রাস্তার দোকানে রোল তৈরি করছেন ভরত কল ও তাঁর স্ত্রী! কিন্তু কেন জানেন
রাস্তার দোকানে রোল তৈরি করছেন ভরত কল ও তাঁর স্ত্রী! কিন্তু কেন জানেন
শুরু থেকেই জমে উঠেছে টলিউড সুপারস্টার জিতের শো 'ইসমার্ট জোড়ি'। তারকা জুটিদের সঙ্গে নিয়ে নতুন নতুন মজার খেলা, সঙ্গে একটু-আধটু রোম্যান্স দর্শকদের বেশ ভালোই মন জয় করে ফেলেছে। ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান এখন এটি। আর মাঝেমধ্যেই সেখানে দেখা পাওয়া যায় অতিথি জুটিদের। কখনও দেব-রুক্মিণী হাজির থাকেন তো কখনও অন্য কেউ। এবার এই শোতে এই সপ্তাহে দেখা যাবে রান্নার রণক্ষেত্র। যেখানে তারকা দম্পতিরা রান্না করবেন এবং তা বিক্রিও করতে হবে।

জায়ান্ট রোল তৈরি করলেন ভরত কল ও জয়শ্রী
এই খেলার অংশ হিসাবেই অভিনেতা ভরত কল এবং তাঁর স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়কে দেখা গেল রাস্তার দোকানে আড়াই ফুটের বৃহৎ আকারের রোল বানাতে। তাঁরা দু'জনে মিলে আড়াই ফিটের রোল তৈরি করবে এবং শুধু রোল বানিয়ে ক্ষান্ত থাকেননি তাঁরা। বরং ওই জাম্বো রোল বানিয়ে তা বিক্রিও করার জন্য ঘুরে বেরালেন তিলোত্তমার রাজপথে। পথচলতি মানুষকে ধরে ওই রোল কেনার জন্য অনুরোধ করতে দেখা গেল তাঁদের। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কেউ তাঁদের থেকে রোল কিনলেন কিনা সেটা স্পষ্ট নয়। কারণ, সেটা দেখা যায়নি ওই ভিডিওতে।

অন্যান্য জুটিদেরও দেখা গিয়েছে রান্না করতে
এদিকে শোর অন্য প্রতিযোগীদেরও একই কাজ করতে দেখা গিয়েছে। 'বোধিসত্ত্বের বোধবুদ্ধি'র অভিনেত্রী সোনালী চৌধুরী এবং তাঁর স্বামী রজত ঘোষ দস্তিদারকেই ওই খেলায় অংশ নিতে দেখা যায়। শ্রীময়ীর রিল লাইফ স্বামী সুদীপ মুখোপাধ্যায় এবং পৃথা চক্রবর্তীও ওই খেলায় অংশ নেন ভরত-জয়শ্রীর মতো। 'রান্নার রণক্ষেত্র' নামের ওই গেমে অংশ নেন 'রানি রাসমণি' খ্যাত সৌরভ সাহা এবং তাঁর স্ত্রী সুস্মিতা মুখোপাধ্যায়ও। সম্রাট ও ময়না মুখোপাধ্যায়ও টক্কর দিয়েছেন বাকিদের।
অঙ্কিত–প্রান্তিক রান্না করলেন বাঁশপোড়া মটন
সদ্য বিবাহিত প্রান্তিক ও অঙ্কিতা এই রান্নার রণক্ষেত্রে রান্না করবেন বাঁশপোড়া মটন। সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, 'ইসমার্ট জোড়ি'র মঞ্চে প্রান্তিক - অঙ্কিতাকে ডেকে নিচ্ছেন শোয়ের সঞ্চালক জিৎ। আর ছোট পর্দার দুই জনপ্রিয় তারকাকে দেখা যাচ্ছে রান্নার তোড়জোড় করতে। 'ইসমার্ট জোড়ি'র মঞ্চে গিয়ে তাঁরা রান্না করবেন বাঁশপোড়া মটন। হেঁসেলে অ্যাপ্রন পরে দুই তারকাকে দেখা গেল রীতিমতো পটু হাতে রান্নার জোগাড় করতে। মাংস কিমা করা থেকে মশলা মাখানো। সবই তাঁরা করলেন। তারপর? কেমন হল বাঁশপোড়া মটন? কেমন রান্না করলেন প্রান্তক -অঙ্কিতা? জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

শনি–রবিবার দেখানো হবে এই পর্ব
আগামী ৯ ও ১০ জুলাই অর্থাৎ শনি-রবিবার এই শোয়ে এই পর্বটি দেখানো হবে। তাই কোন দম্পতি রান্নার প্রতিযোগিতায় জিততে পারলেন তা জানতে হলে আত সাড়ে ন'টার সময় চোখ রাখুন স্টার জলসার 'ইসমার্ট জোড়ি'তে।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications