বিগ বসের বাড়ির ছাড়লেন নেহা বাসিন, শমিতাকে নিজের মনের কথা জানালেন রাকেশ বাপত
বিগ বসের বাড়ির ছাড়লেন নেহা বাসিন
রবিবারের আগে সপ্তাহের মাঝখানেই বিগ বস ওটিটির বাড়ি থেকে চলে গেলেন গায়িকা নেহা বাসিন। বিগ বসের বাড়িতে নেহা তাঁর পাগলামি ও খোলা মনের মানুষ হওয়ায় তিনি সকলকেই বিনোদন দিয়েছেন ভরপুর। তাই হঠাৎ করে তাঁর এভিকশন বাড়ির অন্যান্য সদস্যদের চোখে জল এনে দেয়। বিগ বস যখন বাড়ির সব সদস্যদের গার্ডেন এরিয়াতে আসতে বলেন তখন প্রত্যেক সদস্যই তাঁদের মধ্যে কেউ না কেউ বাড়ি ছাড়বে এটা ভেবেই কাঁদতে শুরু করে দেন।

বিগ বস প্রথমে শীর্ষে থাকা চারজন প্রতিযোগীদের নাম ঘোষণা করেন, যাঁরা ফাইনাল পর্বে যাবেন। বিগ বস প্রথমে দিব্যা আগরওয়ালের নাম নেন, এরপর নিশান্ত ভাট, শমিতা শেট্টি ও প্রতীক সহেজপাল এঁরা প্রত্যেকেই ফাইনাল পর্বের জন্য নির্বাচিত। শেষে ছিলেন রাকেশ বাপট ও নেহা বাসিন। নেহা ও রাকেশ উভয়ই অন্যান্য প্রতিযোগীদের তাঁদের যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তবে আলাদা ভাবে নেহা প্রতীককে এবং রাকেশ শমিতাকে ধন্যবাদ জানিয়ে কথা দেন যে বিগ বসের বাড়ির বাইরে তিনি শমিতার সঙ্গে যোগাযোগ রাখবেন, যদি এখন তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
বিগ বস এরপর ঘোষণা করে দুজনকে একটি ভিন্ন দরজার ভিতরে প্রবেশ করতে বলেন এবং দ্বিতীয় দরজাটি খোলার চেষ্টা করতে বলেন যা তাঁদের বাইরের জগতে নিয়ে যাবে। নেহা ও রাকেশ প্রথম দরজায় প্রবেশ করেন এবং রাকেশ বাড়ির ভেতর চলে আসলেও নেহা বাড়ির বাইরে চলে যান। এই শোতে এসেই নেহা বাসিনের সঙ্গে প্রতীক সহেজপালের ঘনিষ্ঠতা নিয়ে বাইরের দুনিয়ায় কম চর্চা হয়নি। নেহা ভালোই খেলছিলেন বিগ বসের বাড়িতে। তবে কিছু কিছু খেলার সময় তাঁর বিভ্রান্তিকর অবস্থা তাঁকে বিগ বসের ঘর ছাড়তে বাধ্য করে।
এরই মাঝে রাকেশ বাপট অবশেষে শমিতা শেট্টিকে ভালোবাসার কথা জানিয়েই দিলেন। আসলে রাকেশ ও শমিতার মধ্যে চলা হালকা কথাবার্তার মধ্যেই শমিতা রাকেশকে বলেন যে তিনি তাঁর বিষয়ে কিছু ভালো কথা বলুক। রাকেশ যদিও সঙ্গে সঙ্গে উত্তর না দেওয়ায় শমিতা রাকেশকে মজা করে মেরে বলেন, 'আমার বিষয়ে কিছু ভালো বলার জন্য তুমি এত সময় নিচ্ছ?’ রাকেশ যদিও লম্বা বিরতি নিয়ে শমিতাকে ফরাসি ভাষায় বলেন, 'রি দেম’, যার অর্থ হল আমি তোমাকে ভালোবাসি। শমিতা এরপর খুবই হতচকিত হয়ে রাকেশকে জিজ্ঞাসা করেন, 'রি তেমের অর্থ কি তুমি কি আদৌও জানো’? এর জবাবে রাকেশ বলেন, 'হ্যাঁ আমি জানি।’ যা শুনে শমিতা ভাষা হারিয়ে ফেলেন। শমিতার মা সুনন্দা বাড়িতে এসে রাকেশকে তাঁর পছন্দ এটা বলার পরই রাকেশ ও শমিতার মধ্যে সম্পর্কের সমীকরণ আরও গভীর হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications