জি বাংলায় আসছে ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’, কে কে অভিনয় করছেন ধারাবাহিকে?
জি বাংলায় আসছে ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’, কে কে অভিনয় করছেন ধারাবাহিকে?
এবার আর কুটকাচালির গল্প নয়, ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে জি বাংলা। তাহলে কোন ধারাবাহিকের ওপর কোপ পড়তে চলেছে। আসন্ন সিরিয়ালের নাম 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি’। ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমো সকলের বিশেষ নজর কেড়েছে।

আসন্ন সিরিয়ালটি কিন্তু এখনও পর্যন্ত সম্প্রচারিত হয়নি। তবে, প্রোমো দেখে যা বোঝা যাচ্ছে, কুটকাচালি বা পরকীয়া ধরনের হবে না। এখানে অভিনয় করবেন অনেক শিশুশিল্পীও। ধারাবাহিকের মূল চরিত্রে রয়েছে একটি ছোট ছেলে, চরিত্রের নাম বোধিসত্ত্ব। এত কম বয়সেই তাঁর বুদ্ধি সকলকে অবাক করে দেয়। অনেকদিন শিশুদের গড়ে ওঠা ধারাবাহিক দেখার জন্য মুখিয়ে আছেন ধারাবাহিকের ভক্তরা। ধারাবাহিকের অভিনয় করবেন সোনালী চৌধুরী, বিশ্বনাথ বসু-সহ অনেক জনপ্রিয় কলাকুশলীরা।
প্রোমোতে দেখা যাচ্ছে, পরিবারের সকলে ঘুরতে যাওয়ার জন্য তোড়জোড় করছে, তখন বাড়ির খুদে সদস্য বোধিসত্ত্ব পাঞ্জাবি, হাতে বড় ছাতা, চশমা পরে সকলের সামনে উপস্থিত হয়েছে। তাঁর এমন সাজ দেখে সবার প্রায় অবাক। তখন সে সকলকে বলছে ঘুরতে যাওয়ার আদর্শ পোশাক তো এটাই। বিদ্যাসাগর থেকে ভালো দাদু সবাই তো এটাই পরে ধুতি, পাঞ্জাবি। এটা তো বাঙালির ঐতিহ্য। কিন্তু সে সময় তাঁর বোন তাঁকে বলেন দাদা তুই তো ধুতিই পরিসনি। তখন বোধি বলেন ধুতি কী আমি একা পরতে পারি মা পরিয়ে দেবে, এই বলে সে তাঁর ব্যাগ থেকে মায়ের হাতে একটা ধুতি দিলেন। কেমন হবে ধারাবাহিকটি। সেদিকেই তাকিয়ে সকলে। তবে, কখন, কোন সময়ে ধারাবাহিকটি সম্প্রচার হবে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
উল্লেখ্য, জি বাংলায় আসছে 'সারেগামাপা ’। প্রকাশ্যে এল সেই ট্রিজার ২। যা দেখে সকলেই খুব খুশী। এখানে দেখা মিলবে আপনাদের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে। ট্রিজারে দেখা যাচ্ছে, এক ক্যাফেতে অনেকে এক সঙ্গে বসে চা খেতে খেতে মজা করে গান গাইছে। তবে, জানেন কী গান, বারান্দায় রোদদ্দুর, আমি আরাম কেদারায়…!এত সুন্দর গান গেয়ে সকলের মন ভরিয়ে দিচ্ছেন তারা। আর সেখানেই দেখা গেল অভিনেতাকে। গরম এক কাপ চায়ে এক চুমুক দিয়ে তিনি বলেন, 'গান থাক জীবন জুড়ে, আসছে সারে গা মা পা’। এমনই এক সুন্দর ট্রিজার দেখে অনুগামীরা কিন্তু খুব খুশী। তবে, সকল নেটিজেনরা জানতে চাইছেন কবে থেকে এটি সম্প্রচার হবে, আর কোন সময়েই বা দেখানো হবে। কারণ গান কে না ভালোবাসেন বলুন। যেকোনোও সময় গান শুনতে সকলেই বিশেষ পছন্দ করে থাকেন। সে পুরানো গান হোক কিংবা নতুন।












Click it and Unblock the Notifications