তুমহারি সুল্লুর ছায়া সহচরীতে, শুরু হল সইয়ের আরজে হওয়ার যাত্রা
তুমহারি সুল্লুর ছায়া সহচরীতে, শুরু হল সইয়ের আরজে হওয়ার যাত্রা
এতদিন পর্যন্ত সেই এক কাহিনী। মানে পতি পত্নি অউর উয়ো দেখে দেখে হাফিয়ে গিয়েছেন দর্শকরা। শুরুর গল্প আলাদা হলেও সেই থোড় বরি খাড়া হয় শ্বাসুরি বৌমার করচা, আর নাহলে স্বামী স্ত্রীয়ের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনও মহিলার আগমন, এই হল বাংলা বা অন্য যে কোনও ধারাবাহিকের একঘেয়ে গল্প। আর সেই এক গল্পের পথে হেঁটেছিল প্রথম সারির বাংলা টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল অ্যায় তবে সহচরী। কিন্তু প্রথম প্রথম সেই কাহিনী পছন্দ করলেও তার পর এই একঘেয়ে গল্প দেখে বিরক্ত হয়ে উঠেছিলেন দর্শকরা। আর সেই কথা প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসেন শো মেকাররা। অবশেষে বদলে ফেলা হল ধারাবাহিকের গল্প।

নতুন ভূমিকায় সহচরী
এতদিন দেখা গিয়েছে সহচরী সেনগুপ্ত অন্যান্য মধ্যবিত্ত ঘরের গৃহবধূর মতই সংসারের সব কাজ সামলেছেন। আর সেখানেই তাঁর অপূর্ণ স্বপ্ন অর্থাৎ কলেজে পড়ার ইচ্ছা কোথাও চাপা পড়ে গিয়েছিল। কিন্তু বরফির হাত ধরে সেই স্বপ্ন আবার বাস্তব রূপ পেয়েছে। পরিবারের সকলের অলক্ষে কলেজে ভর্তি হয়েছেন সহচরী। আর তা বাড়িতে জানাজানি হয়ে যাওয়ার পরেই হুলুস্থুলু। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু মাঝে সম্পূর্ণ অন্যদিকে চলে যায় সিরিয়ালের ট্র্যাক। কিন্তু দর্শকদের পছন্দের কথা মাথায় রেখে নতুন ভূমিকায় ফিরিয়ে আনা হল সহচরীকে।

সকলের সহচরী
সহচরী কথার অর্থই হল বন্ধু। তাই এবার সহচরীর মত সমাজের যে সকল মেয়েরা সংসার বা কর্তব্যের চাপে নিজেদের সব রকম সখ আহ্লাদ, স্বপ্নকে ভুলে গিয়ে শুধুমাত্র পরিবারের অন্যান্য সদস্যের জন্য বেঁচে থাকতে বাধ্য হয়, সেই সকল মহিলাদের বন্ধু হিসেবে এবার দেখা যাবে সহচরীকে। অর্থাৎ কারেন্ট ট্র্যাকে দেখানো হচ্ছে কাজের ইন্টারভিউ দিতে গিয়েছে সই। আর সঙ্গে গিয়েছে বরফি। সেখানেই সইকে রেডিওতে আরজে-র ভূমিকায় দেখা যেতে চলেছে সইকে। এই গল্প কিছুটা হিট মুভি তুমহারি সুল্লু থেকে অনুপ্রাণিত। যেখানে সুল্লুর ভূমিকায় একজন হাইজ অয়াইফ থেকে হিট আরজে হওয়ার গল্প ফুটিয়ে তুলেছিলেন বিদ্যা বালান। আর এবার সেই রেডিও জকির ভূমিকায় দেখা যাবে সহচরীকে।

এলেন কন্যাকুমারী
নতুন গল্পের সঙ্গে সঙ্গেই সিরিয়াল অ্যায় তবে সহচরীতে আগমন হয়েছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ কন্যাকুমারীর। অ্যায় তবে সহচরী ধারাবাহিকে তিনি মিডিয়া প্রডিউসার ম্যানেজার হিসেবে দেখা দিতে চলেছেন। তবে এই শুধুমাত্র একটা এপিসোডে দেখা গেল তাঁকে। দর্শকরা মনে করছেন সিরিয়ালে কন্যাকুমারী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন। এবার কনীনিকা ও কন্যাকুমারীর অসাধারণ অভিনয়ের যুগলবন্দী দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।
কী বলছেন দর্শকরা?
এতদিন দেবীনার ট্র্যাক চলছিল সিরিয়াল অ্যায় তবে সহচরীতে। যেখানে সইয়ের স্বামী সমরেশের সঙ্গে পরকীয়া প্রেম নিয়েই চলছিল গল্প। কিন্তু এই কাহিনী থেকে মুক্তি চাইছিলেন দর্শকরা। তাই তাঁদের অন্য রকম শো উপহার দিতেই গল্পে আমূল পরিবর্তন করলেন মেকাররা। আর সহচরীর এই চাকরির ট্র্যাক বেশ পছন্দ করছেন দর্শকরা। তার প্রভাব পড়েছে টিআরপিতেও। এই সপ্তাহে টিআরপি তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে সিরিয়াল অ্যায় তবে সহচরী।












Click it and Unblock the Notifications