'গোধূলি আলাপ'-এ বরণ বন্ধ? জোর জল্পনা টেলিপাড়ায়

'গোধূলি আলাপ'-এ বরণ বন্ধ? জোর জল্পনা টেলিপাড়ায়

সিরিয়াল বড় বালাই। সন্ধে না হতেই এই সিরিয়ালের যুদ্ধ শুরু হয়, যা চলে প্রতি চ্যানেলে চ্যানেল। মূলত, টিআরপি তালিকায় কোন ধারাবাহিক আগে থাকবে আর কোন ধারাবাহিকের ভাগ্যের শিকে বন্ধ থাকবে তা নিয়েই চলে হাড্ডাহাড্ডি লড়াই। এই বিষয় চ্যানেল কর্তৃপক্ষ থেকে শো মেকাররা প্রত্যেকেই চেষ্টা করেন মন মত টিআরপি তুলতে। কিন্তু অনেক সময় দেখা যায় সব রকম চেষ্টা করার পরেও দর্শক টানতে ব্যর্থ হয়েছে একাধিক ধারাবাহিক। তাই তার জায়গায় আসে নতুন শো। আর ঠিক এই পথেই হাঁটতে চলেছে বাংলার প্রথম সারির এক চ্যানেল।

আসছে 'গোধূলি আলাপ'

বাংলার এক জনপ্রিয় চ্যানেলে আসতে চলেছে আবার নতুন এক ধারাবাহিক। ইতিমধ্যেই বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে এই চ্যানেলে। যার মধ্যে আবার টিআরপি টপার শোও আছে। আর এবার চ্যানেলে আরও বেশি করে দর্শক টানতে আসতে চলেছে নতুন ধারাবাহিক 'গোধূলি আলাপ'। আর এই সিরিয়াল শুরু হওয়ার আগেই এর কাহিনীর জন্য চর্চার শিরোনামে এসে গিয়েছে। একদিকে যেখানে নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েছে এই ধারাবাহিক, অন্যদিকে তেমনই গল্পের নতুনত্ব দেখে প্রশংসাও করেছেন বহু দর্শক।

নয়া সিরিয়ালের টাইম স্লট

নয়া সিরিয়ালের টাইম স্লট

এতদিন প্রোমো প্রকাশিত হলেও কোন সময়ে আসতে চলেছে এই ধারাবাহিক, তা নিয়ে যথেষ্ট চর্চা আর জল্পনা ছিল। কারণ এই মুহূর্তে চ্যানেলের এমন কোনও টাইম স্লট ফাকা ছিলনা যেখানে প্রাইম টাইমে এই ধারাবাহিক সম্প্রচারিত করা যায়। কিন্তু অবশেষে সামনে এসেছে এই ধারাবাহিকের সময়কাল। আগামী ২১ মার্চ থেকে সোম থেকে রবি শুরু হতে চলেছে এই ধারাবাহিক, যা দেখানো হবে বিকেল ৫.৩০ টায়।

কলাকুশলীতে বড় চমক

কলাকুশলীতে বড় চমক

নতুন ধারাবাহিক 'গোধূলি আলাপ'-এর হাত ধরেই বেশ কয়েকদিন পর আবার টেলিভিশনে ফিরতে চলেছেন জনপ্রিয় অভিনেতা কৌশিক সেন। এই সিরিয়ালে তিনি মুখ্য চরিত্রে রয়েছেন। ধারাবাহিকে তিনি একজন আইন জীবীর চরিত্রে অভিনয় করতে চলেছেন। সেই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে অপর এক জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়কে। আর ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী সোমু সরকার। তিনি সিরিয়ালে নতুন মুখ।

অসমবয়সী প্রেম!

অসমবয়সী প্রেম!

এই মুহূর্তে সিরিয়ালে অসমবয়সীদের প্রেম বেশ নজরে পড়ছে। সেক্ষেত্রে এবার মহা ধামাকা হতে চলেছে সিরিয়াল 'গোধূলি আলাপ'-এর হাত ধরে। সেক্ষেত্রে কৌশিক সেনের সঙ্গে এক কঠিন পরিস্থিতির চাপে বিয়ে হবে সোমুর। সিরিয়ালে দেখা যাবে গ্রাম বাংলার প্রাচীন বহুরূপী কাজের সঙ্গে যুক্ত মানুষদের সামাজিক সমস্যার ঘটনা। আর সেই প্রেক্ষাপটই উঠে আসবে ধারাবাহিকে। হাঁটুর বয়সী এক মেয়েকে চাপের মধ্যে বিয়ে করে কী করবেন নায়ক, তা নিয়েই চলবে সিরিয়ালের গল্প।

'বরণ' বন্ধ?

'বরণ' বন্ধ?

বেশ কিছুদিন ধরেই টেলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে নাকি বরণ ধারাবাহিক বন্ধ হতে চলেছে। লাগাতার টিআরপি তালিকায় তলানিতে চলে যাচ্ছে এই সিরিয়াল। শুরুতে সকলে তিথি আর রুদ্রিকের লড়াই, বিয়ে আর ভালোবাসায় গা ভাসালেও এখন একঘেয়ে কাহিনীর জন্য একদমই দর্শক হচ্ছে না এই সিরিয়ালের বলে খবর। এর আগে প্রাইম টাইম ৮.০০টার স্লট থেকে সরিয়ে বিকেলের ম্যাটিনি স্লটে অর্থাৎ ৫.৩০টার স্লটে দেওয়া হয়েছিল বরণ। কিন্তু এখন জল্পনা সত্যি করে এই স্লটেই শুরু হতে চলেছে 'গোধূলি আলাপ'। তার শোনা যাচ্ছে শেষ এপিসোডের শ্যুটিং-ও নাকি হয়ে গিয়েছে বরণের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+