অশান্ত বিগ বস ওটিটির ঘরকে কিছুক্ষণের জন্য শান্ত করতে আসবেন জনপ্রিয় এই ভাইবোন
অশান্ত বিগ বস ওটিটির ঘরকে কিছুক্ষণের জন্য শান্ত করতে আসবেন জনপ্রিয় এই ভাইবোন
বিগ বস ওটিটির সানডে কা ওয়ার পর্বে এবার বিশেষ অতিথি হয়ে আসছেন নেহা কক্কর ও টনি কক্কর। এই ভাইবোন বিগ বসের বাড়িতে প্রবেশ করে প্রতিযোগীদের সঙ্গে দারুণ মজা করবেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, গত বছরও নেহা ও টনি বিগ বসের বাড়িতে এসেছিলেন।

নেহা ও টনি কক্করের নতুন মিউজিক ভিডিও
জানা গিয়েছে, নেহা এবং টনি বাড়ির সদস্যদের সঙ্গে বিভিন্ন ধরনের খেলা খেলবেন এবং তাঁদের প্রিয় কানেকশন নিয়ে কথাবার্তা চালাবেন। এই দুই সঙ্গীত শিল্পী শোয়ের সঞ্চালক করণ জোহরের সঙ্গেও কথা বলবেন বলে জানা গিয়েছে। বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা ও তাঁর ভাই টনি ও ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে মিলে তাঁদের নতুন গান 'কাঁটা লাগা' প্রকাশ করেছেন। এই গান মুক্তির সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তা ঝড়ের মতো ছড়িয়ে পড়েছে।

নেহা ও টনি বাড়ির ভেতর প্রবেশ করবেন
অন্যদিকে বিগ বস ওটিটিতে এখন আর সদস্যরা কানেকশনের সঙ্গে খেলছেন না বরং তাঁরা একা নিজেদের খেলা খেলছেন। রবিবার নেহা ও টনি আসার পর সদস্যদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা যায় এবং নেহা-টনি তাঁদের প্রিয় সদস্য হিসাবে কাকে বেছে নেন সেটাই এখন দেখার অপেক্ষা।

নমিনেশন টাস্ক
অপরদিকে বিগ বসের সাম্প্রতিক পর্বে নতুন টাস্কের ঘোষণা করা হয়েছে, যেখানে সুরক্ষিত সদস্য রাকেশ বাপত ও নিশান্ত ভাটকে ক্ষমতা দেওয়া হয়েছে যে দু'জন নমিনেটেড সদস্যকে বাছাই করে তাঁদের টাস্কের প্রথম থেকে অসুবিধার মুখে ফেলার জন্য এবং এটা সকলের মিলিত সিদ্ধান্তের ওপর করা হবে। একাধিক মত বিরোধের পর নেহা ও প্রতীককে বেছে নেওয়া হয়। তবে প্রতীকের কাছে এটা খুবই অবাক করার বিষয় ছিল যে রাকেশ তাঁর নাম নিয়েছেন। এ নিয়ে রাকেশের ওপর প্রতীক রেগেও যান। এ সপ্তাহে নেহা, প্রতীক, মুস, দিব্যা ও শমিতা নমিনেটেড হয়েছেন।

শমিতা শেট্টি ও দিব্যা আগরওয়াল টক্কর
এখানেই শেষ নয়, টাস্ককে কেন্দ্র করে শমিতা ও দিব্যা আগরওয়ালের মধ্যে ধুন্ধুমার ঝামেলার সৃষ্টি হয়। যদিও এই দুই প্রতিযোগীর মধ্যে কোনও সময়ই ভালো সম্পর্ক ছিল না। তবে সম্পর্ক আরও তিক্ত হয় এই নমিনেশন টাস্কের মধ্য দিয়ে। ইনস্টাগ্রামে ভুট যে ক্লিপিং শেয়ার করেছে তাতে দেখা গিয়েছে, প্রথমে দিব্যা ও শমিতা মুস জাট্টান্নাকে খেলা থেকে বের করার সিদ্ধান্ত নেন। যদিও খেলা চলাকালীন দিব্যা পাল্টি খান এবং মুস ও দিব্যা শমিতাকেই খেলা থেকে বের করে দেন। যেটা একদমই ভালো লাগে না শমিতার এবং তিনি রাকেশের কাছে গিয়ে বলেন, 'আমি এটা করলাম তোমার চোখ খোলার জন্য। আমি তোমাকে দিব্যার রং দেখাতে চেয়েছিলাম।' শুধু তাই নয়, রাকেশকে শমিতা তাঁর প্রতি আনুগত্য দেখানোর জন্য দিব্যার সঙ্গে কথা না বলতে বলেন। এতে দিব্যা আরও ক্ষুব্ধ হয়ে শমিতাকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications