একের পর এক নতুন সিরিয়াল আসছে টেলিভিশনে, মোদক পরিবারের পর এবার আসর জমাতে আসছে বসু পরিবার
মিঠাইয়ের মোদক পরিবার দর্শকদের মন জয় করেছিল। প্রতিটি চরিত্র ছিল দর্শকদের মনের কাছে। এবার আরও এক পরিবার আসছে দর্শকদের মন জয় করতে। শাশুড়ি বৌমার কুটকাচালি বা ত্রিকোণ প্রেমের গল্প আর জমছে না ছোট পর্দায়। তার চেয়ে পারিবারিক গল্পেই মন জয় করছে
একান্ন পরিবারের গল্প বেশি দেখতে চাইছেন দর্শকরা। সেই পরিবারের অংশ হয়ে আসতে চলেছে সন্ধ্যাতারা সিরিয়ালের নায়ক সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় এবং গাঁটছড়া ধারাবাহিকের শ্রীমা ভট্টাচার্য। সান বাংলায় দেখা যাবে সিরিয়ালটি।

অগাস্ট মাসে এক ঝাঁক নতুন সিরিয়াল আসতে চলেছে টেলিভিশনের পর্দায়। শুধু সান বাংলাতেই নয়, স্টার জলসা, জি বাংলাতেও আসছে এক গুচ্ছ নতুন সিরিয়াল। আবার টিআরপি রেসে পিছিয়ে পড়া একাধিক সিরিয়াল বন্ধও হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই সানবাংলার এই বসু পরিবারের প্রমো প্রকাশ্যে এসেছে।
সিরিয়ালের প্রমোয় নায়িকাকে সৎ এবং সাহসী মেয়ে হিসেবে দেখানো হয়েছে। গাঁটছডা সিরিয়ালের থেকে একেবারেই বিপরীত চরিত্রে অভিনয় করছেন শ্রীমা। অন্যদিকে ছবির নায়ক সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় দেখানো হয়েছে মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো এক যুবকের চরিত্রে।
প্রমোতেই বাঁধা রয়েছে সিরিয়ালের গল্পের সুতো। কীভাবে তাঁরা একে অপরের কাছাকাছি আসবে। তাঁদের জীবনে কোন উত্থান পতন তৈরি হবে সেসব নিয়েই রয়েছে এই বসু পরিবারের কাহিনী। মিঠাই সিরিয়ালে মোদক পরিবার বিপুল জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের কাছে। তার পরেই পারিবারিক কাহিনীতেই বেশি জোর দিচ্ছেন বিভিন্ন টেলিসিরায়ালের পরিচালকরা।
আগামী ৫ অগাস্ট থেকে সম্প্রচারিত হবে সিরিয়ালটি। সন্ধে সাতটায় একেবারে প্রাইম টাইমে দেখা যাবে বসু পরিবার। সিরিয়ালের প্রমো দেখে অনেকেই বেশ পছন্দ করেছেন। মোদক পরিবারের মতো বসু পরিবারও জনপ্রিয়তা পায় কিনা সেটাই এখন দেখার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications