ভক্তিমূলক ধারাবাহিক ‘রামপ্রসাদ’ নিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা সব্যসাচী, দেখুন প্রোমো

ভক্তিমূলক ধারাবাহিক ‘রামপ্রসাদ’ নিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা সব্যসাচী, দেখুন প্রোমো

ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! আবারোও পর্দায় ফিরছেন বামাক্ষ্যাপা ওরফে অভিনেতা সব্যসাচী চৌধুরী। স্টার জলসায় আসছে 'রামপ্রসাদ’। সেখানেই দেখা মিলবে অভিনেতার। ইতিমধ্যে চ্যানেলের তরফে প্রোমো শেয়ার করা হয়েছে। যা দেখে খুব খুশি হয়েছেন সব্যসাচীর ভক্তরা।

ভক্তিমূলক ধারাবাহিক ‘রামপ্রসাদ’ নিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা সব্যসাচী, দেখুন প্রোমো


অভিনেতা সাধক রামপ্রসাদের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সৌদামিনীর সংসার খ্যাত সুষ্মিলি আচার্যকে। এই ধারাবাহিকটি একটি ভক্তিমূলক ধারাবাহিক। মা কালীর ওপরেই তৈরি করা হয়েছে ধারাবাহিকটি তা প্রোমো দেখে বোঝা যাচ্ছে। এই সিরিয়ালে মা কালীর ভূমিকা অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী পায়েল দেকে।

সোশ্যাল মিডিয়ায় প্রোমো শেয়ার হতেই লাইক কমেন্টের বন্যায় ভরে গেছে। প্রোমোতে দেখা গেল রামপ্রসাদের সঙ্গে তার স্ত্রীর শুভ দৃষ্টি হয়ে যাবার পর বাসরের জায়গায় মেয়ের বাড়ির সব লোকজন বসে আছে। তারা নতুন জামাইয়ের কাছ থেকে একটি গান শুনতে চায় তখন রামপ্রসাদ গেয়ে ওঠে 'ডুব দেড়ে মন কালি বলে’ কিন্তু বাসর রাতে মা কালীর গান শুনে তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করতে শুরু করেন।

তাই তার খারাপ লাগে লাগায় সে বাসরের জায়গা থেকে বাইরে বেরিয়ে আসেন, তখন মা কালী নিজে এসে রামপ্রসাদকে বোঝান সংসারে মা ছাড়া কখনোও হয় না। তারপর আবারও মায়ের গান ধরেন অভিনেতা। সদ্য বিবাহিত স্ত্রী তার স্বামীর গলায় গান শুনে আবারোও খুশি হন এবং তার মুখে হাসি ফোটে। তবে কবে কখন ধারাবাহিক টি সম্প্রচারিত হবে তা এখনো চ্যানেলের তরফে কিছু জানায়নি ধারাবাহিকটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুগামীরা।

অন্যদিকে, স্টার জলসায় আরোও এক নতুন ধারাবাহিক আসছে নাম 'মেয়েবেলা’। এই ধারাবাহিকে কিন্তু অনেক দীর্ঘদিন পর দেখা মিলবে রূপা গঙ্গোপাধ্যায়ের। যা শুনে খুবই খুশি হয়েছেন ভক্তরা। সিরিয়ালের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই অবাক হচ্ছেন অনুগামীরা।সেখানে দেখা যাচ্ছে শাশুড়ি ও বৌমার সম্পর্ক কেমন থাকবে।

যে প্রোমোটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে তাতে দেখা যাবে শাশুড়ির ভূমিকায় অভিনয় করতে রূপা গঙ্গোপাধ্যায়কে, তাঁর বউমার ভূমিকায় দেখা মিলবে স্বীকৃতি মজুমদারের। পাঁচ বছর ধরে রাজনীতিতে খুব ব্যস্ত ছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তবে এবার বিজেপি নেত্রীর দেখা মিলবে। এবার এই ধারাবাহিকের মাধ্যমে টিভির পর্দায় রোজ নেত্রীকে দেখতে পারবেন অনুগামীরা। মেয়েবেলা ধারাবাহিকের প্রোমো দেখে মুগ্ধ হচ্ছেন অনুগামীরা। উচ্চ কলকাতার এক মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের গল্প নিয়েই শুরু হবে এই সিরিয়াল। বিথীকা মিত্রের চরিত্রে অভিনয় করবেন রূপা গঙ্গোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+