পর্দায় ফিরছে এই পথ যদি না শেষ হয়-এর হিট জুটি! কোন সিরিয়ালের হাত ধরে আসছেন অন্বেষা-ঋত্বিক?
ছোট পর্দায় আবার ফিরছে এই পথ যদি না শেষ হয়-এর সুপারহিট জুটি। কী ভাবছেন? অমর উত্তম সুচিত্রা জুটি ফের ফিরছে? না, ঘটনাটা ঠিক তা নয়। বরং সিরিয়াল এই পথ যদি না শেষ হয় থেকে যে জুটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল সেই জুটিই আবার ফিরছে নতুন ভাবে নয়া আঙ্গিকে। এতক্ষণে পরিষ্কার কথা হচ্ছে অন্বেষা হাজরা ও ঋত্বিক মুখোপাধ্যায়কে নিয়ে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকে উর্মি আর সাত্যকির চরিত্রে সকলের মন জয় করেছিলেন দুজন। এবার একই চ্যানেলে এই হিট জুটিকে ফেরৎ আনছেন নির্মাতারা।
জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক আনন্দী। আর সেখানে নাম ভূমিকায় দেখা যেতে চলেছে অভিনেত্রী অন্বেষা হাজরাকে। অন্বেষার বিপরীতে দেখা যাবে ঋত্বিককে। অগাস্টের মাঝামাঝি সিরিয়ালের প্রোমো দেখা গিয়েছিল। আর সেখানেই দেখা যায় ঋত্বিক একজন চিকিৎসক হয়েও নিজের ঠাম্মাকে কিছুতেই ইনজেকশন দিতে পারছেন না। তখন ঠিক করেন ঠাম্মার জন্য একজন নার্স রাখবেন। ঠাম্মি বলে তাঁর নার্স চাই না। চাই নাতবউ তাতেই নাকি তিনি ভালো হয়ে যাবেন। আর সেখানেই নার্সের ভূমিকায় দেখা যায় অন্বেষাকে। সন্ধ্য়া ৬.৩০টার স্লটে আসছে এই মেগা।

এই সিরিয়ালের হাত ধরেই নতুন করে প্রোডাকশনে ফিরছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। যীশুর সঙ্গে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। আর এই আবহেই যিশু উজ্জ্বল প্রোডাকশন হাউস থেকে বেরিয়ে এসেছেন তিনি। দুই মেয়ে সারা ও জারার নামে নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন হাউজ’ খুলেছেন নীলাঞ্জনা। এবার সেই হাউজেরই প্রথম প্রোডাকশন আনন্দী।
এই নতুন সিরিয়ালের আগমনে বন্ধ হচ্ছে সিরিয়াল কে প্রথম কাছে এসেছি। চার মাস পূর্ণ করার আগেই বন্ধ হয়ে যাচ্ছে এটি। টিআরপি তালিকায় তেমন কিছু ছাপ ফেলতে পারেনি এই সিরিয়াল। তাই বন্ধের মুখে মধুবনী-ঋকদেবের এই ধারাবাহিক। শুরুতেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবে আনন্দীও। কারণ বিপরীতে ওই স্লটে রয়েছে বেঙ্গল টপার গীতা এল এল বি।












Click it and Unblock the Notifications