স্বর্ণচাঁপার সঙ্গে স্বামীর বিয়ে দিতে ব্যস্ত সর্বজয়া! ধারাবাহিক দেখে বিরক্ত প্রকাশ নেটিজেনদের
স্বর্ণচাঁপার সঙ্গে স্বামীর বিয়ে দিতে ব্যস্ত সর্বজয়া! ধারাবাহিক দেখে বিরক্ত প্রকাশ নেটিজেনদের
বাংলা ধারাবাহিক দেখেন না এমন মানুষের সংখ্যা খুব কম। নিত্যদিনের প্রায় সব কিছুর সঙ্গেই ধারাবাহিক জুড়ে থাকে বৌদি থেকে দিদিমা সবার জীবনে। ব্যস্ততা, কাজের চাপের ফাঁকে যদি একটু ধারাবাহিক দেখা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। বরং ভালোই লাগে। কিন্তু মাঝে মধ্যেই নেটিজেনরা দাবি করে বলেন, বাংলা ধারাবাহিকে কখনও কখনও গাঁজাখুরি মতন করে দেয়। যখন তাঁদের আর ওই ধারাবাহিকটি দেখতে ভালো লাগে না। যার ফলে কমতে থাকে টি আর পি। এবার এমনটাই দেখা গেল বাংলা ধারাভবাহিক 'সর্বজয়া’-তে।

বাংলা ধারাবাহিক ‘সর্বজয়া’ নিয়ে বিরক্তি প্রকাশ দর্শকদের
এবার অনুরাগীরা জি বাংলার জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'সর্বজয়া' নিয়ে বিরক্তি প্রকাশ করলেন। এই ধারাবাহিকে মুখ্য অর্থাৎ সর্বজয়া চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়। অনেক দিন তাঁকে ধারাবাহিকে দেখে বেশ খুঁজি হয়েছিল নেটিজেনরা। প্রথম থেকে ধারাবাহিকটি নেটিজেনদের মন কেড়েছিল।

টান টান উত্তেজনা থাকে এই সিরিয়ালে
অনুরাগীদের কথা ভেবে মাঝে মধ্যেই বাংলা ধারাবাহিকে দেখা গেছে টুইস্ট। টানটান উত্তেজনা থাকে এই ধারাবাহিকে। কিন্তু যত দিন যাচ্ছে এই 'সর্বজয়া' সিরিয়ালে টি আর পি কমতে শুরু করেছে। অনেক অনুরাগীরাই চাইছেন এই সিরিয়াল যেন বন্ধ হয়ে যাক। কিন্তু কেন?

এই ধারাবাহিক বন্ধের আর্জি নেটিজেনদের
ধারাবাহিকে দেখানো হচ্ছে, সর্বজয়া অর্থাৎ দেবশ্রী তাঁর স্বামী সঞ্জয়ের নাকি আবার দ্বিতীয় বিয়ে দেবেন। আর তাঁর জন্য তিনি ব্যস্ত হয়ে উঠেছেন। আর এটাতে আপত্তি নেটিজেনদের। তাঁরা বলছেন এটা ন্যাকামি ছাড়া আর কিছুই নয়। সঞ্জয়ের স্ত্রী সর্বজয়া নাকি ডান্স কম্পিটিশনে নেচে জিতে নাকি স্বর্ণচাঁপার সাথে নিজের স্বামীর বিয়ে দেবেন। সর্বজয়ার মতে, স্বর্ণচাঁপা বিয়ে করলেই প্রমাণ হবে সে সত্যিকারের তাঁর স্বামীর স্ত্রীকে। অনেক নেটিজেনরা এই ঘটনা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। আবার অনেক এই ধারাবাহিক বন্ধের আর্জি জানাচ্ছেন। আবার অনেকে বলছেন, অন্য বাংলা ধারাবাহিকের মত এই ধারাবাহিকও গতানুগতিক পথেই এগোচ্ছে। এই ধারাবাহিক দেখা মানে বেকার সময় নষ্ট কড়া ছাড়া কিছুই না।












Click it and Unblock the Notifications