স্টার জলসায় আসছে ‘তুঁতে’, অভিনয়ে দীপান্বিতা-সৈয়দ, দেখুন প্রোমো

এবার স্টার জলসার পর্দায় ফিরছেন খুকুমণি ওরফে দীপান্বিতা রক্ষিত। সঙ্গে দেখা মিলবে সান্টু ওরফে সৈয়দ আরেফিনের। স্টার জলসা আসছে নতুন ধারাবাহিক। সিরিয়ালের নাম 'তুঁতে’। ইতিমধ্যে চ্যানেলের তরফে সিরিয়ালের প্রোমো শেয়ার করা হয়েছে। যা দেখে খুব খুশি হয়েছেন অনুগামীরা।

গ্রামের এক মেয়ে তুঁতের স্বপ্ন ফ্যাশন ডিজাইনার হওয়া, তার হাতে জাদু রয়েছে এমনটাই মনে করেন গ্রামবাসীরা। শাড়ি কেটে মুহূর্তের মধ্যেই পোশাক বানিয়ে দিয়ে সকল গ্রামবাসীদের তাক লাগিয়ে দেন সে। অথচ তার সৎ মা তার সঙ্গে প্রচন্ড খারাপ ব্যবহার করেন।

স্টার জলসায় আসছে ‘তুঁতে’

টাকার জন্য তার সৎ মা তাকে শহরের এক বাড়িতে পরিচারিকার কাজ করতে পাঠান। তবে তার চোখে শুধু স্বপ্ন ফ্যাশন ডিজাইনার হওয়া। শহরের লাহিড়ী ম্যানসনে কাজ করতে আসেন তুঁতে। সেখানে এসে তার স্বপ্ন কি পূরণ হবে, না সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে, তা জানতে হলে আপনাকে দেখতে হবে সিরিয়ালটি।

লাহিড়ী ম্যানসনে আসার পর তুঁতে জানতে পারেন এখানে কাজের লোকের কাজ করতে তাকে পাঠানো হয়েছে। ফ্যাশন ডিজাইনার হওয়ার কথা শুনে বাড়ির সকলে তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করেন। তখনই প্রবেশ করে সৈয়দ আফেরিন। সে সময় সে তাকে বলে কাজের মেয়ে বলে কি কোনও ট্যালেন্ট থাকতে নেই। কেন হতে পারবেনা সে ফ্যাশন ডিজাইনার। তবে কখন কোনও সময়ে ধারাবাহিকটি সম্প্রচার হবে তা এখনোও জানা যায়নি।

অপরদিকে আসছে আরও এক ধারাবাহিক, নাম ফুলকি। ইতিমধ্যে চ্যানেলে তরফে ধারাবাহিকের প্রোমো দেওয়া হয়েছে। ধারাবাহিকে দেখা মিলবে নতুন এক অভিনেত্রীর। বিপরীতে থাকবে সোমরাজ মাইতি।এই ফুলকি ধারাবাহিকে নতুন এক অভিনেত্রীকে দেখা যাচ্ছে। নাম যদি এখনও প্রকাশ্যে আসেনি। তবে অভিনেতা হিসেবে দেখা মিলবে সোমরাজ মাইতির। বক্সিংকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ধারাবাহিকের গল্প। যে প্রোমোটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে সোমরাজ একজন বক্সিং প্লেয়ারের চরিত্রে অভিনয় করবেন।

দেখা যাচ্ছে, একজন মেয়ে হয়েও বক্সিংয়ে ছেলেদেরকে টেক্কা দেয়। তবে মেয়েটির কিন্তু হাঁপানি সমস্যায় ভুগছেন। এক বক্সিং প্রতিযোগিতার প্রাইজ ১০ হাজার টাকা। সেটি জেতার জন্য বক্সিং কম্পিটিশনের নাম দেয় সেই মেয়েটি। কারণ এই টাকা দিয়েই সে তার মায়ের ডায়ালোসিস করবে বলে শোনা যায়। তবে সেখানে থাকা ছেলেরা তাকে অনেক হ্যাটা করতে থাকেন। কিন্তু সে ভেঙ্গে পড়েনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+