জি বাংলায় আসছে ‘মুকুট’, অভিনয়ে থাকছেন শ্রীপর্ণা- আনন্দ, লিড রোলে কে থাকছেন, জানেন
শ্রুতি- গৌরব, তিয়াসা ও নীলের পর এবার পর্দায় ফিরছে সকলের প্রিয় কড়িখেলা ধারাবাহিকের পারমিতা ও অপূর্ব। তাদের রসায়ন যেন ভুলতেই পারছেন না দর্শকরা। এবার শ্রীপর্ণা ও আনন্দ ঘোষকে একসঙ্গে দেখা যাবে এক নতুন ধারাবাহিকে। ধারাবাহি
নতুন সিরিয়াল আসা মানে সিরিয়াল প্রেমীদের কাছে এক আনন্দের খবর। তার ওপর তা যদি আবার অনুগামীদের পছন্দের নায়ক নায়িকারা থাকেন তাহলে তো আর কোনও কথাই নেই। ফের জি বাংলায় পর্দায় ফিরছেন আপনাদেরই প্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। শ্রুতি- গৌরব, তিয়াসা ও নীলের পর এবার পর্দায় ফিরছে সকলের প্রিয় কড়িখেলা ধারাবাহিকের পারমিতা ও অপূর্ব। তাদের রসায়ন যেন ভুলতেই পারছেন না দর্শকরা। এবার শ্রীপর্ণা ও আনন্দ ঘোষকে একসঙ্গে দেখা যাবে এক নতুন ধারাবাহিকে। ধারাবাহিকের নাম 'মুকুট’।

তবে, এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন না শ্রীপর্ণা। তবে লিড রোলের দেখা মিলবে শ্রাবণী ভুঁইয়ার। হ্যাঁ ঠিকই ধরেছেন মাধবীলতা। চার মাসের মধ্যেই স্টার জলসায় মাধবীলতা ধারাবাহিকটি শুরু হয়েও শেষ হয়ে গিয়েছিল। তবে এইবার মাধবীলতার দেখা মিলবে জি বাংলায়। ইতিমধ্যে চ্যানেলের তরফে মুকুট ধারাবাহিকের প্রোমো প্রকাশ করা হয়েছে।
তবে এই ধারাবাহিকে দেখা মিলবে, অর্ঘ্য মিত্রের। আগে অনেক ধারাবাহিকে ছোটখাটো রোলে তার দেখা মিলেছে, তবে এই প্রথমবার জি বাংলায় নায়ক হিসেবে দেখা মিলবে অভিনেতার। এই ধারাবাহিকে তিন বোনের গল্পই ফুটে উঠবে, আর ব্লুজের নতুন ধারাবাহিকে দেখা যাবে এই মুকুট ধারাবাহিকটি।
টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এবার বন্ধ হতে চলেছে সোহাগ জল নামক সিরিয়ালটি। শোনা যাচ্ছে বদল হতে পারে, তোমার খোলা হওয়ার টাইম স্লটও। তবে পুরোটাই এখনো কিন্তু জল্পনা এবং ধোঁয়াশার মধ্যে রয়েছে। চ্যানেলে তরফে আনুষ্ঠানিকভাবে এখনোও কিছু ঘটনা করা হয়নি। তবে এই ধারাবাহিকটি কেমন হবে তা জানতে হলে আপনাকে দেখতে হবে এই সিরিয়ালটি, তবে এই ধারাবাহিকটি কোন সময়ে সম্প্রচার হবে তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, সোহাগ জল ধারাবাহিক নিয়ে বর্তমানে বেশ মাতামাতি করছেন অনুগামীরা। শুভ্র স্ত্রী সংসারকে প্রচন্ড ভালোবাসেন, কিন্তু তার স্বামীর সঙ্গে তার তেমন সদভাব নেই। তাই তার সাধের সংসার ছেড়ে চলে যেতে হচ্ছে জয়ীকে। সংসার ছেড়ে যেতে মন চাইছে না জয়ীর। তবুও তাকে যেতে হবে। প্রোমোতে দেখা গেল নিজের সংসারকে কিভাবে জয়ী অর্থাৎ এই ভূমিকায় অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য। কিভাবে নিজের হাতে পুরো সংসারকে ধরে রেখেছেন।
সকল বাড়ির সদস্যদের তিনি কত ভালোবাসেন। শুধু তাই নয় বাড়ির সকল সদস্য তাকে খুব ভালোবাসে। তবে এর মাঝেই একটা ভাঙ্গন দেখা যায়। তবে এটাও দেখা গিয়েছে যে বৃষ্টি শুরু হতেই বাড়ির ছাদে গিয়ে বাড়ির সকলের জামা কাপড় তুলে আনা থেকে ননদ যে গানের রেওয়াজ করবে সেদিকে নজর রাখছে জয়ী। তাছাড়া শাশুড়িকে খয়ের ছাড়া পান দেওয়া, দেওরকে পছন্দের খাবার বানিয়ে দেওয়া, তাছাড়া শ্বশুরকে বারবার চা দেওয়া এই সব কিছুতেই বেশ পটু জয়ী। তবে স্বামীকে যখন সে সকালের ব্রেকফাস্ট দিতে যান তার তখনই ঘটে বিপদ। এ দেখে মোটেও খুশি হন না তার স্বামী শুভ্র।












Click it and Unblock the Notifications