এবার জুটি বাধছে সুমন ও প্রিয়া, কোন ধারাবাহিকে দেখা মিলবে তাঁর

এবার জুটি বাধছে সুমন ও প্রিয়া, কোন ধারাবাহিকে দেখা মিলবে তাঁর

বৌদি থেকে ঠাকুমা যারা বাড়িতে থাকেন তাদের কাজের পরেও অনেক সময় তারা বাংলা ধারাবাহিক দেখে সময় কাটান। যার ফলে তারা কিন্তু খুব খুশি হন। শুধু তারাই যে বাংলা ধারাবাহিক দেখেন তা নয়। অনেকেই অফিস থেকে ফিরে অনেক ধারাবাহিক দেখেন, যার ফলে ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে বাংলা ধারাবাহিকগুলি। অনেকসময়ই কিন্তু ধারাবাহিকে দেখা যায় গল্পের গরু গাছে উঠেছে। যা অনেক সময় দেখে দর্শকরা বিরক্তি বোধ করেন আবার অনেক সময় হেসে কুটিপাটিও হন। সেই সঙ্গে মজা নেন তাঁরা। অনুগামীদের চাহিদার কথা মাথায় রেখেই স্টার জলসা ও জি বাংলায় অনেকগুলো নতুন সিরিয়াল এসেছে। যেমন গৌরী এলো, অনুরাগের ছোঁয়া –সহ অন্যান্য। নতুন ধারাবাহিকগুলি কিন্তু বিশেষ নজর কাড়ছে সকলের।

এবার জুটি বাধছে সুমন ও প্রিয়া, কোন ধারাবাহিকে দেখা মিলবে তাঁর


সান বাংলা এবং কালার্স বাংলা নামে আরো দুটো বিনোদনের চ্যানেল রয়েছে। সেখানেও কিন্তু অনেক ধারাবাহিক আসছে। যেমন কালার্স বাংলায় নতুনভাবে এসেছে বসন্ত বিলাপ মেসবাড়ি, সোনা রোদের গান, সাথী ইত্যাদি। যা কিন্তু অনুগামীরা খুব পছন্দ করছেন।

শোনা যাচ্ছে এবার একটি নতুন সিরিয়াল আসছে কালার্স বাংলায়। যেখানে দেখা যাবে বেশ জনপ্রিয় জুটিকে। জি বাংলায় কিছুদিন আগেই শেষ হয়েছে রানী রাসমণি ধারাবাহিকটি।দ্বারিকানাথ চরিত্রে অভিনয় করতেন সুমন দে। আর তাঁর বিপরীতে থাকবে। অভিনেত্রী প্রিয়া মন্ডলকে। কবে এই ধারাবাহিকে সুমন ও প্রিয়ার দেখা মিলবে?

জানা গিয়েছে নতুন সিরিয়ালের নাম 'তুমি যে আমার মা’। তবে কবে থেকে সিরিয়াল শুরু হবে বা আর অন্যান্য কোন কলাকুশলী অভিনয় করবেন, সেই সম্পর্কে এখনোও কিছু জানা যায়নি। অধীর আগ্রহে অপেক্ষা করছে অনুগামীরা। কবে ধারাবাহিকটি টিভিতে দেখানো হবে তার জন্য।

অপরদিকে, সূত্র মারফত জানা গিয়েছে, খুকুমণির জায়গায় আসছে 'বৌমা একঘর'। আগামী মাসের ২ তারিখ থেকে আসন্ন সিরিয়ালের সম্প্রচার হবে। তবে কী খুকুমণি শেষ হবে, হ্যাঁ ঠিকই শুনছেন। সমাপ্তি হবে এই জনপ্রিয় ধারাবাহিকের। জানা গিয়েছে আগামী মাসের গোড়াতেই নাকি শেষ সম্প্রচার হবে এই ধারাবাহিকের। চলতি মাসের নাকি শেষবার শুটিং করবেন খুকুমণি হোম ডেলিভারি। অনেক ভক্তদের মন খারাপ। তারা চায় না এত তাড়াতাড়ি এই সিরিয়াল ধারাবাহিক শেষ হোক!

আসন্ন ধারাবাহিকে অপুই থাকবে গল্পের মুখ্য চরিত্রে। নায়ক হিসাবে এবার আর দীপু না থাকবে মনীশ। থাকবেন দেবজ্যোতি রায়চৌধুরী। যিনি 'ফেলনা' বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। তেমনই খবর পাওয়া গেছে। অপু ধারাবাহিকে কীভাবে বাড়ির বউ পরিবারের সমস্ত প্রতিকূলতাকে জয় করে বিডিও হয়েছেন। সুশান্ত দাসের এই ধারাবাহিকে এমন এক মেয়ের জীবন ফুটে উঠবে যাকে বিয়ের পর তাঁর শাশুড়ি পেশায় পা রাখবার স্বপ্ন দেখাবে। আর সেই স্বপ্নপূরণ করতে গিয়েই বিদেশের মাটিতে পৌঁছাবে অপু। কেমন হবে ধারাবাহিকটি, সেদিকেই তাকিয়ে সকলে। কেমন মানাবে মনীশ আর অপুকে। তা ধারাবাহিক শুরু হলে জানা যাবে। অপুকে নতুন রূপে দেখার জন্য অনুগামীরা অপেক্ষা করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+