নতুন বছরে জি বাংলা আসছে ‘ঘরে ঘরে জি বাংলা’, কারা থাকছেন সঞ্চালকের ভূমিকায়?
নতুন বছরে জি বাংলা আসছে ‘ঘরে ঘরে জি বাংলা’, কারা থাকছেন সঞ্চালকের ভূমিকায়?
শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। যে খবরে সকলেই খুবই অখুশি। কারণ তারা আর নতুন বছর থেকে পর্দায় দেখতে পাবেন না অপরাজিতাকে। তবে অনুগামীদের আর কষ্ট করতে হবে না। তার কারণ আবারও জি বাংলার পর্দায় আসছে সকলের ভালোবাসার অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এবার জিবাংলায় আছে নতুন নন ফ্রিকশন শো 'ঘরে ঘরে জি বাংলা’। যেখানে দেখা মিলবে, জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার ও অপরাজিতা আঢ্যকে। ঘরে ঘরে তারা পৌঁছে যাবে। ইতিমধ্যে চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে চ্যানেলের প্রোমো। যেখানে অপরাজিতা আঢ্য ও ইন্দ্রানী হালদারকে সঞ্চালকের ভূমিকায়।

পরিবারের সকল সদস্যদের জন্যই থাকবে মজার মজার খেলা। খেলার সঙ্গে থাকবে উপহারও। সকলের সঙ্গে আড্ডায় হাসির মজায় মেতে উঠবে তারকারা। চ্যানেলের তরফে এই শোয়ের প্রমো শেয়ার করা হয়েছে। প্রোমোটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। সোম থেকে শনি বিকেল সাড়ে চারটেয় জি বাংলায় দেখা যাবে এই শো। এটি শুরু হবে ২ জানুয়ারি থেকে। শোটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মী কাকিমা সুপারস্টার ৩১ ডিসেম্বর শেষ সম্প্রচার হবার কথা। যে খবরে একদমই খুশি হননি অনেকেই, তবে এর জেরে কিন্তু খুবই অখুশি হয়েছেন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যও। তিনি জানিয়েছেন যেভাবে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকটি শেষ হচ্ছে তাতে তিনি একেবারে খুশি হননি। গল্প যেভাবে শুরু হয়েছিল যেভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যেত যা কিন্তু ফোকাস করাই হয়নি। তিনি আরোও জানিয়েছেন, যদি ধারাবাহিকের গল্প নিয়ে আরোও ভাবা যেত। তাহলে হয়তো ধারাবাহিকটা আরোও বেশ কিছুদিন চলত। কারণ ২৬ বছরের অভিনয়ের অভিজ্ঞতা থেকে আমার এটাই মনে হয়েছে। তিনি আরোও বলেন, অনুগামীরা জানেন আমি কী করতে পারি, নতুন করে প্রমাণ করার বা বলার কিছুই নেই।
ধারাবাহিকের কাজ শেষ হলেও অপরাজিতারদের হাতে রয়েছে অনেক সিনেমা । কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে। তার অভিনীত সিনেমাটি দিলখুশ মুক্তি পাবে। তারপরেই আবার আসবে লাভ ম্যারেজ সিনেমাটি। বলাবাহুল্য কিছুদিন আগে রাত আটটা স্লটে দেখানো হতো এই ধারাবাহিকটি কিন্তু রাঙা বউ শুরু হওয়ার কারণে পরিবর্তন হয় তা দেখানো শুরু হয়েছে রাত দশটায়। ওখানে যথেষ্ট রেগে ছিলেন অনুগামীরা।












Click it and Unblock the Notifications