স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’, কারা থাকছেন অভিনয়ে, দেখুন প্রোমো
স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’, কারা থাকছেন অভিনয়ে, দেখুন প্রোমো
স্টার জলসা ও জি বাংলা এবার আসতে চলেছে একঝাঁক নতুন সিরিয়াল। তবে যদি পুরনো অভিনেতা অভিনেত্রীকে নতুন সিরিয়ালে দেখা যায় তাহলে ধারাবাহিক দেখার ইচ্ছাটা যেন আরোও দ্বিগুণ বেড়ে যায়। এবার জি বাংলার অপরাজিতা অপু খ্যাত সুস্মিতা দে আসছেন স্টার জলসায়। নতুন ধারাবাহিক আসছে শুনে খুব খুশি অনুগামীরা। তবে এবার কুটকাচালি পরকীয়তা ছেড়ে দেখানো হবে ভক্তিমূলক ধারাবাহিক। আর এই ভক্তি মূলক ধারাবাহিকের প্রতি এক আলাদাই টান অনুগামীদের।

নতুন ধারাবাহিকের নাম কী
স্টার জলসা আসতে চলেছে এক নতুন ধারাবাহিক। নাম 'পঞ্চমী'। ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমো স্টার জলসার অফিসিয়াল পেজে শেয়ার করা হয়েছে। নাম দেখেই বোঝা যাচ্ছে সিরিয়ালটি ভক্তিমূলক হবে। এই সিরিয়ালের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সুস্মিতা দেকে।
কী দেখা গেল প্রোমোতে
যে ভিডিওটি সোশ্যাল মিডিয়া শেয়ার হয়েছে তাদের দেখা যাচ্ছে, এক ঝড় বৃষ্টির রাতে একজন গর্ভবতী মহিলা শিব মন্দিরের এসে উপস্থিত হন। আর সেখানেই ওই মহিলা এক পুরোহিতের কাছে সাহায্য চান। তিনি বলেন আমার সন্তান প্রসব করানোর সময় এসে গেছে। আর দেরি করা যাবে না। আপনি আমার সন্তান এখনই প্রসব করান। শিবের কৃপায় মন্দিরের পুরোহিতের দ্বারাই সেই গর্ভবতী মহিলা কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু শিশুটি জন্মানোর পর তাকে দেখে চমকে ওঠেন পুরোহিত মশাই। কিন্তু কেন? কারণ দেখা যায় ছোট্ট শিশুটির নাভি থেকে সাপ বেরিয়ে আসছে সাপ। আর এই দেখে ভয় গা কাঁটা দিতে থাকে পুরোহিতের। তারপর দেখা যায়, অনেক বছর কেটে যাওয়ার পর বড় হয়েছে সেই কন্যা, তার নাম পঞ্চমী।
দেখা যায় বড় গিন্নিকে সাপে কাটবে সেটি জানতে পারেন পঞ্চমী। তাকে দৌড়ে বাঁচাতে আসেন পঞ্চমী। কিন্তু সেই বড় গিন্নিকে অপমান করেন পঞ্চমীকে, তার জন্ম পরিচয় নিয়ে। তবে সেই স্থানে বড় গিন্নির পায়ের কাছে ফনা তুলে সাপকে বসে থাকতে দেখা যায়। তা দেখে ভয় পেয়ে যান সকলে। আর তখনই সাপের কাছে গিয়ে সাপকে চলে যেতে বলে পঞ্চমী। পঞ্চমীর দাঁড়াই এ যাত্রায় প্রাণে রক্ষা পেয়ে যায় বড় গিন্নি। তবে সেখানেই প্রশ্ন সাপেদের ভাষা কিভাবে বুঝতে পারলো পঞ্চমী। এই নিয়ে শুরু হয় নানান জল্পনা। এরপর কী ঘটবে তা জানতে হলে আপনাকে দেখতে হবে সিরিয়ালটি।

এই ধারাবাহিকে কারা কারা অভিনয় করবেন
এই সিনেমায় পঞ্চমীর ভূমিকায় অভিনয় করবেন অপরাজিতা অপু খ্যাত সুস্মিতা দে। মন্দিরের পুরোহিতের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা কৌশিক বন্দোপাধায়কে, পঞ্চমীর মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে স্নেহা চট্টোপাধ্যায়কে। ধারাবাহিকটি কখন টেলিভিশনের পর্দায় দেখা যাবে তা কিন্তু এখনোও জানা যায়নি।












Click it and Unblock the Notifications