বিশ্ব সঙ্গীত দিবসে এসভিএফের উপহার, ৫ টি বাউল গান শুনুন পার্বতীর কণ্ঠে
২১ জুন, শুক্রবার বিশ্ব সঙ্গীত দিবস। বিশেষ এই দিনে এসভিএফ মিউজিক নিয়ে এল বাউল গানের সেট। যেখানে প্রতিনিধিত্ব করছেন পার্বতী বাউল। শুভদীপ গুহ-র পরিচালনায় প্রকাশ্যে এসেছে পাঁচটি বাউল গান। যে গানগুলি শ্রোতারা সাধারণত শোনেননি, সেই গানগুলিকেই এবার এক সুতোয় বেঁধেছেন শুভদীপ।
এই পাঁচটি বাউল গানের মধ্যে রয়েছে 'কুল কলঙ্ক’, 'আসছে জামাই দিগম্বর’, 'হরি নামের তরী’, 'দীন তারিণী’ ও 'নাচিয়ে নাচিয়ে’। বিশ্ব সঙ্গীত দিবসে এসভিএফের প্ল্যাটফর্মে আসা এই পাঁচটি গান ইতিমধ্যেই সঙ্গীতপ্রেমীদের মন জয় করে নিয়েছে। পার্বতী বাউলের কণ্ঠে শোনা যায় এই পাঁচ গান। গানগুলির পাশাপাশি বাউল আখড়াকেও তুলে ধরা হয়েছে এই মিউজিক ভিডিওটিতে। যা দেখতে উৎসাহী দর্শকবৃন্দ।

এমন একটা কাজ করতে পেরে খুশি পার্বতী বাউলও। তাঁর কথায়, 'এই প্রথম এমন কোনও বাউল শিল্পীর গানের ডকুমেন্টারি তৈরি করা হল। এটি আমার বাউল জীবনযাত্রার একটা দলিল হয়ে রইল। শুভদীপ গুহ-র পরিচালনায় এটিই আমরা প্রথম কাজ। খুব ভালোলেগেছে ওঁর সঙ্গে কাজ করে’। বিশ্ব সঙ্গীত দিবসে এটাই ছিল এসভিএফের এবারের নস্ট্যালজিক উপহার।
বিশ্ব সঙ্গীত দিবসে পার্বতী বাউলের কণ্ঠে শুনুন এই পাঁচটি গান












Click it and Unblock the Notifications