সোমবার থেকে জি বাংলায় শুরু নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’

সোমবার থেকে জি বাংলায় শুরু নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’

যে কোন শুরু মানেই তার শেষ আছে! তেমন বাংলা ধারাবাহিকের শুরু মানেই তার শেষ হবে, সেটা এক বছরই হোক বা ৪ বছরই হোক। আবার তার জায়গা নতুন অন্য সিরিয়াল আসবে, সেটাই দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে, যেসকল অনুগামীরা নিত্যদিন সন্ধে হলেই হাতে এক চা আর রিমোট নিয়ে বসে পড়েন তাতে কিন্তু ধারাবাহিক শেষ হলে মনটা খুব খারাপ লাগে। যেমন জি বাংলার সকলের পছন্দের 'অপরাজিতা অপু’ শেষ হয়েছে। যাতে অনেকটাই কষ্ট পাচ্ছেন সেই ধারাবাহিকের ভক্তরা। তবে, সেই কষ্ট দূর করতে আজ থেকে শুরু হচ্ছে 'উড়ন তুবড়ি’।

সোমবার থেকে জি বাংলায় শুরু নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’

জি বাংলায় আজ থেকে শুরু হয়েছে নতুন বাংলা ধারাবাহিক 'উড়ন তুবড়ি’। কিছুদিন আগে থেকেই কিন্তু এই ধারাবাহিকের প্রকাশ্যে এসেছে। এই ধারাবাহিকটি একটি গরিব সংসারকে কেন্দ্র করে এর গল্প। কীভাবে তিন বোন ও মা চপ ভেজে সংসার চালাচ্ছে তাই দেখানো হবে। মূল চরিত্রে রয়েছে অর্থাৎ নায়িকা তুবড়ি ডায়লগ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে শোনা গেছে, আমি ফুলঝুড়ি নই কালিপটকাও নই, আমি তুবড়ি। একবার জ্বললে সহজে নিভি না’।

প্রথম থেকেই থেকে টিআরপি লিস্টের প্রথমেই ছিলেন 'অপরাজিতা অপু’ নামক বাংলা ধারাবাহিকটি।

সোমবার থেকে জি বাংলায় শুরু নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’

কিন্তু দিন যত এগিয়েছে, আসতে আসতে ধারাবাহিক কিন্তু গল্পের খেই হারিয়ে ফেলেছে। কমতে শুরু করেছিল রেটিং। অপুর লড়াইয়ের কাহিনীতে ঢুকে পড়েছিল আজগুবি অনেক ঘটনা। যা কিন্তু ভক্তরা মোটেই পছন্দ করছে না। ফলে চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থার সিদ্ধান্তে বন্ধ হয়ে গেল 'অপরাজিতা অপু’।

সোমবার থেকে জি বাংলায় শুরু নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’

শেষ দিনের শুটিংয়ে ধারাবাহিকের অপুর পুরো ফ্যামালি উপস্থিত ছিল। কেক কাটা হয়েছিল। সেই সঙ্গে হয়েছিল পার্টিও। অপু ওরফে সুস্মিতাদে কিন্তু পুরো খুশির মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। ধারাবাহিকের কাজ করে আপাতত টেলিভিশন থেকে ছুটি নিয়ে ফিল্ম ও ওয়েব সিরিজে কাজ করতে চান সিরিয়ালের নায়ক দীপু ওরফে রোহন। আজ থেকে সন্ধে ৬ টায় দেখুন 'উড়ন তুবড়ি’। সিরিয়ালটি নারীকেন্দ্রিক। সকল অনুগামীদের আশা করছি ধারাবাহিকটি ভালো লাগবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+