসছে ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। এতদিন পরেও এই ধারাবাহিকের প্রতি দর্শকদের ভালোবাসায় ভাটা পড়েনি। তবে এবার নাকি শেষ হয়ে যাবে সূর্য-দীপার গল্প!

ছবি সৌজন্য- Star Jalsha/ youtube
জানা গিয়েছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে মেগা টুইস্ট আনতে চলেছেন মেকাররা। আর সেখানে দেখা যেতে চলেছে সোনা ও রূপার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এবার নাকি একই ছেলের প্রেমে পড়বে দুই বোন। আর এই ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে এগিয়ে যাবে গল্প। তবে কি আস্তে আস্তে শেষ করে দেওয়া হবে সূর্য ও দীপার কাহিনী? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।
এই মুহূর্তে দেখা যাচ্ছে রান্নার শো জিতেছে দীপা। আর তাকে এবার বিদেশে যাওয়ার অফার দেওয়া হয়েছে। অন্যদিকে সূর্যর সঙ্গে চারুর বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে সোনা। কিন্তু নিজের বোনের মনে মায়ের প্রতি সব রকম ভুল বোঝাবুঝি মিটিয়ে দিতে চায় রূপা। এরই মধ্যে নিজের চাল চলে যাচ্ছে মিশকা। কিন্তু এসব নাকি হয়ে যাবে অতীত কারণ এবার সোনা ও রুপার গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। এখন এই নতুন টুইস্ট দর্শকদের কতটা পছন্দ হয়, সেটাই দেখার।












Click it and Unblock the Notifications