রূপ বড় না গুণ? এই বিষয় নিয়েই আসছে আগামী ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'

রূপ বড় না গুণ? এই বিষয় নিয়েই আসছে আগামী ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'

বাড়িতে কোনও মেয়ে জন্ম নিলেই প্রথম থেকে সকলের মনে একটাই প্রশ্ন থাকে যে সেই মেয়ে কতটা রূপবতী হবে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার গায়ের রঙ ফর্সা হবে না কালো, তার কত ভালো চুল হবে, তার চোখ মুখ বা আদল কতটা সুন্দর হবে, ইত্যাদি। বর্তমানে একবিংশ শতকের যুগে সকলে যতই নারী সমানাধিকার নিয়ে গলা ফাটাক না কেন, সেই মান্ধাতা আমলের মানসিকতা নিয়ে এখনও চলে যাচ্ছে আমাদের সমাজ। আর এই প্রেক্ষাপটেই আসছে আরও একটি নতুন সিরিয়াল অনুরাগের ছোঁয়া।

অনুরাগের ছোঁয়া-র কলাকুশলীরা

অনুরাগের ছোঁয়া-র কলাকুশলীরা

এই সিরিয়ালের হাত ধরে পর্দায় আবারও ফিরে আসছেন জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। এসভিএফ প্রোডাকশনের ব্যানারে তৈরি করা হচ্ছে এই ধারাবাহিকটি। আর এই সিরিয়ালেই দেখে যাবে রূপ না থাকলেও কীভাবে গুণ দিয়ে সকলের মন জয় করে নিতে হয় তেমনই একটি মেয়ের কাহিনী। আর এই সিরিয়ালের মাধ্যমেই বাংলা টেলিভিশনের মেইন স্ট্রিম কোনও সিরিয়ালের নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন স্বস্তিকা ঘোষ। এর আগে বেশ কিছু জায়গায় পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও হিসেব মত এটাই স্বস্তিকা ঘোষের লিড রোল ডেবিউ। এছাড়াও অভিনয় করবেন সিরিয়ালের আরও কিছু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, যেমন প্রারব্ধী সিংহ এবং সৌমিলী চক্রবর্তী। সিরিয়ালে সৌমিলী দীপার সুন্দরী বোনের চরিত্রে অভিনয় করতে চলেছেন।

 রূপে লক্ষ্মী গুণে সরস্বতী

রূপে লক্ষ্মী গুণে সরস্বতী

'সরস্বতীর প্রেম', 'দত্ত অ্যান্ড বৌমা' ধারাবাহিকে অভিনয় করে বেশ কিছুটা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। কিন্তু এবার একেবারে বিগ ব্রেক। তবে শারাবাহিকে যেমন দেখানো হচ্ছে বাস্তব জীবনে অনেকটাই আলাদা স্বস্তিকা। মুখ্য চরিত্র দীপাকে শ্যামলা বর্ণের ও কুৎসিত হিসেবে দেখানো হলেও বাস্তবে স্বস্তিকা অনেকটাই আলাদা। তাঁর ওই রকম রূপের পিছনে রয়েছে মেকআপের কেরামতি। কিন্তু রিল লাইফে দীপা চরিত্রটি বেশ সুন্দর করেই ফুটিয়ে তুলবেন তিনি, তা বোঝা যাচ্ছে সিরিয়ালের প্রোমো দেখেই। এছাড়াও টিক টকে বেশ জনপ্রিয় স্বস্তিকা।

অনুরাগের প্রথম ঝলক

অনুরাগের প্রথম ঝলক

ইতিমধ্যেই সিরিয়াল 'অনুরাগের ছোঁয়া'র প্রথম প্রোমো সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, সুন্দরী মেয়ে তার রূপের অহংকারে সকলের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে। সেই সঙ্গে একটি মেয়ে খুব একটা সুন্দরী না হলেও সে খুবই ভালো মনের মানুষ, আর যা দেখে মুগ্ধ হয়ে যায় নায়ক। এরপর নায়কের বিয়ের জন্য সপরিবারে পাত্রী দেখতে যাওয়া হয়। সেখানে পাত্রী হিসেবে উপস্থিত হয় সেই সুন্দরী মেয়েটি। কিন্তু তার ঠিক পেছনেই সেই কালো মেয়েটিকে দেখে নায়ক বলে উঠে রূপ বড় নয়, গুণটাই আসল। এবার কার সঙ্গে বিয়ে হবে আর কী বা হবে তা জানার জন্য আসছে এই নয়া ধারাবাহিক।

কবে আসছে নয়া ধারাবাহিক?

কবে আসছে নয়া ধারাবাহিক?

প্রথম ঝলকে অর্থাৎ প্রোমো সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে নয়া উদ্দীপনা শুরু হয়েছে এই ধারাবাহিককে নিয়ে। আর সেখানেই সকলে জানতে ভচাইছেন কবে থেকে ও কখন আসতে চলেছে এই সিরিয়াল। তবে প্রতিক্ষার অবসান হতে চলেছে আগামী সপ্তাহেই। জানা গিয়েছে, আগামী ৭ই ফ্রেবুয়ারি থেকে রাত ৯:৩০ টায় জনপ্রিয় বাংলা চ্যানেলে সম্প্রচারিত হতে চলেছে এই নতুন ধারাবাহিক অনুরাগের ছোঁয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+